যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

মোট কথা, প্রত্যেক ব্যবস্থায় মানুষের ওপর মানুষের গোলামী অব্যাহত রইলো । বিপুল অর্থ ও প্রাণের বিনিময়ে প্রতিবার মানুষের এক শ্রেণীর হাত থেকে আর এক শ্রেণীর হাতে প্রভুত্ব হস্তান্তরিত হতে লাগলো । বস্তুত গোলামী, দাসত্ব বা আনুগত্য ছাড়া উপায় নেই । সেটা যদি আল্লাহর গোলামী না হয়, তবে মানুষের হবেই । একমাত্র আল্লাহর গোলামী মেনে নিলে মানব জাতির সম্মান, মর্যাদা, ব্যক্তি-স্বাধীনতা সবই বহাল হয়। পক্ষান্তরে মানুষের ওপর মানুষের গোলামী তার স্বাধীনতা ও সম্মান সমূলে বিনষ্ট করে । এমনকি শেষ পর্যন্ত তার ধন সম্পদ ও যাবতীয় বস্তুগত স্বার্থও ধ্বংস করে। এ কারণে আল্লাহর সকল কেতাবে ও সকল নবীর দাওয়াতে প্রভুত্ব ও দাসত্বের বিষয়টা সর্বোচ্চ গুরুত্বের অধিকারী । এ সূরায়ও তার কিছু নমুনা প্রতিফলিত হয়েছে। এটা শুধু প্রাচীন জাহেলী সমাজের পৌত্তলিকদের ব্যাপারে নয, বরং সর্বকালে ও সর্বস্থানে প্রত্যেক মানুষের সাথেই এর সম্পর্ক রয়েছে। এর সম্পর্ক রয়েছে প্রত্যেক জাহেলিয়াতের সাথে, চাই তা ইতিহাস পূর্ব কালের জাহেলিয়াত হোক বা এঁতিহাসিক যুগের জাহেলিয়াত হোক, কিংবা বিংশ শতাব্দীর জাহেলিয়াত হোক কিংবা মানুষের ওপর মানুষের গোলামী চাপিয়ে দেয় এমন যে কোনো জাহেলিয়াতই হোক না কেন ।() এ কারণে প্রত্যেক রেসালাত ও প্রত্যেক আসমানী কেতাবের মূল কথা ছিলো মানুষের ওপর আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা । সূরার সর্বশেষ বিষয়টি ছিলো এই, ‘বলো, হে মানব জাতি! তোমরা যদি আমার ধর্ম সম্পর্কে সন্দেহে লিপ্ত হয়ে থাকো, তবে আমি তোমরা যার উপাসনা করো, কিন্তু একমাত্র সেই আল্লাহর এবাদাত করবো যিনি আমাদের সকলকে মৃত্যু দিয়ে থাকেন ...... । (আয়াত ১০৪-১০৯) L সূরার ভূমিকা নিয়ে এতোটুকু আলোচনাই যথেষ্ট মনে করছি। এবার আসুন, সূরার তরজমা ও তাফসীরে মনোনিবেশ করা যাক । (২) সাইয়েদ আবুল আলা মওদূদী রচিত ‘ইসলাম ও জাহেলিয়াত' এবং মোহাম্মদ কুতুব রচিত ‘বিংশ শতাব্দীর জাহেলিয়াত' দ্রষ্টব্য । VT DOTA TU. UVLO DOL COM

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।