যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

মোমেনদের সাথে তাদের স্বজাতি, স্বদেশবাসী, স্বার্থ ও সম্পদ ইত্যাদির সম্পর্কও অনুরূপ ঈমান ও সৎকর্ম নির্ভর । এ ব্যাপারেও কোরআনে বিস্তর উদাহরণ দেয়া হয়েছে। হযরত ইবরাহীমের সাথে তার জাতির এবং আসহাবুল কাহফের সাথে তাদের দেশবাসীর সম্পর্কের উল্লেখ করা হয়েছে । যেমন, সূরা মুমতাহেনার ৪ নং আয়াত এবং সূরা কাহফের ৯ থেকে ১৬ নং আয়াত লক্ষণীয় ৷ আগের নবীরা ও তাদের সাথী মোমেনদের জীবন থেকে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর জন্যে উল্লেখিত উদাহরণসমূহ দিয়েছেন। এগুলোর মধ্য দিয়ে এ উম্মাহর জন্যে পথ নির্দেশনা দেয়া হয়েছে। ইসলামী সমাজ কী ধরনের সম্পর্ক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত হয়, তা এর মধ্যে দেখিয়ে দেয়া হয়েছে । আর এ সম্পর্ক বন্ধনের ওপর যাতে মোমেনরা দৃঢ় ও অবিচল অবস্থান নেয়, সে জন্যে কোরআনে বহু নির্দেশ এসেছে । তার কয়েকটা নমুনা নিম্নরূপ, ‘আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে এমন কাউকে তুমি আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যদের সাথে ভালোবাসা রাখতে দেখবে না- যদিও তারা তাদের পিতামাতা, ছেলে মেয়ে, ভাইবোন আত্মীয়স্বজন হয়। ....’ (আল মুজাদালা, আয়াত ২২) ‘হে মোমেনরা, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ‘হে মোমেনরা! তোমাদের পিতামাতা ও ভাইবোনকে আপন হিসাবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের ওপর কুফরীকে স্থান দেয়।' (তাওবা ২৩) ‘হে মোমেনরা, ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ...’ (আল মায়েদা ৫১) এভাবে ওই অটল মূলনীতিটা ইসলামী সমাজের সম্পর্ক বন্ধনে এবং তার সাংগঠনিক কাঠামোতে স্থায়ীভাবে বদ্ধমূল হয়েছে। আর এর ফলেই ইসলামী সমাজ আধুনিক ও প্রাচীন যাবতীয় জাহেলী সমাজ থেকে পৃথক হয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। বস্তুত একই সাথে সমাজ প্রতিষ্ঠা ও ইসলাম প্রতিষ্ঠার জন্যে আল্লাহ তায়ালা তীর প্রিয় উম্মতকে যে মূলনীতি দিয়েছেন, তা ছাড়া অন্য কোনো মূলনীতি গ্রহণযোগ্য হতে পারে না । যারা ইসলামী গুণবৈশিষ্ট্যের দাবীদার, অথচ ইসলামী মূলনীতির পরিবর্তে ওইসব জাহেলী সম্পর্ক বন্ধনের ভিত্তিতে সমাজ গড়ার চেষ্টা করে, তারা হয় ইসলাম কী জানে না, নচেত ইসলামকে প্রত্যাখ্যান করে। উভয় অবস্থায়ই ইসলাম তাদের দাবীকৃত গুণবৈশিষ্ট্য স্বীকার করে না, ‘| যা তারা বাস্তবায়িত করে না । বরঞ্চ তারা জাহেলী সমাজের উপাদানগুলোকে গ্রহণ করে না। এ মূলনীতিটা স্পষ্ট হয়ে যাওয়ার পর এর সম্পর্কে আলোচনা আপাতত বন্ধ করছি। তবে এ মূলনীতির ভিত্তিতে ইসলামী সমাজ গড়ার পেছনে আল্লাহর কী কী মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তার ওপর একটু আলোকপাত করা প্রয়োজন মনে করছি । আকীদা বিশ্বাস মানুষের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য । এটাই মানুষকে পশু থেকে পৃথক করে। কেননা এর সাথে সম্পর্ক রয়েছে মানুষের আত্মা নামক বাড়তি উপাদানের, যা পশুর নেই । এ বাড়তি উপাদানটাই মানুষকে ‘মানুষ’ বানিয়েছে । এমনকি কট্টরতম নাস্তিক ও বস্তুবাদী পন্ডিতরাও ইদানীং স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, আকীদা বিশ্বাসই মানুষের সেই অন্যতম মৌলিক উপাদান, যা তাকে মৌলিকভাবে পশু থেকে পৃথক করে। আধুনিক ডারউইন তত্ত্বের অন্যতম বিশেষজ্ঞ জুলিয়ান হাক্সলে এই পড্ডিতদের অন্যতম । >> সুরা হুদ (১১১) পারা ১২ অনখিল ৩ VTVVVUOUIRTIUUD DS SPUVL. TUN

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।