যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আর এমনি করে একথা স্পষ্ট হয়ে গেল যে, তাওহীদের দাওয়াত প্রথম যে বিষয়ের প্রতি আহ্বান জানায়, তা হচ্ছে গায়রুল্লাহর দাসত্ব থেকে মানুষকে মুক্ত করতে হবে। অর্থাৎ মানুষের ওপর প্রভুত্ব-কর্তৃত্ব করার অধিকারী একমাত্র মহান আল্লাহ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। তিনি ছাড়া অন্য কারো সামনে মানুষ মাথা নত করবে না, বিনা শর্তে ও নিরংকুশভাবে আর কারো আনুগত্য সে করবে না। কোনো যুলুমবাজ শাসকের দাপটের কাছে কিছুতেই সে নতি স্বীকার করবে না। কেননা চাপে পড়ে অন্যায় অপশক্তির কাছে মাথা নত করার অর্থ হচ্ছে নিজ স্বাধীনতাকে বিসর্জন দেয়া। আর অবশ্যই এটা অতি সত্য কথা যে, যে কোনো অহংকারী ও অন্যায়কারী শক্তির আনুগত্য করার অর্থ হচ্ছে শেরেক ও কুফরীতে লিপ্ত হয়ে যাওয়া । এ অপরাধের কারণে অবাধ্য ব্যক্তিবর্গ দুনিয়াতে ধ্বংসের সম্মুখীন হয় এবং আখেরাতে চূড়ান্ত আযাবের মধ্যে পতিত হওয়ার যোগ্য হয়ে যায়। অবশ্যই মানুষকে আল্লাহ তায়ালা স্বাধীনভাবে জীবন যাপন করার জন্যে সৃষ্টি করেছেন। তারা কখনো কোনো সৃষ্টজীবের কাছে নতি স্বীকার করবে না এবং কোনো মানব রচিত জীবন বিধানও তারা মেনে নেবেন না । তার এ স্বাধীন সত্ত্বার মর্যাদাকে ক্ষুণ্ন করে কিছুতেই কোনো অত্যাচারী শাসকের কাছে, কোনো কর্মকর্তা বা কোনো নেতার হাতে তারা নিজেদেরকে সোপর্দ করবে না । এটা হচ্ছে তাদের মর্যাদার উপযুক্ত ব্যবহার । এ মর্যাদাকে অক্ষুণ্ন রাখার জন্যে তারা যদি তৎপর না হয়, তাহলে আল্লাহর কাছে তাদের জন্যে কোনো সম্মান বা কোনো নাজাত নেই । ঘরে কোনো দলকে ও তাদের আত্মমর্যাদা ও মানবতা অটুট রাখার জন্যে এ ভাবেই বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে হবে । এ ধরনের মযবুত ভূমিকা ছাড়া মানুষের দাসত্্‌ থেকে মুক্তি পাওয়ার আর কোনোই উপায় নেই । যারা কোনো বান্দার বন্দেগীতে নিজেদেরকে সোপর্দ করবে এবং মানুষের শাসন ক্ষমতাকে মেনে নেবে, তাদের জন্যে এ পরাজয়ের গ্রানি বহন করা ছাড়া অন্য কোনো উপায় নেই । আর যারা দুর্বল ও এ অসহায় মানুষের গোলামী করে, মেনে নেয় তাদের শাসন কর্তৃত্বকে, তারা সবাই যে বিশেষ কোনো ওযর ওজুহাতের কারণে বা উপায়হীন হয়ে তাদের বশ্যতা স্বীকার করে তা নয়, আর এই শ্রেণীর মানুষের সংখ্যায়ই বেশী । আর যারা অনন্যোপায় হয়ে অত্যাচারী শাসক বর্গের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়, তাদের সংখ্যা আসলে খুব বেশী নয়। যদি তারা স্বাধীন হতে চাইতো, তাহলে অবশ্যই তার জন্যে কিছু দুঃখ কষ্ট বরণ করতে ও কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে যেতো ৷ তাদের মিথ্যা দেব দেবতাদের পূজা অর্চনা করার জন্যে যে বিবেক বিরোধী কাজ করা লাগে, এর জন্যে যে পয়সা কড়ি খরচ করতে হয় এবং যতোটুকু ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়, যদি তারা যালেম শাসকদের রক্ত চক্ষুর সামনে সত্য পথে প্রকৃতপক্ষে মযবুতীর সাথে টিকে থাকতে চাইতো, তাহলে ওই ধরনের জান মাল ও সম্মানের কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে রাযী হয়ে যেতো । কিন্তু আদ জাতি অহংকারী ও যালেম শাসকদের দাপটে পড়ে তাদের অনুসরণ করার কারণে ধ্বংস হয়ে গেছে, চিরতরে তারা ধ্বংস হয়ে গেছে এবং আজ তারা দুনিয়াতে এক অভিশপ্ত জাতি হিসাবে পরিচিত, আর আখেরাতে তাদের জন্যে নির্ধারিত হয়ে রয়েছে নিকৃষ্টতম আযাব ৷ এরশাদ হচ্ছে, ‘আর (এ কারণেই) দুনিয়ায় তাদেরকে সর্বদা তাদের প্রতি অভিসম্পাত অব্যাহত রাখা হয়েছে এবং আখেরাতেও তাদের জন্যে সব দিক থেকে লা'নতই লা'’নত নির্ধারিত রয়েছে। তারপর তাদের অবস্থাটা স্পষ্ট করে দুনিয়াবাসীর কাছে তুলে ধরে তাদের পরিণতি জানিয়ে দেয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে, পরবর্তীকালে অনুরূপ অপরাধে যারা লিপ্ত হবে, তাদেরকেও ওই একই আযাবে পড়তে হবে । এরশাদ হচ্ছে, | ১১ সূন্থা হদ ১০৫২৩৫১) ______ পাস্না ১২ মনবিল৩ত WWW.DOLIKLHUADV.DLOSSpot.conm

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।