ভাফ্ষসীকর ফী যিন্লান্সিল কোরআন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি, আমার কর্তব্য পালন করেছি এবং তোমাদের বিষয়গুলো থেকে হাত গুটিয়ে নিয়েছি, যাতে করে তোমরা সরাসরি আল্লাহর শক্তির মুখোমুখি দাড়াতে পার । আল্লাহর ঘোষণা আসছে, যা হুদ (আ.)-এর যবানীতে প্রকাশ করা হয়েছে, ‘আর আমার রব তোমাদের স্থানে অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন ৷’ অর্থাৎ এমন এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যারা নবীর দাওয়াত গ্রহণের যোগ্য হবে এবং তোমাদের বিদ্রোহ, অন্যায় অত্যাচার অবিচার ও সত্যবিমুখতার কারণে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে ক্ষমতাসীন করা হবে। ‘এবং তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না ৷' অর্থাৎ তোমাদের এমন কোনো শক্তি নেই যার দ্বারা তোমরা পৃথিবীর কোনো স্থানে কোনো শূন্যতা সৃষ্টি করতে পার কা কোনো ত্রুটি ঘটিয়ে দিতে পারে। 7 তলাব ভাবা অর্থাৎ তিনিই তার দ্বীন, তার প্রিয়পাত্রদের এবং তার নিয়মাবলীকে কষ্ট ও ধ্বংস থেকে রক্ষা করেন। আর তিনি তোমার ওপর তার পূর্ণ ক্ষমতা নিয়ে দাড়িয়ে রয়েছেন। সুতরাং তোমরা তার পাকড়াও থেকে কোনোভাবেই রেহাই পাবে না এবং তার হাত থেকে পালিয়ে গিয়ে কিছুতেই তাকে অক্ষমও করে দিতে পারবেনা । এটাই সদা সর্বদা চূড়ান্ত ও সিদ্ধান্তকর কথা এবং এখানেই সকল ঝগড়া শেষ হয়ে যায় । একথা দ্বারা হুশিয়ারী দান ও ভীতি প্রদর্শনের কাজ সঠিকভাবে আদায় হয়ে যাচ্ছে । এরশাদ হচ্ছে, ‘আর যখন আমার ফায়সালা এসে গেলো আমি হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছিলো, তাদেরকে সরাসরি আমার মেহেরবানী দ্বারা বাচিয়ে নিলাম । রেহাই দিলাম তাদেরকে আমার সেই আযাব থেকে যা সামখ্িকভাবে সেই কওমকে ধ্বংস করে দিয়েছিলো এবং তাদেরকে কষ্ট থেকে বাতিয়ে দিলাম ৷ তারা সেই কঠিন আযাব থেকে রেহাই পেয়ে গেলো, যা মিথ্যাবাদী ও সত্যকে প্রত্যাখ্যানকারীদেরকে পূর্ণাংগভাবে গ্রাস করে ফেললো ।' এ আযাবের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে, এটা ছিলো এমন এক ঘনীভূত আযাব, যা ওই আল্লাহদ্রোহীদের জন্যে পুরোপুরি উপযোগী ছিলো, উপযোগী ছিলো শক্তহ্বদয় ও অহংকারী ওই ব্যক্তিদের জন্যে ৷ আর এখন চূড়ান্ত যে কথাটা পেশ করা হচ্ছে তা হচ্ছে, হুদ (আ.)-এর জাতি আদ কওযম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেলো । এর দ্বারা ইংগিত দেয়া হচ্ছে যে, তারা আল্লাহর রহমত থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গেলো এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলো, যে অপরাধ তারা করেছিলো তারই শাস্তি স্বরূপ তারা এসর্বগ্রাসী আযাবে পতিত হলো, তাদের প্রতি আল্লাহর অভিশাপ ও বিতাড়ন নেমে এলো । কঠিন এ আযাব সম্পর্কে বিভিন্ন ভাষা ও ভংগিতে বর্ণনা দেয়া হয়েছে, যাতে ওই আযাবের ভয়াবহতা ও যে কারণে আযাৰ নাযিল হয়েছে তা ছবির মতো ভেসে ওঠে । দেখুন আল্লাহর বর্ণনাভংগি, আর ওই আদ জাতি তাদের রবের শক্তির নিদর্শনগুলোকে অস্বীকার করলো, রসূলদের সাথে না-ফরমানী করলো এবং অনুসরণ করল সত্যবিদ্বেধী শক্তিদপী সকল না-ফরমানদের, আর তারা এ দুনিয়াতে ও কেয়ামত দিবসে লানতের পথকে অনুসরণ করলো । জেনে নাও, অবশ্যই আদ জাতি তাদের রবকেই অস্বীকার করেছিলো, দেখো, এজন্যেই হুদ-এর জাতি আদ দূর হয়ে গেলো করুণাময় । আল্লাহর রহমতের দৃষ্টি থেকে । | ১১> সূক্া হুল ১০৫২৩৩) _____ পাৱ্ৰা ১২ সমনখিন্স ৩ DWW: DOIKITV.DIODSDOT. TU
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।