যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

["" _ তাফস্দীন কী যিলালিল কোরআন রাধী নও । আর যে কারণে হৃদ (আ.)-এর জাতির ওপর ধ্বংস ও অভিশাপ নেমে এলো তার কারণ শুধু এটাই ছিলো না যে, তারা আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা উপাসনা করতো বরং এসব আনুষ্ঠানিক পূজা অন্যান্য সেই সব শেরেকের অংশ বিশেষ ছিলো, যেগুলো থেকে তাদেরকে মুক্ত করে এক আল্লাহর বান্দা বানানোর জন্যে হুদ (আ.) তাদের কাছে প্রেরিত হয়েছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন তার জাতিকে একমাত্র আল্লাহর প্রতি আনুগত্য বানাতে, আল্লাহর কাছে নতি স্বীকার করাতে এবং একমাত্র আল্লাহর হুকুম মতো জীবন যাপন করাতে ৷ যে সব পাপের কারণে তাদের ওপর শাস্তি অবধারিত হয়ে গিয়েছিলো তা ছিলো, আল্লাহর আয়াতগুলো অস্বীকার করা রসূলকে অমান্য করা এবং আল্লাহর বান্দাদের মধ্যে অহংকারী, আসত্মগর্বা ও স্বৈরাচারী শাসকদের আনুগত্য করা, এরশাদ হচ্ছে, ‘ওই আদ জাতি তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছিলো, তাদের রসূলদের না-ফরমানী করেছিলো এবং অহংকারী ও স্বেচ্ছাচারী শাসকদের নির্দ্িধা আনুগত্য করার কাজে লিপ্ত হয়ে গিয়েছিলো ।’ তাদের সম্পর্কে জানাতে গিয়ে সকলের থেকে সত্যবাদী সত্ত্বা আল্লাহ তায়ালা এ কথা বলেছেন। আর তাদের রবের আয়াতগুলোকে অগ্রাহ্য করার কাজটা রসূলের না-ফরমানী এবং শক্তিদপাঁ শাসকদের আনুগত্য করার মাধ্যমেই ফুটে উঠেছিলো। আসলে বিভিন্ন কাজ নয়, এ একটি মাত্র কাজ ছিলো, যার কারণে তাদের ওপর আল্লাহর গযব নেমে এসেছিলো..... আর দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো সময়ে রসূলের আনীত জীবনের জন্যে আল্লাহর দেয়া আইন কানুনকে অস্বীকার করা হয়েছে, মানুষের দেয়া জীবন পদ্ধতিকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত জীবন বিধান মানতে অস্বীকার করা হয়েছে, অথবা আল্লাহর আইন কানুনকে বাদ দিয়ে মানব নির্মিত আইনের কাছে মাথা নত করা হয়েছে, এভাবে বাস্তবে যখন আল্লাহর বিধানকে অস্বীকার ও রসূলকে অমান্য করে প্রকারান্তরে ইসলাম থেকে খারিজ হয়ে শেরেকের দিকে ঝুঁকে পড়া হয়েছে, তখনই নেমে এসেছে আল্লাহর আযাব । অবশ্য ইতিপূর্বে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, ইসলামই হচ্ছে সব কিছুর মূলে সেই আসল জীবন ব্যবস্থা ও নিয়ম কানুন, যার ওপর, পৃথিবীর বুকে মানুষের জীবন শুরু হয়েছিলো । এ ব্যবস্থার অধীনেই বা আল্লাহর এ নিয়ম অনুযায়ীই আদম (আ.) পৃথিবীর বুকে নেমে এসেছিলেন এবং পৃথিবীতে আল্লাহর খেলাফাতের দায়িত্ব পালন করেছিলেন। এ ইসলাম (আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা) নিয়েই নূহ (আ.) জাহাজ থেকে নেমেছিলেন এবং পৃথিবীতে আল্লাহর খলীফা হিসাবে কাজ করছিলেন। প্রতি যামানাতেই দেখা যায়, ইসলাম এসেছে এবং মানুষ এ সুমহান জীবন ব্যবস্থা থেকে বের হয়ে গিয়ে জাহেলিয়াতের দিকে এগিয়ে গেছে। আবারও কোনো নবী এসে পুনরায় তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছেন এবং তাদেরকে সঠিক জীবন ব্যবস্থা গহণের আহবান জানিয়েছেন। এভাবে আমাদের যামানা পর্যন্ত বারবার এ আহবান জানানোর সিলসিলা চলে এসেছে। আর বাস্তব সত্য হচ্ছে, যদি আনুষ্ঠানিক কাজ করলেই এবাদাত করার হক আদায় হয়ে যেতো, তাহলে নবী রসূলদের যে দীর্ঘ সিলসিলা দুনিয়ায় এসেছে, তারা সবাই অতোটুকু কাজ করার জন্যেই মানুষকে দাওয়াত দিতেন এবং যেহেতু ওই কাজগুলো করাতে কারোও কোনো স্বার্থ বিশ্নিত হতো না- এজন্যে এ দাওয়াত গ্রহণ করাতে কারো কোনো আপত্তিও থাকতো না। আর কয়েকটি আনুষ্ঠানিক কাজ করার দাওয়াত দিলে যদি তাদের দায়িত্‌ পালন করা হয়ে যেতো ত হলে জীবনের ঝুঁকি নিয়ে হাজারো প্রকারের বিরোধিতা ও অত্যাচার সয়ে এবং বছরের পর বছর ১ হল কক লন লমিল ত WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।