যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো ....... এসব কথা তো পূর্ববর্তী লোকদের মতোই এক অভ্যাস ছাড়া আর কিছু নয়। আর আমাদেরকে (কখনো) আযাব দেয়া হবে না’ (শোয়ারা ১২৩-১৩৮) দেখুন, এ অহংকারী যালেমদের দিকে- আল্লাহর রহমতকে উপেক্ষা করে তারা তাদের শক্তি সাহস প্রদর্শন করেছে-এরা অহংকারের কারণে আল্লাহর নেয়ামত দেখতে সক্ষম হয়নি । এরা বহু কল কারখানা গড়ে তুলে বহু অর্থের মালিক হয়ে যায়, যার কারণে তারা মনে করেছিলো সব দিক থেকে তারা সাহায্য পাবে এবং চিরদিন তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকবে । এহেন বলদ্পী হঠকারী জাতিকে হৃদ (আ.) সম্বোধন করলেন । চমৎকার এ মোকাবেলা । একদিকে ঈমানের বলে বলীয়ান হয়ে আল্লাহর নবী মুষ্টিমেয় কয়েকজন মোমেন সাথীকে নিয়ে আল্লাহর ওপর পূর্ণ ভরসার সাথে তার সাহায্যকামী হয়ে নিশ্চিন্তে দাড়িয়ে- অপরদিকে দাড়িয়ে সর্বপ্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চরম অহংকারের সাথে শক্তিদপী তার জাতি চূড়ান্ত মোকাবেলার জন্যে । ওরা কোনো সময় না দিয়ে মহা পরাক্রমের প।খে এই মুষ্টিমেয় সত্যের নিশান বর্দারকে নিশ্চিহ্ন করার জন্যে প্রস্তুত । এজন্যে তারা সাধ্যমতো সর্বশক্তি নিয়োগ করেছে! পরিণতির কোনো পরওয়াই তাদের নেই । দেখুন, কী চমৎকার দৃশ্য । আল্লাহর নবী হৃদ (আ.) নির্লিপ্ত নিশ্চিন্ত মনে দাড়িয়ে- যেহেতু তিনি তার এর নিকট থেকে প্রাপ্ত সত্যের বিজয়বার্তা পেয়ে পরম ও চরম আনন্দের মুহূর্তের অপেক্ষায় দন্ডায়মান । তিনি জানছেন ও দেখছেন যে, বিজয় অনিবার্য । তবু তিনি শেষ বারের মতো নিজ জাতিকে সম্বোধন করে পরম মহব্বতের সাথে, সত্যের বিরুদ্ধে অগ্রসর হতে নিষেধ করছেন- উপদেশ দিচ্ছেন যেন এখনো ফিরে যায়..... এরপরও তার সামনে ওদের ঘৃণা ও অহংকার প্রকাশিত হয়েছে, এরপরও তারা সাহস দেখাচ্ছে এবং শক্তি প্রদর্শন করে সত্যাশ্রয়ী এ দলটিকে ধ্বংস করার জন্যে প্রত্যয় ঘোষণা করছে এবং আল্লাহর বিরুদ্ধে দাড়াতে সাহস করছে। তাদের অবাধ্যতার জন্যে যে শাস্তির ভয় দেখানো হয়েছে, তা উপেক্ষা করতেও তারা দ্বিধাবোধ করছে না। এভাবে হুদ (আ.) অতি সুন্দরভাবে সত্যের পথে দৃঢ়তা অবলম্বন করেছেন। কেননা তার অন্তরের মধ্যে তিনি তার রবের সত্যতা সদা সর্বদা অনুভব করেন। এ কারণেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ওইসব শক্তিদপীঁ অহংকারী ব্যক্তি, যারা সম্পদ সচ্ছলতার মধ্যে ডুবে রয়েছে, অবশ্যই তারা মানুষ নয়- পশু। পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না এবং পরবর্তী অবস্থার কোনো আন্দাজ করতে পারে না- একইভাবে এরাও ভবিষ্যত সম্পর্কে কিছুই চিন্তা করতে পারে না, যার জন্যে যা ইচ্ছা তাই করতে পারে। আর তিনি নিশ্চিত যে এসব পশু আল্লাহর হাতে ধরা পড়বেই ৷ সে দিন এ জানোয়ারেরা কী নিয়ে হাযির হবে? আর তার রব তো হচ্ছে সেই মহান সত্ত্বা, যিনি তাদেরকে পৃথিবীতে তার খলীফা হওয়ার মর্যাদা দিয়েছিলেন এবং তাদের তিনি কিনা দিয়েছেন! তাদেরকে সন্তান সন্তুতি, মান সম্ত্রম, ধন সম্পদ, কল কারখানা গড়ে তোলা ও খনিজ দ্রব্য ব্যবহারের নানা কলা কৌশল ও শক্তি সামর্থ সবই দিয়েছেন। এসব দিয়ে তাদেরকে তিনি পরীক্ষা করতে চেয়েছেন যে, তারা এসব নেয়ামতের সদ্ব্যবহার করে কিনা । তারা তো নিজ ক্ষমতায় এসব জিনিসের মালিক হয়ে যায়নি যে, যা ইচ্ছা তাই করবে আল্লাহ রব্বুল আলামীন যেমন মেহেরবানী করে এসব নেয়ামত দিয়েছেন, তেমনি যে কোনো মুহূর্তে তিনি এগুলো তুলে নিয়ে অন্য কাউকে তাদের স্থানে বসানোর ক্ষমতা পুরোপুরিই রাখেন এবং তা করলে তার কিছুমাত্র ক্ষতি কেউ করতে পারবে না বা তীর ফায়সালাকে কেউ পরিবর্তনও করতে পারবে না । তাহলে WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।