যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

জাফ্সীকরস কী যিনলালিনল কোরআন যেভাবে চান এবং যেখানে চান, সেভাবে বাস্তবায়িত হতে পারে। তার সেই অপার ক্ষমতার দ্বারা এ ফায়সালা গৃহীত হয়, যার দ্বারা তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সব কিছু পরিচালনা করছেন ।(১) তার এ ক্ষমতাকে কেউ সীমিত করতে পারে না । মানষের কাছে তাঁর প্রদত্ত এ ওয়াদা অধিকাংশ স্থানে বেশ বুঝা যায়। দলাওযজ্জাত অবত্তকাকাক্সী জ্ঞাতিক সাখগ্ে সম্পর্কচ্ছেদ এটাই ছিলো হৃদ (আ.)-এর দাওয়াত । এতে বুঝা যাচ্ছে যে, তীর দাওয়াত দানের সাথে তিনি অলৌকিক কোনো মোজেযা দেখাননি। সম্ভবত এসময়ে নূহ (আ.)-এর অন্তর্ধান ও বিগত সেই মহা প্রাবনের যামানা খুব বেশী দিন পূর্বে অতিক্রান্ত হয়নি । এজন্যেই হয়ত হুদ (আ.)-কে কোনো মোজেযা দেয়া হয়নি৷ নূহ (আ.)-এর ঘটনাবলী তখনকার লোকের স্মৃতিতে তখনও পুরোপুরি তাজা ছিলো এবং সাধারণভাবে লোকের মুখে মুখে এর চর্চাও ছিলো। তাদের সম্পর্কে এ তথ্য অন্য সূরাতেও আরো বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে । সুতরাং তাদের না-ফরমানী করা ও তাদের ওপর গযব নাযিল হওয়ার কারণ এটাই বুঝা যায় যে, তারা আল্লাহর নবী হুদ (আ.) সম্পর্কে মারাত্মক কু-ধারণা পোষণ করছিলো । যদিও তাকে, ওরা ভালো করেই জানতো, জানতো তার সততা ও সঙচ্চরিত্রতা সম্পর্কে। ...... এরশাদ হচ্ছে, ‘ওরা বললো, ওহে হৃদ, তুমি তো (তোমার নবুওতের প্রমাণ হিসাবে) কোনো নিদর্শন নিয়ে আসোনি ৷ শুধু তোমার মুখের কথায় আমাদের দেব দেবীদেরকে আমরা পরিত্যাগ করতে পারি না। আর প্রকৃতপক্ষে তোমার প্রতি আমরা পুরোপুরি আস্থাশীলও নই । বরং আমরা তো বলবো, আমাদের দেব দেবীরা তোমাকে অবশ্যই অভিশাপ দিয়েছে (যার ফলে তোমার এ ভীমরতি হয়েছে) ........ Y দেখুন, সত্যবিমুখতা তাদের অন্তরের মধ্যে কোন পর্যায়ে গিয়ে পৌছেছিলো যে, তারা হুদ (আ.) সম্পৰ্কে একথা বলতে দ্বিধাবোধ করেনি যে, তিনি পাগলের প্রলাপ বকছেন, আর এর কারণ আবিষ্কার করতে গিয়ে তারা বলছে যে, তাকে তাদের মনগড়া কোনো এক মাবুদ (দেবতা) অভিশাপ দিয়েছে, যার ফলে তার এই মস্তি্ক বিকৃতি ঘটেছে। তাই তারা বলছে, ‘ওহে হুদ, আমাদের কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে এসো না ।' প্রকৃতপক্ষে তাওহীদ বা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই যে সকল সৃষ্টির একচ্ছত্র মালিক, মনিব ও বাদশাহ একথা এতোই স্পষ্ট যে, একথা বুঝানোর জন্যে কোনো প্রমাণ পেশ করার প্রয়োজন নেই । প্রয়োজন শুধু উৎসাহদান ও উপদেশদানের । প্রয়োজন মানুষের বুদ্ধি্রাহ্য যুক্তিপূর্ণ কথা বলার ও আসমানী বাণীর গুরুত্ব উপলব্ধি করানোর । তাই এরশাদ হচ্ছে, ‘তোমার কথা মতো আমরা আমাদের মাবুদদের ছেড়ে দিতে পারি না’ অর্থাৎ কোনো দলীল প্রমাণ ছাড়া তুমি যা বলবে, সেই কথা মতো আমরা আমাদের মাবুদদেরকে ছেড়ে দেবো, এটা সম্ভব নয় । ‘আর আমরা তোমার প্রতি আস্থাশীলও নই ৷' অর্থাৎ তোমার কথায় বিশ্বাস করে এবং সংগে সংগে তোমার ডাকে সাড়া দিয়ে তুমি যা করতে বলছো, তাই করবো এমনটাও কখনো হবে না। তোমার এ আহ্বানকে তো আমরা নিছক (১) এ কাহিনীর শেষের দিকে এ বিষয়ের ওপর আরো বিস্তারিত বিবরণ আসছে। ১১ সুস্থা সুদ ১০৫২২৬৯১ পাৰা ১২ অসহিল ৩ SDD. DOIKITAD. DIOESDOT. TOM

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।