যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আমি কারো ওপর নির্ভরশীল নই । প্রত্যেকেই কারো না কারো পরিচালনার অপেক্ষা রাখে এবং |- তাকে অবশ্যই একথা মানতে হয় যে, তার ওপর কারো নিয়ন্ত্রণ আছে। যে সকল সামাজিক বা ধর্মীয় নেতা ও পূজারীদেরকে সর্বশক্তিমান আল্লাহর শক্তি ক্ষমতা বিদ্যা বুদ্ধি, জ্ঞান ও দয়া অথবা শাস্তি দানের ক্ষমতার কিছু অংশের অধিকারী মনে করা হয়, তারাও যে নিজ নিজ ক্ষমতার পুরোপুরি মালিক এবং সে ক্ষমতার ওপর কথা বলার আর কেউ নেই, একথা কেউ মনে করেনা বা বলেও না । সাধারণভাবে মানুষের ধারণা, এসব নেতা ও পূজারীরা মূল মালিকের শক্তি ক্ষমতার কিছু অংশ পেয়েছে এবং এসব ধারণা কল্পনা গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বশীভূত করে তাদের আনুগত্য আদায় করা! সুতরাং বুঝা গেলো পালনকর্তা বা আইনদাতা সাজতে গেলে প্রয়োজন এমন কিছু শক্তি ক্ষমতার, যার দ্বারা মানুষকে বশীভূত করা যায়! আর ক্ষমতা বড় কষ্ট করেই লাভ করতে হয়। এর জন্যে ধর্মীয় নেতা ও পূজারীদের ক্লান্ত হয়ে যেতে হয় ওইসব লোক থেকে আনুগত্য আদায় করার জন্যে, যারা একমাত্র আল্লাহর কাছে নতি স্বীকার করেছে এবং এ পৃথিবীকে আবাদ করার জন্যে চেষ্টা করেছে, একে গড়ার জন্যে আত্মনিয়োগ করেছে এবং খেলাফতের দায়িত্ব পালন ক্রার মাধ্যমে পৃথিবীর উন্নতি করতে চেয়েছে । কিন্তু যারা ওইসব মেকী রবকে উপাস্য বানিয়ে নিয়েছে, তাদের কাছে মাথা নত করেছে এবং তাদের কাছেই নিজেদের প্রয়োজন পূরণের আবেদন জানিয়েছে, তাদেরকে দেখা যায় তারা ডুগ ডুগি-তবলা হারমোনিয়াম এবং আরো অন্যান্য নানা প্রকার বাদ্যযন্ত্র নিয়ে নাচ-গান ও আমোদ প্রমোদে মত্ত হয়ে রয়েছে। যারা তাদের মনের মধ্যে এবং সমাজের নানা কাজে আল্লাহর বিধান মতে বিচার ফয়সালা করে না, সাধারণভাবে দেখা যায় তাদের শক্তি বেড়ে যাচ্ছে। কিন্তু বুঝতে হবে এ শক্তি তাদেরকে একটি নিদিষ্ট সময়ের জন্যে দেয়া হয় এবং ওই সময়সীমা পার হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর চিরাচরিত নিয়ম অনুযায়ী চূড়ান্ত ফয়সালা নেমে আসে, ভেংগে যায় সেই সব অপশক্তি যা কোনো দৃঢ় ভিত্তির ওপর দাড়িয়ে নেই । হাঁ, পার্থিব জীবনের সুখ সমৃদ্ধির জন্যে তারা যে চেষ্টা সাধনা করে, যে শৃংখলা মেনে চলে, তার অবশ্যই একটা গুরুত্ব আছে এবং সাময়িক হলেও তার কিছু ফল তারা পায়, কিন্তু এটা খুব বেশী দিন স্থায়ী হয় না। কেননা তাদের আবেগময় ও সামাজিকতাপূর্ণ জীবনের চাকচিক্যের প্রতিক্রিয়া একটা নিদিষ্ট সময়েই শুরু হয়ে যায় । এখন দেখুন ‘বৃষ্টিবর্ষণ’, ‘প্রচুরভাবে’-এর দ্বারা আসলে কি বুঝাতে চাওয়া হয়েছে! মানুষের কাছে বাহ্যিকভাবে: এটাই মনে হয় যে, বৃষ্টি হওয়ার একটা বিশেষ নিয়ম আছে এবং সেই নিয়মেই বৃষ্টি হয়, তাহলে বিশেষ কারো ভাল ব্যবহারে প্রচুরভাবে বৃষ্টিবর্ষণ করানোর তাৎপর্য কি? এর জওয়াব হচ্ছে, আল্লাহর স্থায়ী নিয়ম অনুযায়ী বৃষ্টি হওয়ার অর্থ তো এ নয় যে, বিশেষ কোনো সময়ে এবং বিশেষ কোনো এলাকায় বৃষ্টি হওয়া উপকারী হবে না এবং অপর কোনো সময়ে এবং ‘| অন্য কোনো এলাকায় এটা অপকারী হবে না। আর এসব স্থায়ী নিয়মের অর্থ এটাও নয় যে, বৃষ্টি দ্বারা কোনো জাতিকে জীবন দান করা এবং অপর কোনো জাতিকে ধ্বংস করা আল্লাহর পক্ষে সম্ভব নয়। অথবা এর দ্বারা প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাউকে সুসংবাদ দান এবং কারো জন্যে দুঃসংবাদের বার্তা বয়ে আনাও সম্ভব নয়৷ প্রকৃতির মধ্যে যে সব নিয়ম-পদ্ধতি নিরস্তর কাজ করে যাচ্ছে, সে সব তো তারই সৃষ্টি এবং তার নিয়মকে সর্বাবস্থায় চালু রাখার জন্যে তিনিই প্রকৃতির বুকে বিরাজমান সব কিছুর উদ্দেশ্য বা কারণও নির্ধারণ করে দিয়েছেন। এসব কিছু সত্তেও সকল জিনিসের পেছনে আল্লাহর সেই স্বাধীন ইচ্ছাই কাজ করে যাচ্ছে, যা ওই কারণগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং বাহ্যিক জিনিসগুলোকেও পরিচালনা করছে। একমাত্র সীমা অতিক্রমকারী ধূর্ত ১১ সুক্া হুল (২২৮) লাকা ১২ মলছিল ৩, WW W.DOIKITAD.DIOSSPOL. Com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।