যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ডে “ Gw dy Tor ABal » A AAD wf Se G5 ug3 Ls ny tilly Ele os i [3500 isl and wil Hf © yl gH 7 et) Pere Owrh yt SD IE BFF Ul Vf G53 194 ul © ngs ls eh beld ££ AS © ১9 | 0 তা তাদের ভীষণভাবে পাকড়াও করলো), তখন আমি সালেহকে এবং তার সাথে আরো যারা ঈমান এনেছিলো তাদের সবাইকে আমার রহমত দিয়ে সে দিনের অপমান (-কর আযাব) থেকে বাচিয়ে দিলাম; অবশ্যই (হে নবী,) তোমার মালিক শক্তিমান ও পরাক্রমশালী । ৬৭. অতপর যারা (আল্লাহর দ্বীনের সাথে) যুলুম করেছে, এক মহানাদ (তাদের ওপর মরণ) আঘাত করলো, ফলে তারা তাদের ঘরসমূহে মুখ থুবড়ে পড়ে রইলো, ৬৮. (অবস্থা দেখে মনে হলো) যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি । শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিলো; আরো জেনে রেখো, (নির্মম) এক ধ্বংসই ছিলো সামুদ জাতির জন্যে (নিদৃষ্ট পরিণাম)! তাফসীর আয়াত ৫০-৬৩৮ ‘আর আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি । সে বললো, হে আমার জাতি, একমাত্র আল্লাহর দাসত্ব করো । তিনি ছাড়া সর্বময় ক্ষমতার মালিক তোমাদের জন্যে আর কেউ নেই.......... শোনো, নিশ্চয়ই সামুদ জাতি কুফরী করেছে তাদের রবের সাথে। জেনে রাখো, (সত্য সঠিক পথ থেকে) বহু যোজন ব্যাপী দূরত্ব রয়েছে সামুদ জাতির জন্যে। (আয়াত ৫০-৬৮) ক্ল (আ.)-একর বিস্তারিত শটনা নূহ (আ.)-এর জাতির বিবরণ ইতিহাসে এসে গেছে। ওদের অধিকাংশই ছিলো সত্য ও সত্যের বাহক নূহ (আ.)-কে অস্বীকারকারী, বরং তারা তো দাবী করে বলেছিলো যে, নূহ (আ.) মিথ্যাবাদী, যার ফলে সর্বগ্রাসী প্লাবন তাদেরকে ডুবিয়ে মেরেছিলো এবং মুছে দিয়েছিলো ইতিপূর্বেকার যাবতীয় ইতিহাস ৷ এ অভিশপ্ত জাতি যেমন পার্থিব জীবন ও জীবনের সকল আনন্দ থেকে দূরে চলে গিয়েছিলো, তেমনি একইভাবে তারা মহান আল্লাহর দয়া রহমত থেকেও (পরবর্তী সর্বকালের জন্যে) তারা দূরে নিক্ষিপ্ত হয়েছিলো । যারা এ ধ্বংস থেকে রেহাই পেয়েছিলো, তারাই পৃথিবীতে নতুন জাতি গড়ে তুলেছিলো এবং আল্লাহর বিধি বিধান এবং তার ওয়াদা পূরণ করার জন্যে তীর খেলাফতের দায়িত্ব খহণ করেছিলো । ‘সুতরাং শুভ পরিণতি তো আল্লাহভীরু (মুত্তাকী)দের জন্যেই নির্ধারিত রয়েছে। আর অবশ্যই আল্লাহ তায়ালা নূহ (আ.)-এর কাছে ওয়াদা করতে গিয়ে বলেছিলেন, ‘হে নূহ, আমি জানাচ্ছি যে, আমার পক্ষ থেকে সেই শাস্তি এবং অভাবনীয় রহমত ও বরকতসহ (তোমার জাহাজ থেকে) নেমে যাও, যা আমি তোমার জন্যে এবং তোমার সাথী সকল উম্মতের জন্যে বরাদ্দ করেছি । এসব উম্মতকে খুব শীঘ্রই আমি দুনিয়ার বহু নেয়ামত দান করবো, কিন্তু তারপর পুনরায় (ওদের না ফরমানীর কারণে) আমার পক্ষ থেকে এসে পড়বে ওদের ওপর বেদনা দায়ক শাস্তি ।'

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।