যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘আমি যখনই কোনো রসূল পাঠাই, তার কাছে ওহী নাযিল করি যে, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই ।' মানুষের পার্থিব জীরন সুষ্ঠু ও সুন্দর হতে পারে কেবল তখনই, যখন তাদের আকীদা বিশ্বাসে ও বাস্তব জীবনে এ মহাসত্যের নির্ভুল প্রতিফলন ঘটে । জীবনে এ মহাসত্যের সার্বিক প্রতিফলন না ঘটলে প্রথমত এ বিশ্ব প্রকৃতির সাথে তার দ্রব্যসমূহ ও প্রাণীদের সাথে আচরণ সঠিক হতে পারে না। কেননা বিশ্বজগতের ও নিজের সর্বময় মনিব ও প্রভু কে, এবং সে কার বা দাস বা গোলাম, আর দাস হিসাবে তার করণীয় কি, এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে মানুষ পৃথিবীর বিভিন্ন জিনিস ও বিভিন্ন প্রাণী এমনকি বিভিন্ন কল্পিত সত্ব ও ছায়ামূর্তিকে পর্যন্ত উপাস্য বা প্রভুতে পরিণত করে থাকে, আর নিজেকে অত্যন্ত হাস্যকরভাবে তার দাসানুদাসে পরিণত করে এবং ওইসব প্রভু বা মনিবকে নিজের জীবিকার একাংশ দিয়ে দেয়, এমনকি কখনো কখনো এ জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়। অথচ ওই জিনিস বা প্রাণীর কোনোই ক্ষমতা নেই । কারো লাভ বা ক্ষতি ঘটানোর কোনো সামর্থ তাদের নেই । এ সব বস্তু ও প্রাণীর মাঝে ঝুলন্ত থাকার কারণে ও তাদের দাসত্ব করার কারণে মোশরেকদের গোটা জীবনই তছনছ ও বিশৃংখলার শিকার হয়ে যায়। যেমন আল্লাহ সূরা আনয়ামে বলেন, ‘তারা তাদের কৃষি ফসল ও পালিত পশুর একাংশ আল্লাহর জন্যে নির্দিষ্ট করে আপন ধারণা অনুযায়ী বলে যে, এটা আল্লাহর আর এটা আমাদের দেব দেবীর । যেটা তাদের দেব দেবীর অংশ তাতো আল্লাহর কাছে যায় না। কিন্তু যেটা আল্লাহর অংশ, তা তাদের দেব দেবীর ভোগে লেগে যায়। ......... (আয়াত ১৩৭-১৪১) সম্পদ ও সন্তানের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যদের দাসত্ব করার কী পরিণাম দাড়ায়, এ হচ্ছে তার কিছু দৃষ্টান্ত । আল্লাহর পরিবর্তে তার সৃষ্টির জন্যে কোনো সম্পদ নির্দিষ্ট করলে তার ফল এ রকমই হয়ে থাকে। কেননা ওই সব বস্তু বা প্রাণীকে উপাস্য মানা ও সম্পদের অংশ দেয়ার সপক্ষে আল্লাহর কোনো নির্দেশ নেই । অনুরূপভাবে, মানুষের পরস্পরের সাথে সহাবস্থানও সুখকর হয় না- যদি তাদের আকীদা বিশ্বাস, এবাদাতে ও কর্মজীবনে দাসত্ব ও প্রভুত্ব সংক্রান্ত ধারণা স্পষ্ট না থাকে। যে আকীদায়, আদর্শে ও সমাজ ব্যবস্থায় আল্লাহর একক প্রভুত্ব, সার্বভৌমত্ব ও শাসন স্বীকৃত হয় না, দুনিয়া ও আখেরাতে মানুষের জীবনের ওপর আল্লাহর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকে না এবং মানব জীবনের গোপন বা প্রকাশ্য সকল ব্যাপারে আইন রচনা, হুকুম জারী ও আদেশ দানের অধিকার একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট থাকে না, সেই আকীদা ও আদর্শে এবং সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মনুষ্যত্ব, মর্যাদা ও প্রকৃত পূর্ণাংগ স্বাধীনতা বাস্তবায়িত হতে পারে না। ইতিহাসের বাস্তবতা এ মহা সত্যের পক্ষেই সাক্ষ্য দেয়। আকিদা বিশ্বাস ও বাস্তব জীবনের যাবতীয় ক্ষেত্রে যখনই মানুষ আল্লাহর আনুগত্য পরিত্যাগ করে ও আল্লাহর বান্দাদের আনুগত্য করে, চাই এ আনুগত্য আকীদা বিশ্বাস ও আনুষ্ঠানিক এবাদাতেই হোক, অথবা কর্মজীবনে আল্লাহর বিধানের অনুসরণেই হোক, তখন তার অনিবার্য ফল দেখা দেয় এই যে, তারা তাদের মানবতা, মর্যাদা ও স্বাধীনতা সবই হারায় । ইসলাম ইতিহাসের যে বিশ্লেষণ দেয়, তদনুসারে মানব সমাজের ওপর খধ্বৈরাচারী ও ফ্যাসিবাদী অত্যাচারী শাসকদের দৌরাত্ম্য দেখা দেয়ার একমাত্র কারণ হলো আল্লাহর বিধানের আনুগত্য পরিত্যাগ করা । এ বিধান আল্লাহকে একমাত্র ইলাহ বা প্রভু বলে ঘোষণা করে এ অর্থে | | ১০ সূস্া হডনুস (২০১ পান্না ১১ মনখযিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।