যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ধরে লোকদেরকে দাওয়াত দেয়ার প্রয়োজন থাকতো না এবং প্রত্যেক যামানাতে ইসলাম গ্রহণকারী মানুষ এত কষ্ট ও বিরোধিতার সন্মুখীন হতো না। ইসলামের প্রথম ও প্রকৃত কাজ হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করা যেহেতু মানুষ হিসাবে সবাই সমান, কারো ওপর কারো প্রাধান্য নেই এবং কেউ কারো ওপর কর্তৃত্ব বা প্রভুত্ব চালাতে অধিকারী নয় । সবাই আল্লাহর বান্দা বিধায় কোনো বান্দা কোনো বান্দার ওপর প্রভুত্ব করার অধিকার রাখে না। তাই মানুষকে দাসত্বের বন্ধন থেকে মুক্তি দিয়ে তাদেরকে আসল মালিকের গোলামে পরিণত করে তাদের মধ্যে খেলাফতের দায়িত্ববোধ পয়দা করাই ছিলো নবীদের কাজ, আর একাজ করতে গিয়েই আত্মকেন্দ্রিক মানুষের বিরোধিতা ও অত্যাচার সকল নবী রসূল ও তাদের অনুসারীদেরকে সইতে হয়েছে। একাজ করতে গিয়ে নবীরা জানিয়েছেন যেহেতু আল্লাহ তায়ালা বিশ্ব সাম্রাজ্যের মালিক এজন্যে তারই আইন চলবে বিশ্বের সবখানে এবং আল্লাহর খলীফা হিসাবে মোমেনরা এসব আইন চালু করবে, যাতে করে মানব সাধারণ জীবনের সকল ব্যাপারে এসব আইন ও বিধান মতো জীবন যাপন করে ধন্য হয়, নিজেরা শাত্তি পায় এবং অপরকেও শান্তি দেয় । এ প্রসংগে চূড়ান্তভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, সারা জগতের সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা । তিনিই সবার প্রতিপালক ও নিয়ামক, তিনিই সৃষ্টিকর্তা, প্রভু ও মনিব এবং তিনিই সবার বাদশাহ, আইন প্রণেতা ও আইনদাতা ৷ যার কথাই আইন, যার কথা এসে যাওয়ার পর সে বিষয়ে দ্বিমত পোষণ করার বা মত খাটানোর বা তা বাদ দিয়ে অন্য কোনো মতে চলার অধিকার কারো নেই । সারা বিশ্বের সকল মানুষের জীবনের সমস্ত দিক ও বিভাগকে পরিচালনার জন্যে তিনিই সর্বাংগীন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন। অতএব একমাত্র তার কাছেই নিদ্ধির্ধায় আনুগত্য পেশ করতে হবে। তার সব হুকুম মানতে হবে। এসব ছুকুম মানতে গিয়ে তাদের সবাইকেই কিছু না কিছু কষ্ট সহ্য করতে হবে, যেহেতু সবার হুকুম উপেক্ষা করে একমাত্র আল্লাহর হুকুম মতো চলতে গেলে প্রভুত্বের দাবীদার ও স্বার্থাবেষী মানুষ তাদেরকে সহজে ছেড়ে দেবে না । আল্লাহ তায়ালা যে মানুষকে একমাত্র তার হুকুম মতো চালাতে চান এতে তার নিজস্ব কোনো স্বার্থ নেই । সবাই আল্লাহকে মালিক, মনিব ও আইনদাতা মেনে চললে সমাজে একটা নিয়ম শৃঙ্খলা বিরাজ করবে এবং আল্লাহর নিকট জওয়াবদিহি করার ভয়ে কেউ কারো হক নষ্ট করবে না এবং কাউকে কষ্ট দেবে না। এর ফলে সামগ্রিকভাবে জন সাধারণ শাস্তি পাবে। এ সব কথাই আলোচ্য সূরার শেষের দিকে বিস্তারিত ভাবে বলা হয়েছে। এবারে আমরা সেই সত্য ঘটনাটার দিকে সবার মুখ ফেরাতে চাই, যা হুদ (আ.) তার জাতির সামনে তুলে ধরেছিলেন । এরশাদ হচ্ছে, ‘হে আমার জাতি, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো । তারপর তার কাছে তাওবা করো, (তাহলে) তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বাড়িয়ে দেবেন, আর খবরদার! ফিরে যেয়ো না তোমরা অপরাধী থাকা অবস্থায় বা অপরাধকারী হিসাবে ৷' . এটাই হচ্ছে সে নিগূঢ় সত্য কথা, যা সূরাটির প্রথম দিকে বর্ণিত হয়েছে এবং রসূল (স.)-এর মূল লক্ষ্য হিসাবে তার জাতির কাছে এ কেঁতাবের মাধ্যমে পেশ করা হয়েছে। তারপর, এ কেতাবের প্রতিটি কথাকে যুক্তি বুদ্ধি দ্বারা সজ্জিত করে এমনভাবে বিস্তারিত বলা হয়েছে মানুষ যেন কথাগুলো সহজে হৃদয়ংগম করতে পারে। তাই আবারও বলা হচ্ছে, ‘তোমাদের বরের কাছে ক্ষমা প্রার্থনা কর এবং এরপর সবাই তার কাছে তাওবা করো (ফিরে যাও), তাহলে তিনি | eUULUI EL UVe ULUU & VUVULe LU ৰঃ

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।