যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

- ‘ইসলামী জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা, শুধুমাত্র আকীদা ও আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ গঠন, জাতীয়তা, ভূমি, বর্ণ, বংশ, ভাষা, ইত্যাদিকে এ ক্ষেত্রে উপেক্ষা করা এবং মানুষ ও পশুর সম্মিলিত গুণবৈশিষ্ট্যের পরিবর্তে মানুষের একক বৈশিষ্ট্যগুলোকে এ সমাজে অধিকতর গুরুত্ব ও মর্যাদা দেয়া হয়েছিলো । আর এর বাস্তব'ও গৌরবোজ্জ্বল ফল এই দাড়িয়েছিলো যে, ইসলামী সমাজ সকল বর্ণ, বংশ ও ভাষার মানুষের জন্যে উন্ক্ত সমাজে পরিণত হয়েছিলো। এ সব নিকৃষ্ট ও পাশবিক বাধাবিঘ্ব তার পথ আটকাতে পারেনি। ইসলামী সমাজ সকল শ্রেণীর মানুষের গুণবৈশিষ্ট্য, যোগ্যতা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ের মধ্যে এমন এক বিস্ময়কর, চমকপ্রদ বিশাল ও ভারসাম্যপূর্ণ সভ্যতা গড়ে তুলেছিলো, যা সেই যুগে বিপুল দূরতৃ্‌ ও যোগাযোগ ব্যবস্থার শ্রথগতি সত্তেও মানব জাতির শক্তির সার নির্যাসে পরিণত হয়েছিলো ৷' ‘এ উৎকৃষ্টতম ইসলামী সমাজে আরব, পারসিক্‌, সিরীয়, ফিন্ররীয়, মরক্কান, তুকী, চৈনিক, ভারতীয়, রোমক, গ্রীক, ইন্দোনেশীয় ও আফ্রিকীসহ সকল জাতির মানুষ একত্রিত হয়েছিলো এবং ইসলামী সমাজ ও ইসলামী সভ্যতাকে ভারসাম্যপূর্ণ ও সহযোগিতাপূর্ণ করে গড়ে তোলার জন্যে তারা তাদের সবার বহুমুখী বৈশিষ্ট্যগুলোকে সমবেতভাবে কাজে লাগিয়েছিলো। এ সভ্যতা একদিনের জন্যেও আরবীয় ও জাতীয় ছিলো না, বরং চিরদিনই তা ছিলো ইসলামী ও আদৰ্শবাদী ।' ‘তারা সবাই কাধে কাধ মিলিয়ে, পূর্ণ সাম্যের সাথে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এবং একমুখী হয়ে একত্রিত হয়েছিলো তারপর তারা তাদের সর্বোচ্চ যোগ্যতা, দক্ষতা ও উৎকৃষ্টতম গুণবৈশিষ্ট্য প্রয়োগ করেছিলো । তারা তাদের ব্যক্তিগত, জাতিগত ও এঁতিহাসিক অভিজ্ঞতা প্রয়োগ করে এই একীভূত, সমতা ভিত্তিক, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ককেন্দ্রিক ও বাধাসুক্ত উদার মানবিক সমাজ গড়ে তুলেছিলো। এ ধরনের সমাজ মানবেতিহাসে আর কখনো কায়েম হতে দেখা যায়নি ৷' ‘প্রাচীন যুগে সবচেয়ে খ্যাতিমান সমাজ ছিলো রোম সাম্রাজ্য শাসিত সমাজ । এ সমাজ যথার্থই বহু জাতিক, বহু ভাষাভাষী, বহু বর্ণ ও বহু মেযাজ ভিত্তিক সমাজ ছিলো। কিন্তু তা “মানবীয় বন্ধন’ ভিত্তিক ছিলো না এবং আকীদা ও বিশ্বাসের ন্যায় উচ্চতর মূল্যবোধের কোনো প্রতিনিধিত্ব তাতে ছিলো না । সে সমাজ ছিলো শ্ৰেণী ভিত্তিক এবং তার প্রধান দুটো শ্রেণী ছিলো দাস শ্ৰেণী ও অভিজাত শ্ৰেণী । সে সমাজের সর্বত্র ছিলো রোমক বংশীয়দের সর্বোচ্চ আধিপত্য এবং অন্য সকল জাতি ছিলো পরাধীন দাসত্বের নিগড়ে আবদ্ধ । এ কারণে সে সমাজ কখনো ইসলামী সমাজের মতো উচ্চ মানের হয়নি এবং ইসলামী সমাজ থেকে যে সুফল পাওয়া গিয়েছিলো, ওই সমাজ থেকে তা পাওয়া যায়নি ৷' ‘অনুরূপভাবে আধুনিক কালে অন্যান্য সমাজও গড়ে উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বৃটিশ সাম্রাজ্যবাদী সমাজ । তবে এটাও ছিলো রোমান সমাজের মতো এবং তারই উত্তরাধিকারী । এ সমাজ ছিলো আপাদমস্তক জাতীয়তাবাদী, শোষণমূলক । ইংরেজ জাতির জাতীয় আধিপত্য ও আভিজাত্য কেন্দ্রিক । এ ছাড়া ইউরোপীয় সব ক’টি সাস্রাজ্যই ছিলো এ ধরনের । স্পেনীয়, পূর্তগীজ, ফরাসী- সবই ছিলো ওই একই নিম্ন ও নিকৃষ্ট মানের । সবার শেষে কমিউনিজম অন্য এক ধরনের সমাজ গঠনের চেষ্টা করেছিলো, যা জাতীয়তা, আঞ্চলিকতা, ভাষা, বর্ণ ইত্যাদি সংকীর্ণতাকে অতিক্রম করতে চেয়েছিলো । কিন্তু তাকে সাধারণ মানবীয় ভিত্তির ওপর দাড় করাতে পারেনি । তারা যা কায়েম করেছিলো তা ছিলো শ্রেণী ভিত্তিক সমাজ । এ সমাজ ছিলো প্রকৃতপক্ষে | ১১সুরা হুল 0 ৬ BoE IO 845094 0774-"" "1 ১২ শনখিল ৩

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।