‘ পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই, যাকে তিনি নিয়ন্ত্রণ না করছেন।' আল্লাহ রব্বুল আলামীনের শক্তি ক্ষমতার এক বোধগম্য রূপ ফুটে উঠেছে এ আয়াতাংশে। এতে জানানো হচ্ছে যে, সকল কিছুর ওপর তার ক্ষমতা বিরাজমান রয়েছে এবং তার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই নেই । মানুষ, পশু পাখী, কীট পতংগ সব কিছুর ওপর তাঁর নিয়ন্ত্রণ এমন ভাবে রয়েছে যে, তা স্পষ্ট দেখা যায় এবং অনুভবও করা যায়। বিশ্বের সব কিছুর ওপর তার এ নিয়ন্ত্রণ পরিপূর্ণ ভারসাম্য রক্ষা করে চলেছে প্রাণী ও নিষ্প্রাণ সব কিছুর মধ্যে, এমনকি হঠকারী যালেম, কঠোরপ্রাণ লোক, শারীরিক দিক দিয়ে শক্তিশালী ও দুর্বল লোকদের মধ্যে, তাদের ইচ্ছা এরাদা ও চেতনার মধ্যে রাখা হয়েছে চমৎকার এক ভারসাম্য, যা সর্বশক্তিমান মালিকের ইচ্ছায় তাদেরকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পরিচালিত করে এবং এ নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই । এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আমার রব সরল সঠিক ও দৃঢ় পথে রয়েছেন" (সেই পথেই তিনি সবাইকে চালাচ্ছেন, যে পথে নেই কোনো ভাংগন বা বিচ্ছিন্নতা) ৷' অর্থাৎ একথা দ্বারা আল্লাহ রব্বুল আলামীনের শক্তি, দৃঢ়তা ও সংকল্প প্রকাশ করা হয়েছে। এ সকল চূড়ান্ত শক্তিদৃপ্ত বাক্য দ্বারা আমরা গভীরভাবে তার বড়ত্ব ও সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ ক্ষমতার কথা জানতে পাই । আল্লাহর নবী হুদ (আ.) তার এ চূড়ান্ত শক্তি ক্ষমতার কথা গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তার রবের পক্ষ থেকেই তার অন্তরের অভ্যন্তরে এ চেতনা জাগিয়ে দেয়া হয়েছিলো । সুস্পষ্টভাবে তিনি বুঝেছিলেন যে, তার রব এবং সমগ্র সৃষ্টিজগতের রব সেই মহান সত্বা যার হাতে রয়েছে সব ক্ষমতা এবং যে কোনো সময়ে তিনি তা প্রয়োগ করতে পারেন, তাকে বাধা দেয়ার কেউ নেই । তাই ঘোষণা দেয়া হয়েছে, ‘যেখানে যতো জীব জস্তু সব কিছুর ওপর রয়েছে তীর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ।' আর তার জাতির মধ্যে ওই কঠিন হৃদয় ব্যক্তিবর্গ ছিলো এমন হিংস্র পশু, যাদেরকে তার রব কঠিনভাবে পাকড়াও করেছিলেন এবং তাদেরকে ভীষণ আযাবের মধ্যে আবদ্ধ করে নিয়েছিলেন। সুতরাং এসব পশুর ভয়ে তিনি কেমন করে ভীত হবেন এবং তাদের ষড়যন্ত্রে তিনি কেন অস্থির হবেন, যখন তিনি জানেন যে, মহান আল্লাহর হুকুম ছাড়া কারো শক্তির দাপট কোনো কিছুই করতে পারে না এবং তার পথ ও পদ্ধতি থেকে সরে গিয়ে অন্য কোনো পদ্ধতি টিকে থাকতে পারে না? অবশ্যই আল্তাহর পথে আহ্বানকারী তার অস্তরের মধ্যে এ চিরস্তন সত্যকে গভীরভাবে অনুভব করে, পরিশেষে সেই যে সাফল্যমন্ডিত হবে এ ব্যাপারে তার কোনো সংশয় থাকে না এবং এ কারণেই সত্যের এ কন্টকাকীর্ণ পথে চলতে গিয়ে তার মধ্যে কোনো দ্বিধা-দ্বন্ৃও পয়দা হয় না। সর্বশক্তিমান আল্লাহর এ শক্তি ক্ষমতার দৃপ্ত বাতি মোমেন হৃদয়কে সর্বদা সমুজ্জ্বল করে রাখে । আদ জ্ঞাতির পরিণতি হুদ (আ.) যখন তাঁর জাতিকে সতর্ক করছিলেন এবং না-ফরমানীর দরুন কঠিন আযাবের মধ্যে তারা ঘেরাও হয়ে যাবে বলে ভয় দেখাচ্ছিলেন, তখন তার অস্তরের মধ্যে আল্লাহর ক্ষমতা ও পাপীদেরকে চূড়ান্তভাবে পাকড়াও করার শক্তির কথা সদা সর্বদা জাগরূক হয়েছিলো । এরশাদ হচ্ছে, ‘এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও আমার তৃপ্তি হচ্ছে সত্যের যে বার্তা নিয়ে আমি এসেছি, তা অবশ্যই তোমাদের কাছে পৌছে দিয়েছি ।'
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।