আল্লাহর নবী হুদ তার জাতিকে এ আবেগ মহব্বতের সাথে ডাক দিলেন, ডাক দিলেন পূর্বেকার সেই সম্পর্কের দোহাই দিয়ে, যা তাদেরকে পারস্পরিক বন্ধনে আবদ্ধ করে রেখেছিলো, যেন তাদের চেতনা উজ্জীবিত হয় এবং পরিতৃপ্ত মনে তারা এগিয়ে আসতে পারে সেই কথার দিকে, যা তিনি বলছেন। তাদের মন যেন বলে ওঠে, ‘নেতা তাদের আপন জনগণের সাথে কখনও মিথ্যা কথা বলতে পারেন না এবং সকল ভালো কাজে যে মহান ব্যক্তি উৎসাহ দিচ্ছেন, তিনি তার জাতিকে কখনও ধোকা দিতে পারেন না বা ভুল পথে চালিত করতে পারেন না৷’ দেখুন, কতো হৃদয়স্পর্শী তার আদরের ভাষা । এরশাদ হচ্ছে, ‘সে বললো, হে আমার জাতি, নিরংকুশভাবে আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া সর্বময় ক্ষমতার মালিক তোমাদের জন্যে আর কেউ নেই !' এ একই কথা নিয়ে সকল রসূল (দুনিয়াতে) এসেছেন এবং প্রতি যামানাতেই জনগণ তাদেরকে অস্বীকার করেছে, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে, যার বিবরণ ইতিপূর্বে এসে গেছে। তারা ওই মোমেন ব্যক্তিদের বিশ্বাস ও বাস্তব জীবন ব্যবস্থাকে গ্রহণ করেনি, যারা নূহ (আ.)-এর সাথে জাহাজ থেকে নেমে পৃথিবীর বুকে পুনরায় বসতি স্থাপন করেছিলেন এবং বিশ্বব্যাপী নতুন এক জাতির পত্তন ঘটিয়েছিলেন। নবীর আনীত ও ওইসব মোমেনের প্রদর্শিত জীবন পথ থেকে পরবর্তীকালের লোকেরা এভাবে মুখ ফিরিয়ে নেয়ার কাজের সূচনা করেছিলো যে, তারা ওই অল্প কিছু সংখ্যক মোমেন লোকের স্থৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শুরু করে দেয়, যারা নূহ (আ.)-এর সাথে হাজাজে আরোহী ছিলো! তারপর তাদের এ শ্রদ্ধাবোধ যুগের পর যুগ ধরে এবং বংশানুক্রমিকভাবে বাড়তে থাকে, এরপর তাদের আত্মানুলো ওদের বিবেচনায় উপকারী গাছ ও পাথরের রূপ নিতে থাকে, তার পরবর্তীকালে এসব বস্তু তাদের মাবুদ (পূজ্য বস্তু) হিসাবে গৃহীত হয়। তারা এসব বস্তুকে গুরুত্বপূর্ণ মনে করে এবং সমাজের কাছে এ সকল বস্তুর শক্তি ক্ষমতার কথা পেশ করে, তাদের সামনে মাথা নত করতে থাকে ও তাদের কাছে নিজেদের প্রয়োজন ব্যক্ত করে সাহায্য চাওয়ার জন্যে উদ্বুদ্ধ করার খেদমত আনজাম দেয় গীর্জার পুরোহিত ও ধর্মীয় নেতারা । এরা ওই একই পদ্ধতিতে পৌত্তলিকতা পূজার দিকে মানুষকে এগিয়ে দেয়, যা প্রাক্তন জাহেলিয়াতের আমলে বর্তমান ছিলো। এভাবে দেখা যায় যে, সঠিক ও মূল একত্ববাদ থেকে যখন মানুষ সরে গেছে, তখন একই ধরনের জাহেলিয়াতের মধ্যে তারা ঘেরাও হয়ে গেছে, একই পদ্ধতিতে জীবন পথে তারা চলেছে এবং একইভাবে সৃষ্ট বস্তু বা কোনো মানুষের পূজা করতে শুরু করেছে, যাদের হাতে প্রকৃতপক্ষে কোনোই শক্তি ক্ষমতা নেই । সত্যিকারে চিন্তা করলে দেখা যাবে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে এসব জিনিসের পূজা উপাসনার প্রতি কোনো জাগ্রত বিবেকের কোনো সাড়া নেই । আল্লাহ থেকে মুখ ফেরানো এমন একটি পদক্ষেপ, যার থেকে কালক্রমে সীমাহীন বিবেক বুদ্ধি বহির্ভূত কাজ হতে থাকে, যা গুনে শেষ করা যাবে না এবং ওই ভ্রান্তিসমূহের ব্যাপকতা কতো, তা আল্লাহ ছাড়া আর কেউ নিরূপণ করতে পারে না। অবস্থা যাই হোক না কেন, হৃদ (আ.)-এর জাতি ছিলো মোশরেক । তারা একমাত্র আল্লাহর সামনেই দাসত্ব প্রকাশ করতো এবং তার দেয়া জীবন ব্যবস্থা মেনে চলতো, তা নয়, বরং আরো বহু বস্তুকে তারা উপাস্য বানিয়ে নিয়ে তাদের কাছে সাহায্য প্রার্থনা করতো । এজন্যেই হুদ (আ.) তাদের কাছে একই তাওহীদের আহ্বান নিয়ে হাযির হলেন, যা নিয়ে অন্যান্য যামানায় এবং অন্যান্য দেশে বহু নবী এসেছেন। তারা এসে যে সব কথা বলে দাওয়াত দিয়েছেন, তা উদ্ধৃত করতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, | ১১ সুস্মা হুদ ০০০২২৫১) পাৰ্সা >২ মনখিল ৩ ৪৪ VWW:DOIKITAD. DIOLS SPOT. TOM
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।