যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

যাকারিয়া, ইয়াহিয়া ও ঈসার আমলে ঈমান এনেছে, আর শেষ নবী মোহাম্মদ (স.)-এর আমলে যারা ঈমান এনেছে (সূরা আম্বিয়ার ৪৮ থেকে ৯১ নং আয়াত দেখুন ।) আল্লাহর দৃষ্টিতে এই হলো মুসলিম উম্মাহ বা জাতির পরিচয় ৷ যে ব্যক্তি ইসলামের এ জাতীয়তার পরিচয় মানে না, তার সে স্বাধীনতা আছে। কিন্তু তাকে একথাও স্বীকার করতে হবে যে, সে মুসলমান নয়। আমরা যারা মুসলমান, তারা আল্লাহ যাদেরকে ‘মুসলিম’ বলেছেন, তাদেরকে ছাড়া আর কাউকে মুসলিম বলে মানতে পারি না । তিনিই একমাত্র সত্যবাদী সর্বোত্তম নিল্পত্তিকারী ৷ সমোমেননদের মর্যাদা হযরত নূহের ঘটনা থেকে আমরা ইসলামের এই মৌলিক বিষয়টা সম্পর্কে যে শিক্ষা পাই, তার আলোচনা এখানেই শেষ করলাম । এবার হযরত নূহের ঘটনার সর্বশেষ দিকটা নিয়ে আলোচনা করতে চাই । আল্লাহর মূল্যায়নে সেই ক্ষুদ্র মুসলিম দলটার গুরুত্ব ও মর্যাদা কেমন, সে বিষয়টার ওপর আলোকপাত করতে চাই । নূহ (আ.)-এর অনুসারীদের সংখ্যা বিভিন্ন রেওয়ায়াত অনুসারে বারো জন মাত্র । সাড়ে নয়শো বছর ধরে দাওয়াত দিয়ে তিনি এই ক’জনকে ইসলামে দীক্ষিত করতে সক্ষম হন। এত দীর্ঘকাল ধরে ও এতো দীর্ঘ পরিশ্রমের ফলে দীক্ষিত এই মুষ্টিমেয় সংখ্যক মানুষকে আল্লাহ তায়ালা এতোটা মর্যাদা দিলেন যে, তাদের স্বার্থে গোটা বিশ্ব পরিমন্ডলের প্রাকৃতিক নিয়মে পরিবর্তন আনলেন। জন অধ্যুষিত গোটা বিশ্বকে তিনি পানি দিয়ে নিমজ্জিত করলেন এবং এই মুষ্টিমেয় সংখ্যক মানুষকে গোটা পৃথিবীর উত্তরাধিকারী বানালেন ৷ তাদের দিয়ে বিশ্ব সভ্যতার ও আল্লাহর প্রতিনিধিত্বের নতুন করে সূচনা করলেন । এটা সত্যই তাৎপর্যপূর্ণ ব্যাপার । আজকের পৃথিবীর দিকে দিকে যে ইসলামী আন্দোলন ও সংগঠনগুলো নব্য জাহেলিয়াতের মোকাবেলা করছে এবং যারা ক্রমাগত এই জাহেলী সভ্যতার পৈশাচিক ও নি চুর যুলুম নির্যাতন ভোগ করে চলেছে, তাদেরকে হযরত নূহের ঘটনার এই দিকটা নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করতে অনুরোধ করি। বস্তুত আল্লাহর দৃষ্টিতে সারা পৃথিবীতে ইসলামের ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজও অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটা এতো গুরুত্বপূর্ণ যে, এর স্বার্থে ও প্রয়োজনে তিনি গোটা জাহেলী জনগোষ্ঠীকে, জাহেলী সভ্যতাকে, জাহেলী প্রতিষ্ঠানাদিকে, তার সকল শক্তি ও ক্ষমতাকে এবং সকল সঞ্চিত পুঁজিকে ধ্বংস করে দিতে পারেন । তারপর ওই বীজটার অংকুরোদগম করা, তার লালন পালন করা, তার বিকাশ ঘটানো, তাকে নিরাপদ ও মুক্ত করা এবং তাকে গোটা পৃথিবীর উত্তরাধিকারী করা ও নতুন করে আবাদ করার অধিকারও দিতে তিনি প্রস্তুত । হযরত নূহ (আ.) আল্লাহর প্রত্যক্ষ তত্বাবধানে ও নির্দেশে নৌকা তৈরী করছিলেন। যেমন আল্লাহ এই সূরায় বলেছেন, ‘তুমি আমার চোখের সামনে ও আমার নির্দেশে নৌকা বানাও । আর যালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না । ওরা অবশ্যই ডুবে মরবে ৷' নূহ (আ.) তার জাতির অত্যাচার, হুমকি ধমকি ও অপবাদে অতিষ্ঠ হয়ে আল্লাহর আশ্রয় চাইলেন । এ সম্পর্কে সূরা কামারে আল্লাহ তায়ালা বলেন,

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।