কাফ্সীকর ফী যিন্লান্সিন্ব ক্যোর্আন বলো, যা তারা করছে তার দ্বারা তারা কি অর্জন করতে চাইছে? অথচ তাদের রব তো সেই মহান সত্ত্বা, যিনি তাদেরকে (প্রয়োজনীয়) সব কিছু দেন এবং যার কাছ থেকে এবং যেভাবে তিনি ইচ্ছা করেন সে নেয়ামত তুলে নেন। এভাবে আজও যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান জানাচ্ছে, তাদেরও কর্তব্য হচ্ছে, আল্লাহর মর্যাদা যেন তারা অন্তরের গভীরে যথাযথভাবে অনুভব করে। তাহলেই আশপাশের ওই সব জাহেলিয়াতের পূজারী, অহংকারী, মূর্খ নাদানদের সামনে এসব সত্যাশ্রয়ী মানুষ সত্যের পতাকা হাতে নিয়ে দৃঢ়ভাবে দাড়াতে পারবে। দাড়াতে পারবে তাদের সামনে, যারা বস্তুগত শক্তিতে বলীয়ান, যারা শিল্প কারখানা গড়ে তুল অগাধ সম্পদ সম্পত্তির মালিক হয়ে বসেছে। বস্তুগত জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধি লাভ করেছে। সাংগঠনিক শক্তি ক্ষমতা অর্জন করেছে। দুনিয়ায় বড় হওয়ার মতো জ্ঞান ও যোগ্যতা অভিজ্ঞতা হাসিল করেছে। উপরস্তু ব্যাপকভাবে দেশ দুনিয়ার খবর রাখার কারণে তারা চরম আত্মন্তরী হয়ে উঠেছে ..... এসব জ্ঞানদ্পী ও শক্তি সামর্থবান লোকদের সামনে দায়ী ইলাল্লাহ যারা, তাদেরকে ঈমান,আমল ও আখলাখ এর হাতিয়ার নিয়ে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুলের এমন নযীর স্থাপন করতে হবে যেন বিপক্ষীয়রা চিন্তা করতে বাধ্য হয়। তাদের অন্তরে এ দৃঢ় বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে, এসব নর পশুকে যে কোনো সময়ে আল্লাহ তায়ালা পাকড়াও করবেন। মানুষ, সে যেই হোক না কেন, ঈমান না থাকলে অন্যান্য পশুর মতো পশু ছাড়া সে আর কিছুই নয় যেহেতু তারা পেট ও ইন্দিয়লিন্সা চরিতার্থ করা ছাড়া আর কিছুই বুঝে না। আর একদিন এমন আসবে, যখন দায়ী ইলাল্লাহর এ দলটি তাদের জাতি থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলবে । তখন একটি জাতি দু'ভাগে বিভক্ত হয়ে যাবে- এক ভাগ একমাত্র আল্লাহর দ্বীনকে চালু করার জন্যে সর্বশক্তি নিয়োগ করবে । আর আন্মাহ ছাড়া অন্য সবাইকে, অস্বীকার করবে। অপর দলটি আল্লাহ ছাড়া আরো অনেককে নিজেদের প্রভু মালিক ও আইনদাতা মানবে, আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে। এ দুটি দল যখন চূড়ান্তভাবে আলাদা হয়ে, পরস্পর সংঘর্ষশীল হয়ে উঠবে, সে দিনই আসবে এ ছোষ্ট দলটির প্রতি আল্লাহ তায়ালার সরাসরি রহমত ও সাহায্য । আর সে দিনই আল্লাহর তরফ থেকে নেমে আসবে এদলের দুশমনদের ওপর গযব এবং ধ্বংস । এ ধ্বংস আসবে অকল্পনীয়ভাবে । দ্বীনের দিকে দাওয়াত দানের সূচনালগ্ন থেকে পরবর্তীকালের কোনো সময়েই ততোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা কখনই এমন চূড়ান্ত ফয়সালা ঘোষণা করেননি, যতোক্ষণ না দ্বীনের দুশমনরা আকীদার মূল কথার ভিত্তিতে সম্পর্কচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর পথের পথিকরা একমাত্র আল্লাহকে প্রভু, পালনকর্তা ও শাসনকর্তা রূপে গ্রহণ করেছে, যার কারণে তারা আল্লাহর দল বলে পরিচিত হয়েছে এবং কখনও আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেনি, ভরসাও করেনি। অপর দিকে এমন চূড়ান্ত মুহূর্তে বিরোধীদের সাথে কোনো সাহায্যকারী থাকেনি । হযরত সালেহ (আ.)-এক মিশন ও তার জাতির পরিণতি হুদ ও (তার কওম) আদ জাতির এ ইতিহাস আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে যথেষ্ট বলে আমরা মনে করি । এর ফলে সূরাটির মধ্যে এ প্রসংগকে কেন্দ্র করেই আল্লাহর নবী সালেহ ও তার জাতির ইতিহাস ও তাদের পরিণতি প্রদর্শিত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর (পাঠিয়েছি) সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে । সে বললো, হে আমার জাতি, একমাত্র আল্লাহর গোলামী করো । তোমাদের জন্যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই । তিনি [>> সুকা হদ (২৪৫) _____পান্া ১২ মনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।