‘শোনো, আদ জাতি তাদের রবকে অস্বীকার করেছে’ ওপরে বর্ণিত আয়াতাংশের মাধ্যমে বলা হচ্ছে যে, আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করার কারণে আল্লাহর করুণার দৃষ্টি থেকে বিতাড়িত হলো এবং সত্য থেকে তারা এতো দূরে ছিটকে পড়লো যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়৷ তাই বলা হচ্ছে, ‘শোনো, দূরত্ব ও বহু দূরত্ব রয়েছে আদ জাতির জন্যে ৷' এভাবে জোর দিয়ে, স্পষ্ট করে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আদ জাতির ব্যবহার ও তাদের পরিণতির কথা এখানে তুলে ধরা হয়েছে, যেন তাদের অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহর তরফ থেকে যে লানত বর্ষিত হয়েছে, তার ফলে তাদের পরিচয় দুনিয়া থেকে মুছে গেছে। ee শোনো, বহু বহু দূরে সরে গেছে আদ জাতির মানুষেরা স্মৃতিপট থেকে দূরত্ব- বহু দূরত্ব ওই অভিশপ্ত জাতির জন্যে, যারা ছিলো হুদ (আ.)-এর জ্ঞাতি ।' জ্বীনের বিল্সরোধখিতাকস ক্াকর্সণ এ সূরার মধ্যে হুদ (আ.)-এর সাথে সম্পর্কিত আদ জাতির যে ইতিহাস আলোচিত হয়েছে, সেখান থেকে সালেহ (আ.)-এর কাহিনীর দিকে যাওয়ার পূর্বে এ প্রসংগে আরো কিছু বুঝার জন্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা প্রয়োজন বোধ করছি । এ অপেক্ষা করার প্রয়োজন আমরা এজন্যে অনুভব করছি যে, আমরা বুঝতে চাই, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে দায়িত্্ নিয়ে হুদ (আ.) প্রেরিত হয়েছিলেন, সে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে কোন কোন বাধা-বিঘ্বের সম্মুখীন হতে হয়েছিলো এবং কি কি কারণে এসেছিলো সে সব বাধা । এ কারণসমূহ জানতে পারলে সত্যের পরিচয় জানা ও তা প্রতিষ্ঠার পদ্ধতি বুঝা সহজ হবে এবং সে সব কারণ জেনে এগুলো আমাদের কাছে বিশেষ পরিচয়বহ চিহ্ন হয়ে থাকবে এবং তখনই এগুলোর মোকাবেলায় মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) কি কর্মপন্থা গ্রহণ করেছিলেন তা সহজে বুঝতে পারবো। আরো বুঝতে পারবো যুগে যুগে সকল নবীর বিরোধিতার মূল কারণসমূহ এবং তখনই আমরা আল্তাহর দ্বীনকে কায়েমের পথে সঠিক ভূমিকা রাখতে সক্ষম হবো । বরং কোরআনে করীমে ইসলামী দাওয়াত দান করার এ পদ্ধতি সম্পর্কে আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবো । এ পদ্ধতি অতীতের লোকেরা আল কোরআন থেকে বুঝেছে, ভবিষ্যতের মানুষেরাও জানবে এবং দুনিয়া বিলীন হওয়া পর্যন্ত চিরদিন মানুষ এ পদ্ধতি জানতে থাকবে । কোরআনে উল্লেখিত ইসলামী দাওয়াত দানের এ পদ্ধতি অতীতের মুসলিম জামায়াতের মধ্যে শুধু সীমাবদ্ধ ছিলো, তা নয়, বরং এ পদ্ধতি জাহেলী যুগের চেহারাকে পরিবর্তন করেছিলো এবং সত্যের আগমনে খানখান হয়ে ভেংগে পড়েছিলো জাহেলিয়াতের এমারত । এভাবে ভবিষ্যতেও মুসলিম জাতিকে চিরদিন জাহেলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে। আর অবশ্যই আমরা ইংগিত করেছি, আল কোরআনের সেই বর্ণনা পদ্ধতির দিকে যা হৃদয়ের ওপর অত্যন্ত দ্রুতগতিতে আঘাত করে এবং শীত্রই আমরা প্রয়োজন মতো এ বিষয়ে আবারও আলোচনা করবো । কিন্তু ইতিমধ্যেই আলোচ্য আয়াতগুলোর তাফসীর করতে গিয়ে বহু প্রাসংগিক আলোচনা এসে গেছে। তবে আরো সুন্দরভাবে বিষয়টির ওপর আলোকপাত করার প্রয়োজন । আমরা যখন একটু খেয়াল করে এ দাওয়াতদানের বিষয়টার দিকে তাকাই, তখন দেখতে পাই সকল যামানায় সকল নবী রসূল এই একই দাওয়াত নিয়ে এসেছেন এবং প্রত্যেক রসূলের যবানীতে এ একই কথা উচ্চারিত হয়েছে, আর তা হচ্ছে নিশর্ত ও নিরংকুশ আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর আর দাসত্ব হবে একমাত্র আল্লাহর জন্যে । আল কোরআন প্রত্যেক রসূলের এ ১১ সুরা হল ০ ০১০০১০০১৩৬) পারা ১২ মনবিল্ল ৩ VWW.DUOIKIUTD.ULOCSPOT. TO
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।