যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাফ্সীর কী যিন্সপাল্িবন্স কোরআন এভাবে এ আয়াতগুলোতে যে নির্দেশ ও উদাহরণ দেখছি, তাতে সুস্পষ্টভাবে আমরা যে সব কথা জানতে পারি তা হচ্ছে, গোটা সৃষ্টির মধ্যে পারস্পরিক যে বন্ধন রয়েছে, তার মূলে রয়েছে একমাত্র আল্লাহ তায়ালারই ইচ্ছা এবং তার হুকুম । আর এ মহা বিশ্বে বিরাজ করছে যে সব সৃষ্টি এবং তারা যত কাজ কর্ম করছে সবই চলছে আল্লাহরই নিয়মের অধীনে এবং তীরই ইচ্ছাক্রমে । আর সৃষ্টির মধ্যে বাহ্যিক ও দৃশ্যমান যে সব বস্তু রয়েছে, সেগুলোর দিকে খেয়াল করে তাকালে বুঝা যায় যে, সব কিছুই এক আল্লাহর ইচ্ছানুযায়ী নিরস্তর কাজ করে যাচ্ছে। এই যে কেতাব নাযিল হয়েছে এর অবতরণও সেই একই নিয়মের অধীনে এবং একই উদ্দেশ্যের কারণে হয়েছে। আর দুনিয়া ও আখেরাতের ব্যাপারে মানুষকে যে সব নির্দেশ দেয়া হয়েছে, তার মধ্যেও আল্লাহর সাথে মানুষের সম্পর্ক টের পাওয়া যাচ্ছে । সুতরাং সব কিছুর মধ্যে দেখা যায় যে, সব কিছু একই উৎস থেকে শক্তি পাচ্ছে এবং সব কিছু আল্লাহর পূর্ব নির্ধারিত একটি বিশেষ উদ্দেশ্যে সম্পাদিত হয়ে চলেছে এবং তিনিই সারা বিশ্বের মালিক, যা কিছু ভালো বা মন্দ সবই তার হাতে নিবদ্ধ । এ পৃথিবী যেহেতু এট পরীক্ষা-গৃহ, এজন্যে এখানে তারই ইচ্ছা মতে কেউ ভালো আছে এবং কেউ আছে দুরবস্থার মধ্যে । এখানে কেউ দায়িত্ব পালন করবে, কেউ করবে না, কেউ ভালো করবে এবং কেউ মন্দ করবে- তবেই তো প্রশ্ব আসবে তাওবা এস্তেগফারের । আর ভুল করে বা দোষ করে কোনো মানুষ এস্তেগফার করলে এবং তাওবা করলে, তাদের জন্যেই আকাশ বর্ষণ করবে প্রচুর বারিধারা । আর সব কিছু আসবে একই সত্যের উৎস থেকে এবং এই উৎসই হচ্ছে বিশ্ব পরওয়ারদেগার আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা । তিনি আমাদের মধ্যে সদা সর্বদা হাযির আছেন তার ফয়সালা নিয়ে এবং তীর পূর্বপরিকল্পিত ব্যবস্থা নিয়ে, তার তদ্বীর ও পরিচালনার দায়িত্ব নিয়ে । তিনি হাযির আছেন তার হিসাব গ্রহণ ও পুরস্কার বিতরণের মধ্যে যার কাছে ভালো ও মন্দ একই প্রকারের ও তার স্থান তার কাছে সমান সমান ............ আর এ সম্পর্কের কারণেই এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, বাস্তব কাজ ছাড়া ঈমানের কোনো মূল্য নেই, যা মানুষের জীবনে প্রয়োজন হয়। বিশ্বাস ও সেই বিশ্বাস অনুযায়ী কাজই মানুষকে কিছু দিতে পারে। কাজেই বোঝা যাচ্ছে কাজ থেকে বিশ্বাস বিচ্ছিন্ন নয়, আবার কাজের পেছনে যদি ঈমান না থাকে, তাহলে সে কাজও লাগাম ছাড়া ও অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং তা মানুষের জীবনে কাংখিত ফল দিতে পারবে না । অতএব এ দুটিই আমাদের জীবনে সমভাবে প্রভাবশীল । এ প্রভাব আসে কখনও আল্লাহর নির্ধারিত গায়েবী নিয়মে, যার সম্পর্ক মানুষের দৃষ্টির বাইরের উপায় উপকরণের সাথে, যেখানে মানুষের জ্ঞান ও চেষ্টা কোনো কাজে লাগে না অথবা এ প্রভাব আসে বাস্তব সেই সব দৃশ্যমান কাজের ফল হিসাবে, যা মানুষ দেখতে পারে এবং নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে। এগুলো হচ্ছে সেই সব লক্ষণ, যা একজন মানুষের জীবনে তার ঈমান থাকার কারণে প্রকাশিত হয়। আর প্রকৃতপক্ষে যদি কারো অন্তরের মধ্যে ঈমান না থাকে, তাও তার কাজে ও কর্মে, আচার আচরণে, কথা বার্তায় প্রকাশ পায়। এ বহিপ্রকাশ দেখা যায়, ছোয়া যায় ও অনুভব করা যায় । আর ইতিপূর্বে আমরা ঈমানের এ প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে, আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন বিধান সমাজ- জীবনে চালু করার অর্থই হচ্ছে প্রত্যেকে তার কাজের উচিত '| প্রতিদান পাবে, জান মাল ও ইযযতের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও স্থিতিশীলতা পাবে। এছাড়াও তারা সহজ সরল ও নিরুদ্বেগ জীবন যাপন করার সুযোগ সুবিধা, মানসিক শাস্তি ও বাক-স্বাধীনতা ও অন্তরের মধ্যে নিশ্চিন্ততা পাবে । আরো পাবে আখেরাতে পুরস্কার পাওয়ার পূর্বে পৃথিবীর এ জীবনে শাস্তি সুখে বসবাস করা এবং উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার নিশ্চয়তা । eet hal BE 2 ww boilkitaRHocshot- com = 2২ hd

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।