যে, প্রভুত্ব, আধিপত্য, কর্তৃত্, রাজত্ব, শাসন ও সার্বভৌমত্বের একমাত্র অধিকার আল্লাহর- আর কারো নয় । আল্লাহ সূরা যুখরুফে বলেন, ‘ফেরাউন তার জনগণকে জিজ্ঞাসা করলো যে, মিসরের রাজত্ব কি আমার নয়? এ নদনদীগুলো তো আমার হুকুমেই চলে ....... ৷" (আয়াত ৫১, ৫২, ৫৩ ও ৫৪) এখানে সর্বশেষ আয়াতে স্পষ্টই জনগণের ওপর তাদের আল্লাহর অবাধ্য হওয়াকে ফেরাউনের স্বৈরাচারী শাসন চালাতে পারার একমাত্র কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বস্তুত যে জাতি এক আল্লাহর অনুগত ও বিশ্বাসী এবং আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব ও শাসনাধিকার মানে না, কোনো স্বৈরাচারী শাসক তাদেরকে নিজের গোলাম বানাতে পারে না। যারা এককভাবে আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে এবং তাদের কিছু লোককে আল্লাহর বিধান বাদ দিয়ে মনগড়া বিধান অনুসারে তাদের ওপর শাসন চালাতে সুযোগ দিয়েছে, তারা শেষ পর্যন্ত আল্লাহর গোলামদের গোলামীতে লিপ্ত হতে বাধ্য হয়েছে। আর এ গোলামী তাদের মনুষ্যত্ব, তাদের মর্যাদা ও স্বাধীনতাকে কুরে কুরে খেয়ে সাবাড় করে দেয়। এ সব খোদাবিমুখ শাসন ব্যবস্থার বাহ্যিক রূপ যত রকমেরই হোক না কেন এবং এর কোনো কোনোটি সম্পর্কে মানবতা, স্বাধীনতা ও মানবিক মর্যাদার রক্ষক বলে যতই প্রচার চলুক বা ধারণা সৃষ্টি হোক না কেন। বিকৃত খৃষ্টধর্মের নামে ফ্যাসিবাদী গীর্জার যুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে ইউরোপ আল্লাহর বিরুদ্ধেই বিদ্রোহ করে বসেছিলো। এ গীর্জা চরম স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে সকল মানবিক মূল্যবোধকে ব্যর্থ করে দিয়েছিলো। এরপর জনগণ মনে করলো যে, গণতান্ত্রিক ও ব্যক্তি স্বাধীনতা ভিত্তিক নতুন সমাজ ব্যবস্থায় তাদের মানবতা, স্বাধীনতা ও সম্মান সংরক্ষিত হয়েছে। মানব রচিত সংবিধান, সংসদীয় প্রতিনিধিত্ব, সংবাদপত্রের স্বাধীনতা, আইনগত ও বিচার বিভাগীয় রক্ষা ব্যবস্থা, নির্বাচিত সংখ্যাগুরুর শাসন ইত্যাদির মাধ্যমে তাদের ব্যক্তি-স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত হবে বলে তারা আশা পোষণ করলো । কিন্তু শেষ ফল কী দাড়িয়েছিলো! শেষ ফল দাড়িয়েছে পুঁজিবাদী স্বৈরতন্ত্র, যা সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে নিছক কল্পনা বা সাইনবোর্ড সর্বস্ব বানিয়ে ছেড়েছে। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুর স্বৈরাচারী শাসনে শোচনীয় গোলামীর জীবন যাপন করছে। কেননা এ সংখ্যালঘুর হাতে দেশের বেশীর ভাগ সম্পদ পুঞ্জীভূত । আর এরই বলে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়। সংবিধান, সংবাদপত্রের স্বাধীনতা এবং অন্য যে সব রক্ষা কবচের ওপর জনগণ নিজেদের মানবতা, ব্যক্তি স্বাধীনতা ও মর্ধাদার রক্ষক হিসাবে আস্থা স্থাপন করেছিলো, তা কোনো কাজে লাগেনি । এরপর সেখানে একটি দল পুঁজিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে শ্রেণীহীন দলীয় শাসন কায়েম করলো । এতেই বা কী লাভ হলো? আগে ছিলো তারা পুঁজিবাদী শ্রেণীর গোলাম । এবার হলো সর্বহারা শ্রেণীর গোলাম । পুঁজিবাদী শ্রেণীর গোলামী রাষ্ট্রীয় পুঁজিবাদের গোলামীতে রূপান্তরিত হলো । আর এটা হয়ে দাড়ালো পুঁজিবাদের চেয়েও মারাত্মক (১) (১) পশ্চিমী গণতঙ্ত্রে কোনোদিনই যে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন ঘটেনা তা তথাকথিত গণতন্ত্রের ভূখভসমূহের দিকে তাকালেই আমরা বুঝতে পারি । ইউরোপ আমেরিকার বিধদ্ধ চিন্তা নায়করাও আজ অকপটে তা স্বীকার করছেন যে এই পদ্ধতিতে হামেশাই সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের ওপর শাসন শোষণ ৰুরে। ওদিকে সুদীর্ঘ ৭০ বসর ধরে লক্ষ লক্ষ মানুষ খুন করে সে ব্যবস্থার দাড় করানো হলো তা তার ব্যর্থতার কলংক মাথায় নিয়ে পুনরায় ঘৃনীত পুজিবাদের দিকেই ফিরে গেলো । - সম্পাদক ১৩ লন হভলল ত) লালা ১১ সলিল ৩ WWW.DOIKLHAV.DLOSSpot.con
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।