জভাফ্সীর কী যিন্দান্সিল কোরআন একই মিশনের কথা ঘোষণা করতে গিয়ে বলছে, ‘সে বললো, হে আমার জাতি, এবাদাত করো আল্লাহর (নিশর্ত ও নিরংকুশ আনুগত্য করো একমাত্র আল্লাহর), নেই তোমাদের জন্যে কোনো ইলাহ (সার্মভৌম ক্ষমতার মালিক) তিনি ছাড়া’ ...... আর অবশ্যই আমরা বরাবর এবাদাতের ব্যাখ্যায় বলে এসেছি যে, দাসত্ব বা নিশর্ত ও নিরংকুশ আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর । কারণ ‘একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করতে হবে এবং তীর দেয়া জীবন বিধান মেনে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার হুকুম মেনে চলতে হবে অর্থাৎ দুনিয়া ও আখেরাতের প্রতিটি ব্যাপারে একমাত্র তার বিধানকে গ্রহণ করে চলতে হবে। আল কোরআনের ভাষার আভিধানিক অৰ্থেও এ কথাটাই বুঝা যায় । আবদ শব্দের (আভিধানিক) অর্থ হচ্ছে, নিয়ম মেনে চলা, নত হওয়া এবং নিজেকে ছোট জ্ঞান করে বিনয় প্রকাশ করা । আর গোলামী করার পদ্ধতি হচ্ছে হীনতা দীনতা ও বিনয় নত্রতার পদ্ধতি । কাউকে কেউ গোলাম বানিয়েছে- কথাটার অর্থ বুঝায় কেউ কাউকে তার কাজে লাগিয়ে নত হতে বাধ্য করেছে এবং তার জীবনকে অপমানের জীবনে পরিণত করেছে। আর যখন একজন আরব (নবী)কে আল কোরআন দ্বারা প্রথম সম্বোধন করা হয়েছিলো, তখন তিনি অবশ্যই বুঝতে পেরেছিলেন আল্লাহ তায়ালা এ কেতাবের দ্বারা কী করতে চান। শুধুমাত্র দাসত্বের প্রতীক হিসাবে কিছু আনুষ্ঠানিক কাজ করা হোক? তিনি বুঝেছিলেন- তার কাছে মহান আল্লাহর দাবী এতোটুকুই নয়, বরং যদিও মক্কায় আনুষ্ঠানিক কিছু কাজের নমুনা পেশ করা হয়েছিলো, তবু সে সবের মধ্য দিয়েও তিনি বুঝেছিলেন, আল্লাহ তায়ালা চান যে, জীবনের সকল কাজ ও ব্যবহারে তিনি একমাত্র আল্লাহর বিধান মেনে নিন এবং তার গলা থেকে গায়রুল্লাহর (আল্লাহ ছাড়া অন্য সবার) দাসত্বের শেকল খুলে ফেলে দিন । রসূল (স.) এবাদাতের ব্যাখ্যা দিতে গিয়ে নিজেই বলেছেন বলে হাদীসে জানা যায়, আর তা হচ্ছে অনুসরণ করা, নির্দেশ পালন করা ও মেনে চলা- শুধু কয়েকটা আনুষ্ঠানিক কাজত করা নয় । তিনি আদী ইবনে হাতেমকে সম্বোধন করে ইহুদী ও নাসারাদের পীর পুরোহিত ও ধর্মযাজকদেরকে প্রতিপালক, মনিব, মালিক ও আইনদাতা (রব) মানা সম্পর্কে কথা বলতে গিয়ে বলছিলেন, ‘অবশ্যই ওই ব্যক্তিরা তাদের জন্যে বহু হারাম জিনিসকে হালাল করে নিয়েছিলো এবং হারাম করে দিয়েছিলো বহু হালাল বস্তুকে, আর (সাধারণ মানুষরা এমন অন্ধভাবে তাদের কথা মেনে চলতো যে,) তারাও ওদের কথা নিশর্তভাবে মেনে নিতো এবং তাদের পুরোপুরি আনুগত্য করতো । এভাবেই তারা ওইসব ধর্ম যাজক ও পীর পুরোহিতদের এবাদাত (বা পূজা) করতো । তারা ‘এবাদাত' শব্দটির অর্থ করতে গিয়ে আনুগত্যবোধক কিছু প্রতীকী কাজকে বুঝাতো, অর্থাৎ নির্দিষ্ট কিছু পূজা অনুষ্ঠানকেই তারা এবাদাতের নাম দিয়েছিলো এমন নিষ্ঠার সাথে এবং অবশ্যকরণীয় মনে করে এসব অনুষ্ঠানাদি পালন করা হতো যেন এগুলো আল্লাহরই হুকুম এবং এগুলো পালন করলে স্বয়ং আল্লাহরই হুকুম পালন করা হবে। এবাদাতের বাহ্যিক এ রূপ-চেহারাতে এবাদাতের উদ্দেশ্য বা মূল অর্থ ও ভাব প্রকাশ পায় বরং আনুগত্য বোধ জন্ম হয় স্বাভাবিকভাবে । এটা জোর জবরদস্তি দ্বারা পয়দা হয় . না৷ তারপর যখন দ্বীনের মূল উদ্দেশ্য এবং তাদের এসব এবাদাত মানুষের কাছে অর্থহীন বলে মনে হতে লাগলো, তখন তাদের অন্তর সাক্ষ্য দেয়া শুরু করলো যে, এসব গায়রুন্লাহর এবাদাতের কারণে মানুষ আল্লাহর আনুগত্য থেকে বহু দূরে সরে পড়েছে। অর্থহীন জাহেলী ভাবধারার দিকে এগিয়ে গেছে এবং ঝুঁকে পড়েছে মূর্তিপূজার দিকে! আর যখনই মানুষ এ কুসংস্কার ও অন্ধত্বের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছে, তখনই তারা শেরেক ও জাহেলিয়াত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং আল্গাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার গৌরব অর্জন >> সুক্মা ফুল (২৩৭) পাত্থা >২ মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।