যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[| তাফসীর ফী যিলালিল কোরআন রোমান সাম্রাজ্যবাদী সমাজের অপর পিঠ । রোমক সমাজ ছিলো রাজকীয় ‘অভিজাত' শ্রেণী ভিত্তিক, আর কমিউনিষ্ট সমাজ গড়ে উঠেছিলো প্রোলিতারিয়েত বা সর্বহারা শ্রেণী ভিত্তিক । যে আবেগ এখানে কার্যকর থাকে, তা হলো হিংসা এবং তা ছিলো অন্য সব কটি শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত । এ ধরনের উৎকট, হিংসুটে ও সংকীর্ণমনা সমাজ ব্যক্তি মানুষের নিকৃষ্টতম দোষগুলোকেই জাগিয়ে তুলতে সক্ষম ছিলো এবং করেছিলোও তাই । এ সমাজ শুরুতেই মানুষের কেবল পাশবিক বৈশিষ্ট্যগুলোকে প্রকটিত ও বিকশিত করেছিলো এবং মানসিক মৌলিক চাহিদা দেখিয়েছিলো তিনটি- খাদ্য, বাসস্থান ও যৌন লালসা, যা ইতর প্রাণীদেরও প্রাথমিক চাহিদা । তারা গোটা মানবেতিহাসকে খাদ্য অন্বেষণের ইতিহাস হিসাবে চিহ্নিত করে থাকে ৷' ‘পক্ষান্তরে ইসলাম এনেছে এক অতুলনীয় এশী ব্যবস্থা । এটা মানব সমাজ গড়ার জন্যে মানুষের সর্বোত্তম গুণগুলোকে জাগ্রত করা, বিকশিত করা ও শানিত করার বিধান । আজও এ ব্যবস্থা অতুলনীয় ৷ যারা একে অবজ্ঞা ও উপেক্ষা করে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায় এবং অন্য কোনো ভিত্তির ওপর যথা জাতীয়তা, ভূমি ও শ্রেণী ইত্যাদির ওপর প্রতিষ্ঠা করতে চায়, তারা যথার্থই মানব জাতির শত্রু । মানুষকে যে শ্রেষ্ঠতম গুণবৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন, সেই গুণবৈশিষ্ট্য নিয়ে সে এই বিশ্ব প্রকৃতিতে অন্য সকল সৃষ্টির ওপর মাথা তুলে দাড়াক, তা তারা চায় না । তারা চায় না মানব সমাজ মানুষের সর্বোত্তম যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও গুণবৈশিষ্ট্য দ্বারা ভারসাম্যপূর্ণভাবে উপকৃত ও সমৃদ্ধ হোক ।' (আমার লেখা “মায়ালিমু ফিত্তরীক’- ‘ইসলামী সমাজ বিপ্লবের ধারা’ গ্রন্থ থেকে উদ্ধৃত) এখানে এ কথাও বলে রাখা বাঞ্চনীয় যে, ইসলামের শত্রুরা ইসলামের অজেয় ক্ষমতা সম্পর্কে অবহিত ৷ এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ‘তারা তাদের ছেলেকে যেরূপ চেনে, রসূল (স.)-কেও সেরূপ চেনে ।' তারা খুব ভালো করেই বুঝতে পারে যে, আদর্শভিত্তিক সম্পর্ক বন্ধনই ইসলামের ও ইসলামী সমাজের শক্তির উৎস । তাই তারা যখন ইসলামী সমাজকে ধ্বংস করা বা তার ওপর নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলো, তখন তারা মুসলমানদের এবাদাতের জন্যে এক আল্লাহর পরিবর্তে বহু সংখ্যক মূর্তি তৈরী করে দিলো । সে সব মূর্তির কোনোটার নাম ‘দেশ-মাতৃকা'’, কোনোটার নাম ‘জাতি', কোনোটার নাম ‘ভাষা’ ইত্যাদি । এ মূর্তিগুলো ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখনো ‘জাতীয়তা’, কখনো 'তুরানী জাতীয়তা’, কখনো ‘আরব জাতীয়তা’ ইত্যাদি নামে খ্যাতি লাভ করে। ক্রমে এ মূর্তিগুলো গোটা মুসলিম জাতির অভ্যন্তরীণ এঁক্য বিনষ্ট করে দুর্বল করে দেয়, তাদের শরীয়ত ভিত্তিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং তারা এমন ‘পবিত্র ভাবমূর্তি' ধারণ করে যে, এগুলোকে যারা অস্বীকার করে, তাদেরকেই ধর্মদ্রোহী ও বিশ্বাসঘাতক নামে আখ্যায়িত করা হয়। ইতিহাসে যে শিবিরটি ইসলামী সমাজের সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করার ব্যাপারে সবচেয়ে ঘৃণ্য ভূমিকা পালন করেছে, তা হলো ইহুদী শিবির । তারা হযরত ঈসা (আ.)-এর প্রতিষ্ঠিত সমাজকে ধ্বংস করার কাজেও ‘জাতীয়তা'র অস্ত্র প্রয়োগ করেছে এবং তাকে বিভিন্ন রাজনৈতিক উপদলীয় গীর্জায় বিভক্ত করেছে। এভাবে তারা ইহুদী জাতির চারপাশে বিদ্যমান খৃষ্টীয় প্রাচীর ধ্বংস করেছে। এরপর পুনরায় ধ্বংস করেছে ওই অকৃতজ্ঞ জাতিটির চারপাশে বিদ্যমান ইসলামী রক্ষা প্রাচীর । খৃষ্টানরাও মুসলিম জাতির সাথে অনুরূপ আচরণ করেছে। মুসলিম জাতির অভ্যন্তরে নানা রকমের জাতীয়তা ও আঞ্চলিকতার ধুয়া তুলে শত শত বছর ধরে বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে | ১১ সূরা হৃদ (২১৪১) _______ পাল্থা>১২ মনযিন্প ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।