যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর ইচ্ছাক্রমে কখনো পরীক্ষা ও দুর্ভোগের মেয়াদ দীর্ঘও হতে পারে। নূহ তার জাতির মধ্যে সাড়ে নয়শো বছর কাটিয়েছেন। এরপরই আল্লাহর বরাদ্দকৃত সাহায্য এসেছে। এত দীর্ঘকাল ধরে দাওয়াত দিয়ে মাত্র ১২ জন লোক পেয়েছেন। কিন্তু এই ক্ষুদ্র শক্তি আল্লাহর পাল্লায় এতো ভারী ছিলো যে, গোটা বিভ্রান্ত মানব জাতিকে ধ্বংস করে দেয়ার মতো প্রাকৃতিক শক্তি তাদের পক্ষে আসতে পেরেছিলো এবং তারা গোটা পৃথিবীকে নতুন করে আবাদ করার যোগ্য হয়েছিলেন। অলৌকিক ক্ষমতা প্রকাশের যুগ শেষ হয়ে যায়নি প্রতি মুহূর্তে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটে চলেছে আল্লাহর সীমাহীন ক্ষমতার আওতায় । তবে আল্লাহ তায়ালা অলৌকিক ঘটনাবলীর রূপ পাল্টে থাকেন সংশ্লিষ্ট যুগের বাস্তবতা ও দাবী অনুসারে । অনেক অলৌকিক ঘটনা অনেকের বিবেক বুদ্ধিকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, কিন্তু তারা উপলব্ধি করছে না । কিন্তু যারা আল্লাহর ঘনিষ্ঠ { সান্নিধ্য অর্জন করেছে, তারা ওই সব ঘটনার পেছনে আল্লাহর হাত দেখতে পান এবং তার বিশ্বয়কর প্রভাব টের পান। যারা আল্লাহর পথে চলে, তাদের সর্বশক্তি নিয়োগ করে পরিপূর্ণভাবে নিজ কর্তব্য পালন করে যাওয়া ছাড়া আর কিছু করণীয় নেই । এরপর যাবতীয় ব্যাপার আল্লাহর ওপর ন্যস্ত করে শান্ত ও নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত । আর যখন নিজেকে অসহায় মনে হয়, তখন একমাত্র নির্ভরযোগ্য সহায় আল্লাহর আশ্রয় চাইতে হবে, যেমন আশ্রয় চেয়েছিলেন তার সুযোগ্য ও সৎ বান্দা নূহ (আ.) ৷ তারপর আল্লাহর আসন্ন সাহায্যের অপেক্ষায় থাকতে হবে। এ অপেক্ষাও একটা এবাদাত এবং এর জন্যে সওয়াব পাওয়া যাবে। পুনরায় আমার কাছে অনুভূত হচ্ছে যে, যারা কোরআনকে নিয়ে অক্লান্ত সংগ্রামে লিপ্ত হয়, কোরআন কেবল তাদের কাছেই তার গুপ্ত রহস্য উদঘাটন করে। একমাত্র এই সং্থামী ব্যক্তিরাই নিজেদেরকে এমন পরিবেশে উপস্থিত বলে অনুভব করে, যে পরিবেশে কোরআন নাযিল হয়েছিলো এ কারণেই তারা এর প্রকৃত মজা পায় এবং একে উপলব্ধি করে। কেননা তাদের কাছে মনে হতে থাকে যেন কোরআন তাদেরকে সরাসরি সম্বোধন করছে, যেমন সম্বোধন করেছিলো প্রথম মুসলিম দলটিকে । সেই দলটি এর প্রকৃত মজা উপভোগ করেছিলো, এর তাৎপর্য হৃদয়ঙ্গম করেছিলো এবং এ নিয়ে আন্দোলন ও সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো । ১ সলা হল হেড লন ১ সলম্ষল ত} WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।