তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নানা প্রকার সুখ সম্পদের জিনিস দিতে থাকবেন এবং প্রত্যেক সম্মানী ব্যক্তিকে তার উপযুক্ত সম্মান দেবেন । এসব কথা জানানোর পরও যদি তোমরা ফিরে যাও (নবীর আহ্বানকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে চলে যাও), তাহলে আমি তোমাদের জন্যে ভয় করছি এক বিরাট দিনের আযাবের ৷' আসলে মানুষের জীবনে যে সব দুর্ঘটনা ঘটে যায়, তা ঈমান আনার পর তখনই মাফ হয়ে যায়, যখন তারা অনুতপ্ত হৃদয় নিয়ে ক্ষমাপ্রার্থী হয়। এটাই হচ্ছে বাস্তব জীবনের সাথে ঈমানের সুমধুর সম্পর্ক, আর এটাই গোটা সৃষ্টির মধ্যে নিহিত সেই নিগূঢ় সত্য এবং আল্লাহর সাথে সম্পর্কিত সেই আইনের কথা, যা দ্বীন ইসলামের মূল প্রাণ বলে আমরা জানতে পেরেছি। এটাই ঘর ও বাইরে ও জীবনের সবখানে, প্রয়োজনের ক্ষেত্রে আসল সত্য, বিশেষ করে তাদের কাছে এ সত্যটা আরো বেশী প্রকটভাবে অনুভূত হয়, যারা জীবনের বাহ্যিক জিনিসগুলো জানে ও দেখে, আর যারা তাদের আত্মা ও হৃদয়কে পরিষ্কার করেনি এবং তাদের অন্তর মধ্যস্থিত ব্যাধির আরোগ্য এখনো লাভ করেনি, তাদের জন্যে এ তাওবা এস্তেগফারের প্রশ্নটা আরো বেশী জরুরী ৷ অন্তত এ আয়াতের সংস্পর্শে:এসে যদি তারা তাদের ভুলটা সঠিকভাবে বুঝতে পারে (তাহলেই তাদের পেছনের গুনাহ মাফ হওয়া আশা করা যায়) । যে সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ মহান দ্বীনের আগমন তার বাস্তবায়ন একমাত্র আল্লাহর প্রভুত্ব কায়েমের মাধ্যমেই সম্ভব। আর বিশ্বের বুকে যতো সৃষ্টি আছে তার প্রত্যেকটার মধ্যে আল্লাহ রব্বুল আলামীনের অস্তিত্বের লক্ষণ পরিক্ষুট হয়ে রয়েছে এবং এসবের মধ্যেই চালু রয়েছে তার স্থায়ী নিয়ম কানুন, যার ব্যতিক্রম কোনো দিন হয়নি। আর চিরস্থায়ী এ নিয়মের মধ্যে কেউ কোনো দিন পরিবর্তন আনতে পারবে না। আর কোরআনুল করীমের বর্ণনার মধ্যে বেশীর ভাগ স্থানে দুনিয়ার বুকে (মানুষের জীবনের সর্বত্র) সেই বিধানই চালু করার আহবান জানানো হয়েছে, যার অধীনে আবহমান কাল ধরে চলে এসেছে বিশ্ব প্রকৃতি । সত্যের দাবী হচ্ছে সর্বাবস্থায় যেন আল্লাহর কাছে মানুষ নতি স্বীকার করে- এটা হবে তার মানবতার প্রতীক, তার জীবনের প্রধান বৈশিষ্ট্য । এ সত্যের দাবী হচ্ছে ভাল কাজের উত্তম প্রতিদান দেয়া এবং মন্দ কাজের জন্যে শাস্তি বিধান করা । এ কথাগুলোই নীচের আয়াতগুলোতে প্রকাশ পেয়েছে, ‘ওহে মানুষেরা, পুনরুথান সম্পর্কে যদি তোমরা কোনো সন্দেহের মধ্যে থেকে থাকো, তাহলে চিন্তা করে দেখো (তোমাদের আমি কিভাবে মাটি দিয়ে), সৃষ্টি করেছি তোমাদেরকে ........... আর অবশ্যই আল্লাহ তায়ালা কবরবাসীদেরকে যিন্দা করে তুলবেন (৫-৭)। ওপরের আয়াতগুলোতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একথার দিকে যে, আল্লাহ তায়ালাই চির সত্য (অর্থাৎ তিনি আছেন চিরদিন এবং থাকবেন চির দিন । অন্যান্য যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী । সবাই জীবনের সফর শেষে একটি নির্দিষ্ট সময় পরেই বিদায় নেবে ও বিলীন হয়ে যাবে বিশ্বের বুকে। দেখুন পরবর্তী আয়াতগুলোর মধ্যে কতো চমৎকারভাবে এ বিষয়টার ওপর প্রদত্ত বিবরণী- ‘এসব কিছুর দিকে দৃষ্টিপাত করে জ্ঞানী গুণী ও বিদগ্ধ লোকেরা যেন জানতে পারে যে, যা কিছু (চিরস্থায়ী) সত্য তার আগমন হয়েছে তোমার রবের কাছ থেকে, অতপর এ সত্যকে বুঝতে গিয়ে ওদের অন্তর বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এতদসত্তেও ঈমানদার তাদেরকে সত্য সঠিক পথেই পরিচালনা করবেন ............ সুতরাং সাবধান, ওরা যেন তোমাকে (তোমার) দায়িত্ পালনের কাজ থেকে সরিয়ে নিতে না পারে। তুমি (মানুষকে) তোমার রবের দিকে ডাকতে থাকো । অবশ্যই তুমি সরল সঠিক ও মযবুত পথের ওপরে আছ । (হজ্জ, ৫৪-৬৭) পান্না ১২. মনখিল ৩ WWW. boikifab. blogspot. Com
— صفحة ٢٤١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.