যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিন্দপাল্সিন্ল ক্যোোর আন নেই৷... তোমরা মনগড়া ব্যবস্থা মতো চলছো ।' আল্লাহ ছাড়া অন্য যে সব বস্তুর পূজা উপাসনা তোমরা করছো এবং কোনো চিন্তা ভাবনা না | করে (আল্লাহর হুকুমের বিরোধী) অন্যান্য যাদের হুকুম তোমরা মানছো, আর আল্লাহর শক্তি সক্ষমতার ভাগী মনে করে অন্য যাদেরকে তোমরা সাহায্যের জন্যে ডাকছো, এগুলো সবই হচ্ছে নবী হুদ (আ.) খুব ব্যস্ত হয়ে তার জাতির কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করছেন এৰং স্পষ্ট করে ও অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তিনি তার জাতিকে সঠিক পথ গ্রহণ করার জন্যে উৎসাহ দিচ্ছেন। তিনি তাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে, নিজ জাতিকে সঠিক পথ প্রদর্শন ছাড়া তার আর কোনো উদ্দেশ্য বা গরজ নেই । আর এ উপদেশ দান ও পথ প্রদর্শনের জন্যে তিনি তাদের কাছে কোনো প্রতিদান বা মজুরীও চান না। এ গুরু দায়িত্ব পালনের জন্যে তিনি মহান আল্লাহর কাছেই পুরস্কার চান, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং যিনি তার একমাত্র অভিভাবক । তার কথা উদ্ধৃত করতে গিয়ে আল কোরআন বলছে, ‘হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না । প্রতিদান আমি চাই তার কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন । এর থেকে কি তোমরা কিছুই বুঝছো না?’ ‘আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না’ কথাটা দ্বারা বুঝা যাচ্ছে যে, হুদ (আ.)-এর জাতি তাকে দোষ দিতে গিয়ে এবং কটাক্ষপাত করতে গিয়ে বলতো যে, এসব দাওয়াত বা শুভেচ্ছা প্রদর্শনের মাধ্যমে তিনি অবশ্যই কিছু স্বার্থ বাগাতে চান বা কোনো না কোনো সময়ে মজুরী চেয়ে বসবেন । সেই কারণেই তিনি বলছেন, না, আমি তোমাদের কাছে কোনো মজুরী আশা করি না। এরপর তাদের বিবেককে আকর্ষণ করতে গিয়ে বলা হচ্ছে, ‘তোমরা কি বুঝছো না? তোমাদের বুঝশক্তিকে কি কাজে লাগাচ্ছ না?’ এর দ্বারা ওদের ব্যবহারে বিশ্বয়ও প্রকাশ করা হচ্ছে। যেহেতু তারা মনে করে যে, আল্লাহর রসূল হলে কি হবে, সে মানুষের কাছেই তো চায় তার প্রয়োজন মেটাবার মতো বস্তুসম্তার । কিন্তু তাদের বুঝা দরকার যে, একমাত্র আল্লাহ তায়ালাই যাবতীয় প্রয়োজন মেটানোর মালিক । তিনিই সেই মহান সত্ত্বা, যিনি সকল অভাবী লোকের অভাব মোচন করেন! তারপর আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে তাওবাও এস্তেগফার করার জন্যে উদ্বুদ্ধ করছেন এবং সূরাটির শুরুতে শেষ নবী (স.)-এর জবানীতে বারবার এ প্রসংগটির উল্লেখ করে জানাচ্ছেন যে নবীরা একমাত্র আল্লাহর কাছেই তীদের কাজের বিনিময় আশা করেন। হুদ (আ.) তাদের কাছে সেভাবে ওয়াদা করেছিলেন যেভাবে মোহাম্মদ (স.) তাদের কাছে ওয়াদা করেছেন এবং তিনি সতর্কও করেছিলেন সেভাবে যেভাবে মোহাম্মদ (স.) তার উম্মতকে আযাব সম্পর্কে সতর্ক করেছেন । এরশাদ হচ্ছে, ‘হে আমার জাতি, তোমাদের রবের কাছে ক্ষমা চেয়ে নাও তারপর তোমরা তাওবা করো তাঁর কাছে (সর্বান্তকরণে এবং চূড়ান্তভাবে তার দিকে ফিরে যাও), (তাহলেই) আকাশ তোমাদের ওপর প্রচুরভাবে বর্ষণ করবে তার রহমতের বারিধারা এবং তোমাদের শক্তির সাথে মহান আল্লাহ আরো শক্তি বাড়িয়ে দেবেন। অতপর তোমরা আর অপরাধী হিসাবে ফিরে যাবেনা । অর্থাৎ তোমরা যে সব অপরাধজনক কাজে লিপ্ত রয়েছ, তার জন্যে তোমাদের রবের কাছে সময় থাকতেই মাফ চেয়ে নাও এবং পরিপূর্ণভাবেই তার কাছে ফিরে যাও । অতপর তোমাদের | ১১ সুরা হুল ১ ০১৫২২৬১) পান্না ১২ মনযিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।