ভা্চসীক্স কী যিনালিল ক্কোক্স আন হুদ (আ.) ছিলেন আদ জাতিরই একজন । এজন্যে তাকে ওদের ভাই বলে জানানো হয়েছে। তিনি ওদেরকে একতাবদ্ধ রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করতেন, যেহেতু একই কাবীলার মধ্যে প্রত্যেকেই ছিলো তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ । এখানকার আলোচনায় তাদের পারস্পরিক আত্মীয়তার কথা প্রকাশ পেয়েছে। কেননা, তিনি জানতেন যে, কোনো জাতির মান মর্যাদা ও আয় উন্নতি তাদের একতা ও পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভর করে, নির্ভর করে তাদের পারস্পরিক বন্ধন, সদুপদেশ ও ভ্রাতৃত্ববোধের ওপর । এ ভ্রাতৃত্ব বোধ যতো মযবুত হবে, ততো তারা তাদেরই ভাই নবী হৃদ (আ.)-এর দরদ, সহানুভূতি ও কল্যাণকামিতার কথা অনুভব করতে পারবে। এ অনুভূতি যতো তীব্র হবে, ততোই তারা তাদের থেকে ভিন্ন মতের দিকে আহ্বানকারীর কথার মর্যাদা বুঝতে সক্ষম হবে, আর তখনই তারা বুঝবে, কেন প্রচলিত ধর্ম বিশ্বাসের ওপর গড়ে ওঠা একতার মধ্যে তাদের ভাই নবী হুদ (আ.) বিচ্ছিন্নতা সৃষ্টি করলেন। তখনই তারা বুঝবে কেন এহেন সঙচ্চরিত্রের অধিকারী নবী নতুন এ (তাওহীদ) বিশ্বাসীদের মধ্যে একতা গড়তে চাইলেন তিনি তাদেরকে এ শিক্ষা দিতে চাইলেন যে, একমাত্র আল্লাহর দাসত্ব করার কারণেই মানুষের মধ্যে সত্যিকার একতা গড়ে উঠতে পারে। তিনি সবার রব এবং সবাই তার বান্দা । এ বিশ্বাসের বন্ধন ছাড়া দ্বিতীয় এমন কোনো বন্ধন নেই, যা বিভিন্ন মন মানসিকতাসম্পন্ন মানুষের মধ্যে অটুট সম্পর্কের সেতু গড়ে তুলতে পারে। এ কারণেই ইসলামী সমাজের সদস্যদের মধ্যে পারস্পরিক দরদ মহব্বতের সম্পর্ক অন্য যে কোনো সমাজের লোকদের তুলনায় বেশী । এ একতার মাধ্যমেই সুস্পষ্ট হয়ে ওঠে দ্বীন ইসলামের আসল প্রকৃতি এবং সমুজ্জ্বল হয়ে ওঠে ইসলামী আন্দোলনের পদক্ষেপগুলো। অতপর এ সম্প্রীতি বাড়ানোর লক্ষ্য নিয়ে ইসলামের দাওয়াতী কাজের সূচনা হয়। রসূল ও তার জাতি তো ছিলেন একই জনপদ উদ্ভূত, তীরা তো পরস্পর রক্ত সম্পর্ক আত্মীয়তা ও একই এলাকার মানুষ হিসাবে পরস্পর অত্যন্ত নিবিড় বন্ধনে আবদ্ধ । তারপর আকীদার পার্থক্যের কারণে তারা একই জাতির মানুষ হওয়া সত্তেও বিভিন্ন মতাবলম্বী জনপদে বিভক্ত হয়ে যান। এক দল হয়ে যায় মুসলিম অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং অন্য দলটি থেকে যায় মোশরেক, আল্লাহর ক্ষমতায় অপর কাউকে অংশীদার মান্যকারী । আকীদা বিশ্বাসের এ পার্থক্য তাদের পরস্পরকে বিচ্ছিন্ন করে দেয়। এ বিচ্ছিন্নতার কারণেই আল্লাহ তায়ালা মোমেনদেরকে সাহায্য দান করার ও কাফেরদেরকে ধ্বংস করার প্রতিশ্রুতি পালন করে থাকেন। তবে এ ওয়াদা আল্লাহ তায়ালা ততোক্ষণ পর্যন্ত পূরণ করেন না, যতোক্ষণ না তাদের পারস্পরিক বিচ্ছিন্নতা স্থির ও পরিপূর্ণ হয়ে যায়, স্পষ্ট না হয়ে যায় তাদের পরস্পর মারমুখী অবস্থানসমূহ ৷ নবী ও তার সংগী মোমেনরা তাদের জাতির সাথে সম্পর্ক ছিন্ন না করেন। তাদের পূর্বেকার সম্পর্ক সম্বন্ধ কেটে দেয়ার ঘোষণা না দেন, নৈকট্যের বন্ধনকে । মোমেনগণ অস্বীকার না করেন তাদের সাবেক নেতাদের মুরব্বিয়ানা ও কর্তৃত্বকে এবং পুরোপুরি সোপর্দ না করেন অভিভাকত্বের অধিকারকে তাদের রব একমাত্র আল্লাহর হাতে । আল্লাহ তায়ালা তার এ সিদ্ধান্তকে তখনই কার্যকরী করেন, যখন মুসলমানরা তাদের পরিচালনার ভার নিরংকুশভাবে সোর্পদ করেন তাদের হাতে, যারা তাদেরকে আল্লাহর দিকে এবং তাঁর বান্দার জন্যে প্রেরিত জীবন ব্যবস্থা বাস্তবায়নের দিকে আহ্বান জানায় । একমাত্র এ সময়েই এ দলের প্রতি আল্লাহ রব্বুল আলামীন তার ভিন্নধর্মী ব্যবহারকে বাস্তবায়িত করেন, এর পূর্বে মোমেনদের জন্যে তার প্রতিশ্রুত ওয়াদা আল্লাহ তায়ালা পূরণ করেন না । তাই এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালেন’ হুদকে পাঠিয়ে তিনি বললেন, ওদের কাছে আমি হৃদকে যেমন করে পাঠিয়েছিলাম আমি পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে, ঘা ইতিপূর্বেকার কাহিনীতে বলা হয়েছে। বসল হল হৰ নহ সলল ত WW. DOIKIADV.DIOSSpOor.TOm
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।