এ জন্যেই সভ্যতার সর্বোচ্চ ধাপে উপনীত মানব সমাজটার সাংগঠনিক উপাদান আকীদা বিশ্বাসই হওয়া উচিত । কেননা এই আকীদা-বিশ্বাস তথা নীতি আদৰ্শই মানুষ ও পশুতে প্রভেদকারী গুণাবলীর অন্যতম ৷ যে সমস্ত গুণবৈশিষ্ট্যে মানুষ পশুর সমান, সেগুলোকে মানুষের সমাজ গড়ার উপাদান করা হয়নি। যেমন একই ভূখন্ডের অধিবাসী হওয়া, একই ক্ষেতের শস্য খাওয়া, একই সীমানা ও একই স্বার্থের সাথে সংশ্লিষ্ট হওয়া, একই রক্ত, একই বর্ণ, বংশ, গোত্র, জাতি, লিংগ, ভাষা ইত্যাদির অধিকারী হওয়াকে মানুষের সমাজ গড়ার উপাদান করা হয়নি। এগুলোতে মানুষ ও পশু সমভাবে জড়িত । একমাত্র বিবেক ও মনের ভূমিকা আছে এমন জিনিসের সাথেই মানুষ এককভাবে জড়িত । এতে পশুর সাথে তার কোনো অংশীদারী নেই । আকীদা বিশ্বাস তথা নীতি আদর্শ আরো একটা উপাদানের সাথে জড়িত, যা মানুষকে পশ্ড থেকে পৃথক করে। সেটি হলো, ইচ্ছা ও নির্বাচনের স্বাধীনতা প্রত্যেক ব্যক্তি কেবল প্রাপ্তবয়স্ক হলেই নিজের আকীদা বিশ্বাসকে স্বাধীনভাবে বেছে নিতে পারে। আর এভাবেই সে সিদ্ধান্ত নিতে পারে সে স্বেচ্ছায় কোন সমাজে বসবাস করবে, কোন আকীদা বিশ্বাস, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যবস্থাকে সে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের জীবনাদর্শ হিসাবে গ্রহণ করবে। কিন্তু কোনো ব্যক্তি নিজের বর্ণ, বংশ, জাতীয়তা, লিংগ, জন্মস্থান ও মাতৃভাষা ইত্যাদিকে স্বেচ্ছায় বেছে নিতে পারে না । জাহেলী সমাজ গড়ার এ সব উপাদান এমন যে, মানুষের পৃথিবীতে আসার আগেই এগুলোর ব্যাপারে ফয়সালা হয়ে যায়। এ গুলোর ব্যাপারে তার কোনো পরামর্শ বা মতামত নেয়া হয় না । এগুলো তার ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়, চাই সে তা চাক বানা চাক । এ ধরনের জোরপূর্বক চাপিয়ে দেয়া উপাদানগুলোর ওপর যদি তার দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় অথবা শুধু দুনিয়ার ভাগ্য ও পরিণতি নির্ভর করে, তাহলে তাকে স্বাধীন বলা চলে না । এভাবে তার মানবতা ও মনুষ্যত্বের একটা অন্যতম উপাদান কেড়ে নেয়া হয়। মানুষের সম্মান ও মর্যাদার একটা মূল স্তম্ভ ধসিয়ে দেয়া হয়, বরং সত্য বলতে কি, সমগ্র সৃষ্টিজগতের চেয়ে যে পৃথক ও সম্মানজনক উপাদান দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিলো, তা থেকেও তাকে বঞ্চিত করা হ্য়। মানুষের আল্লাহ প্রদত্ত পৃথক বৈশিষ্ট্য ও মর্যাদা রক্ষার খথাতিরেই ইসলাম আকীদা ও আদর্শকেই ইসলামী সমাজের ভিত্তি রূপে নির্ধারণ করে। এর ভিত্তিতে প্রত্যেক মানুষ নিজের স্বাধীন ইচ্ছা দ্বারাই নিজের ভাগ্য ও পরিণাম গঠন করে নিতে পারে। যে সমস্ত উপাদানে তার কোনো হাত থাকে না এবং নিজ ইচ্ছায় তা বদলাতেও পারে না, তা তার সমগ্র জীবনের ভাগ্য নির্ধারণকারী হয়না । যেহেতু ইসলামী সমাজ নিছক আকীদা বিশ্বাসের বন্ধনের ভিত্তিতে গড়ে ওঠে এবং কোনো বাধ্যতামূলক উপাদানের ভিত্তিতে গড়ে ওঠে না, সেহেতু ইসলামী সমাজ একটা স্বাধীন, উন্ক্ত আন্তর্জাতিক মানব সমাজ ৷ এখানে পৃথিবীর বিভিন্ন জাতি, গোষ্ঠী, বর্ণ, বংশ, ভাষা ও দেশ থেকে পূর্ণ স্বাধীনতা সহকারে মানুষ আসে । কেউ তাদের জোর করেও আনে না, কেউ তাদের পথে বাধাও আরোপ করে না । উচ্চতর মানবীয় বৈশিষ্ট্যের বাইরের কোন জিনিস দ্বারা তাদের স্বাধীনতা সংকুচিতও হয় না । অতপর এ সমাজে সমস্ত মানবীয় শক্তি ও বৈশিষ্ট্য একীভূত হয় যাতে তা এক উন্ুুক্ত মানবীয় সভ্যতা গড়ে তোলে । এ সভ্যতা সকল মানবীয় বৈশিষ্টকে কাজে লাগায় এবং বর্ণ, বংশ, ভূমি ইত্যাদির কারণে কোনো একজনেরও যোগ্যতা ও অভিজ্ঞতাকে অব্যবহৃত রাখে না। [| >>১সূরা হদ (২১২১) পারা ১২ অনযিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।