‘তাদের পূর্বে নূহের জাতি আমার বান্দাকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, সে একটা পাগল । অতপর তাকে ধমকও দেয়া হয়েছে তখন নূহ তার প্রতিপালককে ডাকলো যে, আমি অসহায় । আমাকে সাহায্য করো ।' তার প্রাকৃতিক শক্তিকে উনুক্ত করে দিলেন যেন তার অসহায় বান্দার সাহায্য করে, ‘আমি তৎক্ষণাত আকাশের দরযা খুলে দিলাম ও মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম । আর মাটি থেকে পানি উঠালাম ৷ অতপর নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে সমস্ত পানি একত্রিত হলো ৷’ আল্লাহর এই অপ্রতিরোধ্য শক্তিগুলো যখন এরূপ দুরস্ত প্রাকৃতিক অভিযানে নামলো, তখন আল্লাহ তায়ালা তার সমগ্র সত্বা ও শক্তি নিয়ে তার অসহায় বান্দার পক্ষে অবস্থান নিলেন, ‘আমি নূহকে আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে। যা আমার প্রত্যক্ষ তত্বাবধানে চলতো । এটা ছিলো প্রত্যাখ্যাতের (নূহের) পুরস্কার ৷' এ তাৎপর্যপূর্ণ বিষয়টা জাহেলী শক্তির হাতে নির্যাতিত ও জাহেলী শক্তির হাতে পর্যুদস্ত সর্বকালের ও সকল দেশের ইসলামী সংগঠনকে ভেবে দেখতে হবে । আল্লাহ তায়ালা তাদের জন্যে প্রাকৃতিক শক্তিকে অনুকূল ও অনুগত করে দিতে পারেন । এটা ঝড় বা বন্যার আকারেই হতে হবে এমন কোন কথা নেই । ঝড় বা বন্যা আল্লাহর সেই সব প্রাকৃতিক শক্তিরই অন্যতম । ‘তোমার প্রভুর শক্তি কতো ও কেমন, তা তিনি ছাড়া আর কেউ জানে না’ ইসলামী আন্দোলন ও সংগঠনের একমাত্র কাজ হলো ময়দানে টিকে থাকা, আল্লাহর পথে অগ্রসর হতে থাকা, তার শক্তির উৎস যে আল্লাহ তায়ালা তাকে স্বরণ রাখা, তার কাছে আশ্রয় চেয়ে ধরনা দিয়ে পড়ে থাকা । আল্লাহ তায়ালা যতক্ষণ তার ফয়সালা নিয়ে না আসেন, ততোক্ষণ ধৈর্যধারণ করা । তার অভিভাবক ও মনিবকে হারাতে পারে, এমন কোনো শক্তি যে আকাশ ও পৃথিবীতে নেই, তা মনে রাখা । ভরসা রাখা যে, তিনি একটা নির্দিষ্ট পরীক্ষা ও প্রস্তুতির মেয়াদের জন্যে ছাড়া তার বন্ধুদেরকে কখনো তার শত্রুদের হাতে সঁপে দেবেন না এবং এই মেয়াদটা কেটে | গেলে তাকে উদ্ধার করবেন এবং তাকে দিয়ে পৃথিবীতে যা করতে চান করবেন । এ হচ্ছে হযরত নূহের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিক্ষা । ইসলামের পথে চলতে গিয়ে জাহেলী শক্তির নিপীড়নের শিকার হচ্ছে, এমন কারো একথা ভাবা উচিত নয় যে, আল্লাহ তাকে একদিকে জাহেলী বর্বরতার কাছে চিরতরে অসহায় ছেড়ে দিয়েছেন এবং অপরদিকে তাকে এক মাত্র আল্লাহর প্রভু বলে মেনে নিতেও বলছেন । তার নিজের ব্যক্তিগত শক্তিকে জাহেলী শক্তির সম পর্যায়ের ভেবে এ কথা মনে করা উচিত নয় যে, আল্তাহ তায়ালা তাকে এ সব অপশক্তির কাছে অসহায় ছেড়ে দেবেন। তার এ কথা ভুলে যাওয়া চাই না যে, সে সেই বান্দা, যে অসহায় হলে আল্গাহর কাছে সাহায্য চাওয়ার অধিকারী । পৃথিবীর শক্তিগুলো সমান নয়। জাহেলিয়াতের নিজস্ব শক্তি আছে এবং তার ওপর সে নির্ভরও করে থাকে । কিন্তু যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, সে স্বয়ং আন্তাহর শক্তির ওপর নির্ভরশীল । আন্তাহ তায়ালা বন্ু প্রাকৃতিক শক্তিকে তার অনুগত করে দিতে পারেন, যা যেখানেই ইচ্ছা করেন এবং যেভাবে ইচ্ছা করেন। প্রকৃতির ক্ষুদ্রতম শক্তি দিয়েও তিনি জাহেলী শক্তিকে এমনভাবে খতম করে দিতে পারে, যা সে কল্পনাও করতে পারেনা । | ১১ সূরা হল (২১৭১) পারা ১২ সনহিল ৩ WWW.DOIKLHUADV.DLOSSpot.cont
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।