যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

| _ ভাফ্সীর ফী যিলালিল ক্যোরআন |] করেছে । ইসলামের এ গৌরবজনক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, যা কোনো দিনই মুছে ফেলা যাবে না বা মুছে ফেলতে চাওয়াও কোনোক্রমেই মানব সমাজের জন্যে কল্যাণকর নয়। আর মুসলমান সমাজে জান মাল ও সন্ত্রমকে যে ভাবে রক্ষা করা উচিত এবং যেভাবে আদায় করা হয়েছে। আর এ হচ্ছে মুসলিম সমাজ এবং বাতিল সমাজের অবস্থার চিত্র । একদিকে দুঃখ দৈন্য ও স্বার্থপরতা এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এক করুণ অবস্থা, বরং এবাদাত শব্দের অর্থ আনুগত্যের নানা প্রকার পরিবর্তন ও পরিবর্ধনের ইতিহাস । এ শব্দটির ব্যবহারের মাধ্যমে কেউ মুসলমান বলে পরিচিত হচ্ছে, আর কেউ ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাচ্ছে। আর সেই অর্থটি হচ্ছে, আল্লাহর কাছে পূর্ণাংগ আত্মসমর্পণ এবং গায়রুল্লাহর অন্ধ আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া । আভিধানিক অর্থে শব্দগুলো দ্বারা এ অর্থই বুঝা যায় এবং রসূল (স.) এক হাদীস থেকেও এ অর্থের প্রতিই সমর্থন পাওয়া যায়। এ হাদীসটি হচ্ছে এক মযবুত দলীল যা নীচের আয়াতের ব্যাখ্যা, ‘ওরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্ম যাজক ও দরবেশদেরকে প্রতিপালক ও আইনদাতা বানিয়ে নিয়েছে।' আয়াতটির তাফসীরে রসূল (স.)-এর কথা এসে যাওয়ার পর অন্য কোনো ব্যক্তির কোনো কথার কোনো মূল্যই থাকে না 0১) এই সত্যটিকে ফুটিয়ে তোলার জন্যে আমরা এ তাফসীরের বহু স্থানে এবং এ পবিত্র দ্বীনের প্রকৃতি এবং এ দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে অন্যান্য যে সব কেতাব লেখার তাওফীক আল্লাহ তায়ালা দিয়েছেন, সে সব গ্রন্থের মধ্যেও বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা সেই আন্দোলন সম্পর্কে সূরা হুদের মধ্যেও.যথেষ্ট আলোচনা দেখতে পাচ্ছি । দেখতে পাচ্ছি একই আন্দোলনের ধারা সূরা হুদের বিবরণে এবং হুদ (আ.) ও তার জাতির মধ্যে এ বিষয়ে সংঘর্ষ সৃষ্টি হয়েছিলো- তার মধ্যেও । দেখতে পাই একই আন্দোলন নবী মোহাম্মদ (স.)-এর আনীত ইসলামী জীবন ব্যবস্থা মধ্যেও তার সময়ে তিনি জাহেলী সমাজে বসবাস করতেন, তার মধ্যে । আন্দোলনের এ কথাটিকেই তিনি তার শানিত ভাষায় তুলে ধরতে গিয়ে যে ডাক দিয়েছেন তা উদ্ধৃত করতে গিয়ে আল কোরআন বলছে, ‘হে আমার জাতি, একমাত্র আল্লাহর এবাদাত করো । তিনি ছাড়া তোমাদের জন্যে ইলাহ (সর্বময় ক্ষমতার মালিক) বলতে আর কেউ নেই ।' অর্থাৎ তিনি ছাড়া কেউ কোনোদিন ইলাহ ছিলো না। আর কেউ কোনো দিন হবেও না । তাই বলা হচ্ছে, হে আমার জাতি, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ বা বস্তুর সামনে মাথা নত করোনা এবং তাদের জন্যে এমন কোনো আনুষ্ঠানিক কাজ করো না, যার দ্বারা তাদের অন্ধ দাসত্ব করা বুঝায়! জীবনের সমস্ত বিষয়ে যে পথ ও পদ্ধতি তোমরা গ্রহণ করবে, তার মধ্যে আল্লাহ তায়ালার কাছেই যেন তোমাদের নতি স্বীকার করা ফুটে উঠে এবং একথাও যেন স্পষ্ট হয়ে ওঠে যে, তোমরা তোমাদের গর্দান থেকে মানুষের গোলামী করার রশি খুলে ফেলেছো এবং জীবনের কোনো ব্যাপারেই আল্লাহদ্রোহী কোনো শক্তি বা কোনো ব্যক্তির কোনো কথা বা কোনো আইন মানতে (১) এ বিষয়ের ওপর বলিষ্ঠ আলোচনা এসেছে আল্লামা সাইয়েদ আবুল আলা মওদূদী রচিত ‘কোরআনের চারটি বুনিয়াদী মূলনীতি (আল মুসতালাহাতুল আরবায়াতু ফিল কোরআনে) বইতে- আলইলাহ আর রব আদ দ্বীন আল এবাদাত । WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।