কভাফসীর ফী যিন্দান্সিব্স কোরআন ঈমান আনার দাবী করে ও নিজেদেরকে মুসলমান বলে স্বীকার করে যখন এক সময় আমরা বলেছি যে, নিশর্ত ও নিরংকুশ আনুগত্য একমাত্র আল্লাহর, তখন সমাজ জীবনের প্রতিটি ব্যাপারে অবশ্যই আমরা একমাত্র আল্লাহরই আনুগত্য করবো এবং আল্লাহর খলীফা হিসাবে তার আনুগত্য যেন সমাজে চালু হয় তার জন্যে আপ্রাণ চেষ্টা করবো ৷ এটাই আমাদের মর্যাদার জন্যে উপযোগী কাজ । এ কাজ না করে আমরা যদি ডুগি তবলা হারমোনিয়াম, গীটার ও নানা প্রকর বাদ্যযন্ত্র নিয়ে অন্যান্য জাতির মতো ব্যস্ত হয়ে থাকি ও নিজেদের অপমান করে বানরদের মতো নাচতে থাকি, যেভাবে মিথ্যা দেব দেবীদের মূর্তিসমূহকে ঘিরে পৃথিবীর বহু জ্ঞান পাপীরা নাচানাচি করছে এবং তাদের মধ্যে সর্ব শক্তিমান আল্লাহর কিছু গুণ তালাশ করে ফিরছে, আমরাও যদি এসবের জন্যে ওই জ্ঞানান্ধদের মতোই অর্থ সম্পদ ব্যয় করি, তাহলে তাদের ও আমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়! দেখুন আজকের সভ্যতাগবাঁ সমাজে কিভাবে এসব অপচয় হচ্ছে। আমরাও যদি অন্যদের মতো বড় বড় অট্টালিকা, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করার কাজেই লেগে থাকি এবং মানুষের দাসত্ব উৎখাত করে মানুষের জীবনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা চালু করার মাধ্যমে তাদের মধ্যে স্বাধীনতা ও সাম্য কায়েম করার ব্যবস্থা না করি, তাহলে আল্লাহর খলীফা হিসাবে কি আমাদের দায়িত্ব পালন করা হবে ।.... ঈমানী যিন্দেগী কায়েম করলে অবশ্যই এ ফলগুলো আসতে হবে। অর্থাৎ মানুষের জীবনে স্বাধীনতা, শাস্তি সমৃদ্ধি এবং জান মাল ও সন্ক্রমের নিরাপত্তা কায়েম হবে। অহুৎকাক্সী জাতির সামনে জুদ (আ.)-এর ভাষণ আলোচ্য সূরার শেষের দিকে রসূলদের ঘটনাবলী আলোচনার মাধ্যমে এ বিষয়ের ওপর আরো কিছু বিস্তারিত ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ এবারে আমরা জানতে চাই, হুদ (আ.)-এর সেই শেষ ভাষণটি সম্পর্কে, যা তিনি তার জাতিকে সম্বোধন করে দান করেছিলেন । আমরা এখন মুখোমুখি হচ্ছি সেই ভীষণ ও চূড়ান্ত দৃশ্যের সামনে যার ঘোষণা ওই অভিশপ্ত জাতিকে সরাসরি ও স্পষ্টভাবে শোনানো হয়েছিলো আযাব আসার আগেই তাদেরকে সাবধান করা হয়েছিলো, কিন্তু তারা তা কানে তোলেনি; বরং নবীর নিদারুণভাবে উপেক্ষা করার ধৃষ্টতা দেখিয়েছিলো ৷ তারপর আল্লাহর শ্রেষ্ঠত্ কায়েমের জন্যে তীর আগমন সম্পর্কে তিনি সবাইকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছিলেন । এরশাদ হচ্ছে, ‘সে বললো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো- অবশ্যই তোমরা তার সাথে যাদেরকে শরীক করছো, আমি তাদের থেকে সম্পূর্ণভাবে সম্পর্কমুক্ত । ..... নিশ্চয়ই আমার রব সব কিছুর হেফাযতকারী ৷’ এ সব আয়াত দ্বারা জানানো হচ্ছে যে, আল্লাহর পথে দাওয়াত দানকারীদেরকে সকল দেশে ও সকল যামানায় দীর্ঘ দিন ধরে কাজ করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে এবং সেই চমৎকার দৃশ্যের সামনে বহু কাল অপেক্ষা করতে হয়েছে যা আল্লাহর ক্ষমতার প্রমাণ পেশ করেছে RE TSE দেখুন, এক দিকে একজন মাত্র মানুষ তার সাথে কতিপয় সাধারণ মানুষ যোগ দিয়েছে ও ঈমানের কথা প্রকাশ করেছে- তারা মুখোমুখি হচ্ছেন তাদের দেশের চরম অহংকারী বিত্তবান এবং যামানার সর্বাধিক শক্তিশালী ও বস্তুগত দিক দিয়ে সর্বাপেক্ষা বড় জাতির সাথে, যেমন অন্য আর একটি সূরায় তাদের কাহিনী বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, ' ‘আদ জাতি রসূলদের প্রত্যাখ্যান করলো (এবং অস্বীকার করলো ও মিথ্যাবাদী সাব্যস্ত করলো) স্বরণ করে দেখো ওই সময়ের কথা, যখন তাদেরকে তাদের ভাই হুদ বললো, তোমরা কি ভয় করছো না? আমি অবশ্যই তোমাদের বিশ্বস্ত রসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং | ১১ সূন্া হদ ২৪৩১) [পারা ১২ মনখিল ৩ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।