যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর কী যিশ্লালিন্ ক্কোর আন ‘এ হচ্ছে সে আদ জাতি’ .......... এভাবে আল্লাহ থেকে তাদের দূরত্‌ এসে গেলো । এ | প্রসংগের সূচনা থেকেই তাদের বিষয়টা আলোচিত হয়েছে, যার মধ্যে সবার দৃষ্টিতে তাদের ধ্বংসের অবস্থাটা ফুটে উঠেছে ............ কিন্তু আসলে তারা নিশেষ হয়ে গেছে এবং মানুষের মানস-পট থেকে তারা বহু বনু দূরে সরে গেছে, মুছে গেছে তারা মানুষের স্থৃতি থেকে । ‘হা, আদ জাতির এ করুণ পরিণতি হয়েছিলো এজন্যে যে, তারা তাদের রবের নিদৰ্শনগুলোকে অস্বীকার করেছিলো এবং অমান্য করেছিলো তার রসূলদেরকে ৷ যতো রসূলকেই বিভিন্ন যামানায় অস্বীকার করেছে, সবার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তারা একজন রসূলকে অমান্য করেছিলো, যেহেতু সকল রসূল একই দাওয়াত ও মানবমন্ডলীর নিকট একই মিশন নিয়ে এসেছিলেন । একবার ভেবে দেখুন, তারা সবাই কি একই বার্তা ও একই উদ্দেশ্য নিয়ে আসেননি? সুতরাং যে ব্যক্তি কোনো একজন রসূলের কাছে নতি স্বীকার না করবে, সে যেন দুনিয়ায় যতো রসূল এসেছেন সবাইকেই অস্বীকার ও অমান্য করলো । আর এ আয়াতে উল্লেখিত বর্ণনাধারার মধ্যে বহু বচনের ব্যবহার এবং রসূলরা বলে কথা বলার এ যে পদ্ধতি এটা কখনও আমরা ভুলে যাবো না । বহুবচনের শব্দ চয়নের মাধ্যমে আল্লাহ তায়ালা তাদের অপরাধের তীব্রতা প্রকাশ করেছেন এবং বর্ণনাধারায় লোকদের সমগ্র রসূলমন্ডলীকে অস্বীকার করার ধৃষ্টতা প্রকাশিত হয়ে পড়েছে। এতে বুঝা যায়, ওই সত্যবিমুখ লোকেরা হুদ (আ.)-কে অমান্য করার মাধ্যমে রসুূলকেই অমান্য করেছিলো । তাহলে দেখুন, কী সাংঘাতিক ছিলো তাদের এসব ক্রটি এবং কতো ভীষণ ছিলো তাদের অপরাধ!! ‘আর তারা যতো সব হঠকারী যেদী সত্যবিদ্বেষীদেরকেই অনুসরণ করেছে ।' অর্থাৎ যাদের ওপর রাজা বাদশাহ ও ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করে রেখেছে, সর্বকালে তাদের এ একই ব্যবহার লক্ষ্য করা যায়। তারা হয় সত্য বিদ্বেষী, সত্যের কাছে তারা মাথা নত করে না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তারা ওইসব যালেম শাসক থেকে মুক্ত হওয়ার জন্যে চেষ্টা করেনি এবং কেনই বা নিজ থেকে নিজেদের ব্যাপারে চিন্তা করেনি । আল্লাহ্‌ তায়ালা চান, তারা যেন নিজেদেরকে অবনতির নিম্নতম স্তরে নামিয়ে দিয়ে তাদের মানবতাকে ধ্বংস না করে। এমনি করে একথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, হৃদ (আ.) ও তীর নিজ কওম আদ জাতির মধ্যে বিরোধের আসল কারণ ছিলো কোনো বান্দার প্রভুত্ প্রতিষ্ঠার পরিবর্তে একমাত্র আল্লাহর প্রচ্চুত্্‌ কায়েম করার দাওয়াত দান এবং তারই দেয়া জীবন ব্যবস্থা কায়েমের জন্যে চেষ্টা চালানো । প্রকারাস্তরে ওই জাতির নেতাদের শাসন কর্তৃত্ব ও আনুগত্য সংক্রান্ত ব্যাপারেই এ বিরোধ সৃষ্টি হয়.... এ সমস্যার সূচনা তখন হয়, যখন হুদ (আ.) ও তীর সংগী সাথীরা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং তারই নির্দেশ মতো জীবন যাপন করতে শুরু করেছিলেন। এ কথাটাই নীচের আয়াতটিতে ফুটে উঠেছে, ‘আর ওই আদ জাতি তাদের রবের নিদর্শনগুলোকে অস্বীকার করেছিলো এবং হঠকারী ও শক্তিদর্গী সকল বিদ্বেষী শাসকের অনুসরণ করেছিলো ।' এটাই ছিলো তাদের আসল অপরাধ অর্থাৎ একদিকে রসূলদের নির্দেশ অমান্য করা এবং অপরদিকে যারা জোর করে আনুগত্য করতে বাধ্য করে, তাদের অনুসরণ করা! এখানে এসেই জাহেলিয়াত ও ইসলামের পথ ভিন্ন ভিন্ন হয়ে যায়, ভাগ হয়ে যায় কুফর ও ঈমানের পথ..... সকল রেসালাতের আমলে এবং প্রত্যেক রসূলের হাতে হক ও বাতিলের পথ এমনি করে আলাদা আলাদা হয়ে যায়। VWVWV.UOITKTIUD. VIOL VOL.CO

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।