এক পাগলের প্রলাপ বলে মনে করি। আরো মনে করি, আমাদের কোনো এক দেবতার অভিশাপে তোমার মাথা গোলমাল হয়ে গেছে। এমতাবস্থায়, হৃদ (আ.)-এর জন্যে দৃঢ়সংকল্প থাকা এবং একমাত্র আল্লাহর দিকে রুজু করা ও তার সাহায্যের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায়ই ছিলো না । অথবা হয়তো তিনি তাদেরকে কিছু ধমকাতে পারতেন এবং মিথ্যা সাব্যস্তকারীদেরকে শেষ বারের মতো সতর্ক করেও দিতে পারতেন অথবা তার ও তার জাতির মধ্যে যে সম্পর্ক বিদ্যমান ছিলো, তাও ছিন্ন করে ফেলতে পারতেন এবং তাকে মিথ্যাবাদী বলে দাবী করার কারণে তাদের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করে দিতে পারতেন । তাই তাঁর কথাগুলো উদ্ধৃত করতে গিয়ে বলা হচ্ছে, ‘আর সে বললো, আমি একমাত্র আল্লাহকেই সাক্ষী মানছি, তোমরাও সাক্ষী থাকো, তার ক্ষমতায় অন্য কেউ শরীক আছে বলে তোমরা যে মনে করো, এসব মারাত্মক অপরাধ থেকে আমি সম্পূর্ণ দায়িত্বযুক্ত ৷ ' অর্থাৎ এর জন্যে কঠিন শাস্তি নেমে এলে আমি তোমাদেরকে কোনোই সাহায্য করতে পারব না। অতএব, যতো খুশী তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও করো, আর আমাকে কিছুমাত্র ছাড় দিয়ো না। আমি অবশ্যই আমার রবের ওপর ভরসা করছি, যিনি তোমাদেরও রব EE নিশ্চয়ই আমার রব সকল কিছুর হেফাযতকারী ৷ ............ হুদ (আ.)-এর পক্ষ থেকে এটা ছিলো তার জাতির প্রতি চরম সতর্কবাণী অর্থাৎ ‘এখন তোমাদের ব্যাপার তোমরাই বুঝবে ৷ তোমাদের কোনো ব্যাপারে আমি আর কোনোভাবে দায়ী থাকলাম না৷’ তিনি ছিলেন তাদেরই লোক, ছিলেন তাদেরই এক ভাই । যেহেতু তারা আল্লাহর পথ ছেড়ে দিয়ে অন্য পথ ধরেছিলো, এজন্যেই তার ভয় হচ্ছিল, যে কোনো সময় তাদের ওপর এক ভীষণ আযাব এসে পড়বে । আর এজন্যেই তাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে সব রকমের চেষ্টা করে অবশেষে তিনি স্পষ্ট করে তার দায়িত্ব মুক্তির কথা জানিয়ে দিলেন। মানুষে মানুষে অন্যান্য যতো সম্পর্কই থাকুক না কেন, অন্তরের গভীরে বিরাজমান আকীদার সম্পর্কই আসল সম্পর্ক । এ সম্পর্ক কেটে গেলে অন্য কোনো বন্ধন তাদেরকে এক জাতি বানিয়ে রাখতে পারে না, পারে না এক জাতি হিসাবে তাদেরকে ধরে রাখতে । এজন্যে, আল্লাহকে সাক্ষী রেখেই হুদ (আ.) তার বিপথগামী জাতি থেকে দায়িত্বমুক্ত হওয়ার ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দিলেন তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার এবং সম্পূর্ণভাবে তাদের থেকে পৃথক হয়ে যাওয়ার কথা । তাদের মুখের ওপর একথাগুলো চূড়ান্তভাবে বলে দিয়ে তাদেরকেই এ বিষয়ে সাক্ষী রাখলেন যে, ‘তিনি তাদের সাথে সম্পর্কচ্ছেদের কথা সময়মতো জানিয়ে দিয়েছিলেন এবং তাদের থেকে পুরোপুরিভাবে দায়িত্মুক্ত হয়ে গিয়েছিলেন এ ব্যাপারে যেন তাদের মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ না থাকে যে, ‘তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তিনি দূরে সরে যেতে পারেন’ কিনা এবং তারা যেন বুঝে নেয় যে, বিপদ এলে তিনি আর তাদের সাথে কিছুতেই থাকবেন না! এটাই ছিলো ঈমানের দাবী এবং ঈমানকে সর্বোচ্চ মর্যাদা দানের উপযুক্ত ব্যবহার । ঈমানের সাথে বিশ্বস্ততা ও ঈমানের ওপর পরিতৃপ্ত থাকার এটাই ছিলো সঠিক পদক্ষেপ । আর ওই ব্যক্তির কথা চিন্তা করতে গিয়ে মানুষ হয়রান হয়ে যায় যে, কেমন করে কোনো নির্বোধ অথচ শক্তিশালী ও যুলুমবাজ জাতির মোকাবেলায় দাড়িয়ে সে সত্য কথা বলছে, কিছুতেই সে বুঝে উঠতে পারে না যে, এসব মেকী ও মিথ্যা দেব দেবীরা মানুষকে কিভাবে প্রভাবিত করে এবং তাকে চরম অপমানজনক অবস্থায় ফেলে দেয়। আর এভাবে শয়তানী প্ররোচনায় পড়ে ৯১ সুরা ফুল _., (3৩৩০১) পাল্লা ১২, অনখিল্প ৩ ্ VV VV VVe OO LF AUVs U Ua VOL UAfegf
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।