যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আচরণ দ্বারা নতুন এক অধ্যায় রচনা করো, যা তোমাদের নিয়তের স্বচ্ছতা প্রকাশ করবে এবং এমন সব কাজ তোমাদের দ্বারা সংঘটিত হবে, যা জানাবে তোমাদের ইচ্ছা-এরাদার আস্তরিকতা YY তাহলেই ....... আকাশ (আল্লাহর হুকুমে) প্রচুরভাবে বর্ষণ করবে। ওদের ফল.ও ফসলের জন্যে এবং গবাদিপশুর প্রয়োজনে ওই শুষ্ক মরু অঞ্চলের মধ্যে ওরা পানির জন্যে বড়ই আকাংখী ছিলো, প্রচুর বৃষ্টি হলে তারা জমি সেচ এবং পশুদের প্রয়োজন মেটানোর জন্যে প্রচুর পরিমাণে পানি মওজুদ করে রাখতো । আল্লাহ তায়ালা তাদের কাছে ওয়াদা করছেন যে, তারা তাওবা করলে তিনি নিজ মেহেরবানীতে তাদের শক্তি আরো বহুলাংশে বাড়িয়ে দেবেন। তাই বলছেন, ‘তিনি বাড়িয়ে দেবেন তোমাদের শক্তির সাথে আরো অনেক শক্তি ....’ অর্থাৎ, তার যে শক্তির পরিচয় তোমরা পেয়েছ, এ হচ্ছে সেই শক্তির প্রতিশ্রুতি, ‘আর খবরদার, অপরাধী থাকা অবস্থায় তোমরা মুখ ফিরিয়ে নিয়ো না ।' অর্থাৎ মুখ ফেরানোর দ্বারা এবং নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করে খবরদার ভোমরা এসব অপরাধ করো না। এ ওয়াদার মধ্যে আমরা যেসব জিনিস দেখতে পাচ্ছি তা হচ্ছে, প্রচুর বৃষ্টির আশ্বাস এবং শক্তি বৃদ্ধির শুভ সংবাদ । এ সমস্ত নেয়ামত দানের মধ্য দিয়ে আল্লাহ তায়ালার নিয়ম কার্যকর হয়, যা সৃষ্টির বুকে বিরাজমান স্থায়ী সকল নিয়ম ও বিধি বিধানের সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল । তার এ দানের মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতির প্রতি তার কৃপা ঝরে পড়ে, সেখানে সেই প্রকৃতির নিয়মের সাথে ক্ষমা প্রার্থনা ও তাওবার সম্পর্ক কি? শক্তি বৃদ্ধি জিনিসটা সহজেই বুঝা যায়, বরং এর বহিপ্রকাশ দেখাও যায়। অপরদিকে হৃদয়ের পরিচ্ছন্নতা এবং পৃথিবীতে ভালো কাজ, এ দুটি জিনিস তাওবাকারীদের কাজের মধ্যে শক্তি বাড়িয়ে দেয়। তাওবা করার কারণে যখন তারা ভারসাম্যপূর্ণ জীবন যাপন, করে এবং সীমিতভাবে পবিত্র খাদ্য খাবার গ্রহণ করে, তখন তাদের শরীর সুস্থ থাকার কারণে শক্তিও বৃদ্ধি পায়, বিবেক উদ্বেগমুক্ত থাকে এবং আরাম পায়, অংগ প্রত্যংগগুলো ধীরস্থিরভাবে, শান্তভাবে ও বিশ্বস্ততার সাথে আল্লাহর দিকে সর্বদা এগিয়ে যায়। শক্তি বৃদ্ধি পায় সেই সমাজে, যে সমাজে সে আল্লাহর বিধানমতো জীবন যাপন করায় এবং নেতৃত্ব দেয়ায় কল্যাণকর কিছু গড়ে তুলতে পারে, যার কারণে সবার ওপর তার মযবুত প্রভাব গড়ে ওঠে, তার নেতৃত্বে মানুষ আযাদীর স্বাদ পায় এবং তারা নিজেদেরকে সম্মানিত বোধ করে। তখন তারা আল্লাহর দ্বীন ছাড়া অন্য কারো মনগড়া আইন কানুনের কাছে মাথা নত করে না, বরং যালেম শাসকের সামনে দাড়িয়ে ‘সকল মানুষ সমান’, এ নীতির ভিত্তিতে হক কথা বলার সাহস পায়। একইভাবে অন্তরের এই পরিচ্ছন্নতা এবং ভালো কাজ মানুষের শক্তিকে এমনভাবে বাড়িয়ে দেয় যে, তারা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হয়ে ওঠে ৷ তখন তারা দুনিয়ার ঝৌকপ্রবণ মানুষের দলে ভিড়ে গিয়ে নানা প্রকার সামাজিক প্রথার মধ্যে লিপ্ত হয়ে পড়ে না, আগর বাতি ও ধূপ জালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে বা তবলা বাজিয়ে, নর্তন কুর্দন করে গানের লহরী ছুটিয়ে পার্থিব কোনো মনিবের মনোরঞ্জন করার কাজে নিয়োজিত হয় না এবং শংখ বা বাশী বাজিয়ে মানুষের প্রকৃতির মধ্যে অবস্থিত সর্বময় ক্ষমতার মালিক আল্তাহর কাছে আত্মনিবেদনের স্বাদ মেটায় না। আর অবশ্যই সর্বদা এটা মনে রাখতে হবে যে, পৃথিবীর এসব মনিব এবং যারা নিজেদেরকে ক্ষমতাবান বলে দাবী করে তারা সবাই মুখাপেক্ষী, অর্থাৎ কেউ এমন নেই যে বলতে পারে যে, | ১১ সুরা হৃদ ৫২২৭) পাক্না ১২ মনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।