যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর দিকে দাওয়াত দানের কাজটিকে তারা কেমন করে তুচ্ছ জ্ঞান করে। আশ্চর্য লাগে ওই সব লোকের কথা মনে করে, যারা মিথ্যা ওই দেব দেবীদের সামনে এমন ভক্তি ভরে নতজানু হয়ে পড়ে যে, তাদের আকীদা সম্পূর্ণ অর্থহীন হয়ে যায় এবং তখন তাদের বিবেক তাদেরকে বারবার আঘাত করতে থাকে ও তাদের নানাভাবে তিরস্কার করে। কিন্তু এরপরও তাদের মধ্যে এমন প্রবল লোভ জেগে ওঠে যে, তাদের যোগ্যতাকে তারা আর কাজে লাগাতে পারে না এবং তাদের পরবর্তীদের জন্যে এমন কোনো ভালো জিনিস তারা ছেড়ে যেতে পারে না, যার কারণে তাদের ওপর গযব আসা বন্ধ হতে পারে। এমতাবস্থায়, অবশ্যই মানুষ ওই ব্যক্তির ঝুঁকিপূর্ণ তৎপরতা ও কর্মকান্ডের ওপর বিস্মিত না হয়ে পারে না যে, এমন হঠকারী যালেম গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাড়ায় । কিন্তু তার এ বিস্বয় তখনই কেটে যায়, যখন এহেন মোজাহেদের উৎসাহ উদ্দীপনা ও সাহসের মূল উৎস তারা দেখতে পায় । এমন মোজাহেদদের মনোবল ও সাহসের মূল উৎস হচ্ছে ঈমান, আল্লাহর ওপর ভরসা এবং তার সাহায্য পাওয়ার ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিন্ততা। অটল এ ঈমানদার ব্যক্তি কখনো মনকে দোদুল্যমান করে না। এরপর যখন সরাসরি আন্পাহর ওয়াদার কথা সে জানতে পারে, তখন মনে আল্লাহর সাহায্য পাওয়ার ব্যাপারে সামান্যতম সন্দেহও থাকে না, যেহেতু মহান আল্লাহর আশ্বাসবাণী তার হাতকে শক্তিশালী করে ও দু’বাহুর মাঝে অবস্থিত তার মনে এনে দেয় অপরিমিত সাহস । তখন তার অন্তর তাকে ডাক দিয়ে বলে ওঠে, এ সাহায্যের আশ্বাসবাণী এটা কোনো ভবিষ্যতের ওয়াদা নয়; বরং রব্বুল আলামীনের সাহায্য প্রতি মুহূর্তে সে এমনভাবে প্রত্যক্ষ করতে থাকে যে, তার দিল নিশ্চিন্ততায় ভরে যায় এবং অস্তরে নেমে আসে পরম প্রশান্তি । এশাদ হচ্ছে, ‘সে বলে উঠলো, অবশ্যই আমি আল্লাহকে সাক্ষী হিসাবে গ্রহণ করছি, আর তোমরাও সাক্ষী থাকো যে, আমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে, যাদেরকে. তোমরা আল্লাহর ক্ষমতায় অংশীদার মনে করছো। অতএব, তোমরা আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো, আর আমাকে বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ দিয়ো না। করতে সক্ষম ৷ (আয়াত ৫৪-৫৭) আল্লাহর সাথে যে সব তোমরা শরীক বানাচ্ছ, সে সবের সাথে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে সাক্ষী রেখেই আমার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কথা ঘোষণা দিচ্ছি। আর তোমরাও সাক্ষী থাকো যে, তোমরাও আমার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছিলে। আর অবশ্যই তোমাদের বিরুদ্ধে আমার কাছে একটি দলীল হিসাবে একথা হাযির হয়ে থাকবে যে, আল্লাহর সাথে কাউকে শরীক মানার কারণে তোমাদের সাথে আমি সকল সম্পর্ক ছিন্ন করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলাম । এরপর তোমরা এবং যাদেরকে তোমরা তোমাদের মনিব ও কর্ম নির্বাহক বলে মনে করে পূজা করো, তারা সবাই মিলে আমার ক্ষতি করার চেষ্টা করে দেখো পারো নাকি । তারপর নির্দ্বিধায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে বাঁচার কোনো সুযোগ দিয়ো না। তোমাদের কারো কোনো পরওয়াই আমি করি না, কাউকে কোনো ভয়ও আমি করি না। ‘অবশ্যই আমি (একমাত্র) আল্লাহর ওপর ভরসা করেছি, যিনি আমার রব, তোমাদেরও রব’ অর্থাৎ যেভাবেই তোমরা আমাকে অস্বীকার করো না কেন এবং আমাকে মিথ্যাবাদী বানাও না কেন, এ সত্য অবশ্যই কায়েম হবে যে, আমার ও তোমাদের বাদশাহ মনিব মালিক ও আইনদাতা একমাত্র আল্লাহ । এক আল্লাহ তায়ালাই আমার রব, তোমাদেরও রব, তিনি নির্বিচারে সবারই রব, একথা বারবার বলে দেয়ার অপেক্ষা রাখে না, তার সাথে কারো কোনো প্রকার অংশীদারিত্ব নেই । | ১১ সুরা হুদ ১০২১১) _____________পাল্না ১২ অসযিল ৩ VWW.DOIKIAD.DIOESPOT. TOT

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।