যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর সময়ের আবর্তনের সাথে সাথে ইতিহাসের পট পরিবর্তন হলো এবং সত্যে পরিণত হল আল্লাহর (আযাব দেয়ার) ওয়াদা । আর আদ জাতি ছিলো নূহ (আ.)-এরই বংশোদ্ভূত, যারা পর্যায়ক্রমে বিভিন্ন শহর নগর বন্দরে ছড়িয়ে পড়েছিলো ওদের পর আগমন ঘটলো সামুদ জাতির, তাদের ওপরও আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হলো । অর্থাৎ তারা অধিকারী হলো প্রভূত নেয়ামতের ৷ কিন্তু সময়াস্তরে তাদের ওপরও এসে পড়লো সর্বগ্রাসী কঠিন আযাব । এরশাদ হচ্ছে, ‘আর বহু জনপদ ছড়িয়ে পড়বে, শীঘ্রই আমি তাদেরকে দেবো অনেক নেয়ামত, তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে বেদনাদায়ক আযাব ।' পুনরায় জাহেলিয়াত বা হঠকারিতা ও যুক্তি বুদ্ধিহীন কাজের প্রসার ঘটলো, যেমন ইতিপূর্বে বারবার ঘটেছে। আদম (আ.)-এর পর তার বংশধরদের মধ্যে যারা মুসলমান (আল্লাহর ব্যবস্থার অনুসারী) ছিলো, তাদের মধ্যে কতো মতাবলন্বী জাতির যে অভ্যুদয় ঘটেছে, তার খবর আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ রাখে না । সুতরাং অবশ্যই এটা সত্য যে আদম (আ.)-এর বং লোকেরা তার খেলাফতের আমল শেষ হয়ে যাওয়ার পরও বহু কাল ধরে তাদের বাপ দাদার ধর্ম ‘দ্বীন’ ইসলামের ওপর টিকে থেকেছে। অবশেষে তাদেরকে এ মহান জীবন ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে ওই জাহেলিয়াতের মধ্যে ফেলে দিয়েছে, যার সম্মুখীন হয়েছিলেন নূহ (আ.)। তারপর নূহ (আ.) এলেন এবং জাহেলিয়াত থেকে মুক্তি পাওয়া যাদের নসীবে ছিলো, তারা তার ডাকে সাড়া দিয়ে সত্যের ঝান্ডা তলে সমবেত হলো । ধ্বংস হয়ে গেলো তারা, যারা তার সাথে যোগ দিলো না এবং ওই কাফেরদের কোনো খর আর পৃথিবীর বুকে অবশিষ্ট থাকলো না । এরপর তাই ঘটলো যেমন নূহ (আ.) দোয়া করেছিলেন। অবশ্য এটাও সত্য যে নূহ (আ.)-এর পরে বহু কাল ধরে তার বংশের লোকেরা ইসলামের ওপর টিকে ছিলো, শেষ পর্যন্ত ধীরে ধীরে শয়তান তাদেরকেও পুনরায় বিপথগামী করে ফেলে এবং তারা আবার জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় । এভাবে পরবর্তীতে আদ ও সামুদ জাতির পত্তন ঘটে ওই জাহেলিয়াতের পরিবেশে । এরপর আসে আদ জাতি, এ কাবীলা বাস করতো আরব উপদ্থীপের দক্ষিণে অবস্থিত দীর্ঘ অবস্থিত তবুক ও মদীনার মধ্যবর্তী নির্জন মাদায়েন এলাকায় । এ দুই জাতির প্রত্যেকেই তাদের নিজ নিজ আমলে যেমন ছিলো অর্থ সম্পদে চূড়ান্তভাবে সমৃদ্ধ, তেমনি এদের শক্তি সাহসও বৃদ্ধি পেয়েছিলো অভাবনীয় রূপে ৷ বরং বলা যায় পার্থিব জীবনের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার সামগ্রীতে তারা ছিলো ভরপুর । কিন্তু হলে কি হবে, তাদের অহংকার ও না-শোকরীর কারণে তাদের প্রত্যেকের ওপর আল্লাহর শাস্তির ঘোষণাগুলো সত্যে পরিণত হলো । শক্তি ও সম্পদের নেশায় তারা নিজেদের মালিককে ভুলে গিয়ে মূর্তিপূজা এবং কুপ্রবৃত্তির পূজার দিকে ঝুঁকে পড়েছিলো । আল্লাহপ্রদত্ত জীবন ব্যবস্থাকে পরিত্যাগ করে তারা বান্দাদের বন্দেগীতে আত্মনিয়াগ করেছিলো এবং রসূলদেরকে অত্যন্ত নিকৃষ্টভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলো । সূরার শুরুতে বর্ণিত নূহ (আ.)-এর কাহিনীর মতো তাদের ঘটনাগুলোও এখানে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর আদ জাতির কাছে তাদেরই এক ভাই হুদ প্রেরিত হয়েছিলো । সে এসে বললো, হে আমার জাতি, একমাত্র আল্লাহরই গোলামী করো। তিনি ছাড়া তোমাদের জন্যে কোনো মনিব মালিক শাসনকর্তা এবং আইনদাতা নেই। তাহলে আকাশ ঝরাবে তোমাদের ওপর প্রচুরভাবে তার রহমতের বারিধারা এবং আল্লাহ তায়ালা তোমাদের শক্তির সাথে আরও অনেক শক্তি বাড়িয়ে দেবেন। আর খবরদার, অপরাধজনক কাজ করা অবস্থায় তোমরা তার থেকে ফিরে যেয়ো না।' ১১ ছল ০ লন চত আলাল ত AUVs UVLO gs

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।