এসেছে । এটা ছিলো নিছক ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রাচীন ক্রুসেডজনিত প্রতিহিংসা চরিতার্থ করার হীন অপচেষ্টা । ইউরোপের খৃষ্টীয় সাম্রাজ্যবাদ প্রতিরোধে মুসলমানরা যাতে এক্যবদ্ধ না হতে পারে, সেটা ছিলো এর প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য অর্জনে তারা অনেকাংশে সফল হয়েছে। এই অপচেষ্টা তাদের আজও অব্যাহত রয়েছে। আল্লাহ তায়ালা যতোদিন ওই অভিশপ্ত মূর্তিগুলোকে ধ্বংস করার সুযোগ না দেন, ততোদিন তাদের এ চক্রান্ত অব্যাহত থাকবে । যেদিন ওই মূর্তিগুলো ধ্বংস হবে এবং মুসলিম জাতি তাদের ‘মুসলিম’ পরিচয় ছাড়া অন্য সব জাতিগত, ভাষাগত ও ভৌগোলিক খন্ডিত ও সংকীৰ্ণ পরিচয় থেকে মুক্তি পাবে, একমাত্র সেদিনই তাদের সমাজ অটুট ভিত্তির ওপর পুন প্রতিষ্ঠিত হতে পারবে। মানব জাতি পৌত্তলিক জাহেলিয়াত থেকে সর্বতোভাবে মুক্ত হতে পারবে না যতক্ষণ একমাত্র আকীদা বিশ্বাসের ওপর তাদের সমাজের ভিত্তি প্রতিষ্ঠিত না হবে। কেননা এ ভিত্তি তাদের চিন্তাধারায় ও সমাজ গঠনে পূর্ণতা না পাওয়া পর্যন্ত আল্লাহর একক আনুগত্য বাস্তব রূপ লাভ করবে না। মহা পবিত্র সত্বা একজনই হওয়া চাই- একাধিক নয়। শ্লোগান একটাই হওয়া উচিত- একাধিক নয়। অনুরূপভাবে কেবলা একাধিক না হয়ে একটাই হওয়া উচিত এবং সকল মানুষের সেদিকেই মনোনিবেশ করা উচিত । . মনে রাখতে হবে, পৌত্তলিকতা শুধু পাথরের মূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। পৌত্তলিকতা নানা উপায়ে প্রকাশ পেতে পারে এবং মূর্তিগুলোর রূপও একাধিক রকমের হতে পারে। নতুন নামে ও নতুন রূপে নতুন উপাস্য ও পৌরাণিক দেবদেবীর আবির্ভাবও ঘটতে পারে। ইসলাম মানুষকে পাথরের মূর্তি ও পৌরাণিক দেবদেবীর কবল থেকে মুক্তি দেবে, আর ভৌগোলিক, বর্ণণত ও ভাষাগত জাতীয়তার মূর্তিপূজায় সম্মত হবে, এটা কখনো হতে পারে না। ইসলাম মানুষকে কোনো সৃষ্টির নয়, বরং মহান সৃষ্টা আল্লাহর একক এবাদাতের আহ্বান জানায় । মানুষ তার পরিবর্তে রকমারি সংকীর্ণ জাতীয়তার মূর্তি পূজা করবে এবং পরস্পরের সাথে লড়াই করবে, এটা কখনো ইসলামের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্যে ইসলাম চিরদিন মানব জাতিকে দুটো উম্মতে বিভক্ত করেছে। একটা হলো নবী ও রসূলদের অনুসারী মুসলিম উম্মত ৷ প্রত্যেক নবীর আমলে তার অনুসারীরা এবং তার পরে সমগ্র মানব জাতির কাছে আগত শেষ নবীর আমলে ও তার তিরোধানের পর তার অনুসারীরা এই উম্মতের শামিল । অপরটা হলো অমুসলিম, তাগৃত পূজারী ও মূর্তি পূজারী- তা যে আকারেই হোক এবং যে যুগেই হোক । আল্লাহ মুসলমানদের কাছে তাদের সর্বকালের সমগ্র মুসলিম উম্মাহর পরিচয় দিতে গিয়ে প্রথমে বিভিন্ন নবীর নাম নিয়ে তাদের অনুসারীদের পরিচয় দেন এবং সবার শেষে এরূপ মন্তব্য করেন, এরা সবাই হচ্ছে তোমাদের একই উন্মত । আর আমি তোমাদের প্রতিপালক । সুতরাং শুধু আমারই এবাদাত করো।' আরবদেরকে তিনি বলেননি যে, ‘এ আরবরাই তোমাদের উম্মত- চাই জাহেলী আরব হোক বা মুসলিম আরব হোক ইহুদীদেরকেও তিনি বলেননি যে, বনী ইসরাঈলরাই তোমাদের উম্মত, চাই তারা অমুসলমান হোক বা মুসলমান হোক । সালমান ফারসীকে বলেননি যে, পারস্যবাসী তোমার উন্মত । সোহায়েব রূমীকে বলেননি যে, রোমকরা তোমার উম্মত । বেলালকে বলেননি যে, হাবশীরা তোমার উন্মত । বরং আরব, পারসিক, রোমক ও | হাবশী- সবাইকে বলেছেন, তোমাদের উম্মত হলো সেই মুসলমানরা, যারা হযরত মূসা, হারূন, ॥ >১ সরা হৃদ ১ (২৫) _____ পান্থা ১২ অনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।