যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের দৃষ্টিতে মানুষের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন রক্ত ও বংশ ঘটিত নয়। ভূমি ও স্বদেশ ভিত্তিক নয়। গোত্ৰ ও জাতি ভিত্তিকও নয়। ভাষা ও বৰ্ণ ভিত্তিক নয়। শ্ৰেণী ও পেশাভিত্তিকও নয় । ব্যক্তিতে ব্যক্তিতে এই সমস্ত সম্পৰ্ক ও বন্ধন চিরস্থায়ী হয় না । কখনো থাকে, কখনো ছিন্ন হয়ে যায়। যেমন আল্লাহর বান্দা নূহ (আ.) বললেন, ‘হে আমার প্রভু, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত” আল্লাহ জবাবে বললেন, ‘হে নূহ! সে তোমার পরিবারভুক্ত নয়।’ এরপর ব্যাখ্যা করলেন, তার ছেলে হয়েও সে কেন তার পরিবারভুক্ত নয়! বললেন, ‘সে অসৎকর্মশীল ৷’ অর্থাৎ তুমি নবী ও সৎকর্মশীল, আর তোমার ছেলে অসৎকর্মশীল । তাই তোমাদের দু'জনের মধ্যে ঈমানের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কাজেই ‘তুমি যা জানো না তা আমার কাছে চেও না।’ অর্থাৎ তুমি ভাবছো, সে তোমার পরিবারের লোক । কিন্তু এ ধারণা ভুল । সে তোমার ওঁরসজাত সন্তান হলেও তোমার পরিবারভুক্ত নয় ।' এখান থেকেই পৃথক হয়ে যাচ্ছে, মানবীয় সম্পর্ক ও বন্ধনের প্রতি ইসলামের ও জাহেলিয়াতের দৃষ্টিভংগি । জাহেলিয়াত সম্পর্ক ও বন্ধনের সূত্র বানায় কখনো রক্ত ও বংশকে, কখনো দেশ ও ভূমিকে, কখনো জাতি ও গোত্রকে, কখনো ভাষা ও বর্ণকে, কখনো লিংগ ও গোষ্ঠীকে, কখনো পেশা ও শ্ৰেণীকে এবং কখনো যৌথ স্বার্থকে বা ইতিহাসকে ৷ এগুলো সবই জাহেলী চিন্তাধারাপ্রসূত বন্ধন অথবা বিচ্ছেদের সূত্র । ইসলামী চিন্তাধারার সাথে এর পার্থক্য অত্যন্ত মৌলিক । স্থায়ী ও টেকসই সংযোগ মাধ্যম নির্ণয়ে আল্লাহর যে বিধান কোরআনে ও হাদীসে বর্ণিত হয়েছে, তা মুসলিম জাতিকে শেখানো হয়েছে এবং তদনুযায়ী প্রশিক্ষণও দেয়া হয়েছে। এর সুস্পষ্ট ও বৈশিষ্ট্যপূর্ণ সূত্রের উদাহরণ এ সূরায় হযরত নূহ (আ.) ও তার ছেলের মধ্যকার সম্পর্কের উল্লেখ করে দেয়া হয়েছে। পিতা-পুত্রের সম্পর্কের এ নমুনাকে অন্য সকল সম্পর্কেরও | পথ প্রদর্শক বানানো হয়েছে। এ দ্বারা সম্পর্ক ও বন্ধনের সূত্রটা কি হবে, তা দেখিয়ে দেয়া হয়েছে। ‘ পিতা ও ছেলের এ সম্পর্কের উদাহরণ হযরত ইবরাহীম (আ.) তার পিতা ও তার জাতির মধ্যেও দেখা যায়। যেমন, সূরা মরিয়মে আল্লাহ তায়ালা বলেন, ‘কেতাবে ইবরাহীমকে স্বরণ করো । সে ছিলো একজন সত্যনিষ্ঠ নবী। সে যখন তার পিতাকে বললো, হে পিতা, যে শুনতেও পায় না, দেখতেও পায় না, আপনার কোনো উপকারও করে না, আপনি তার পূজা কেন করেন?........... ০০ (আয়াত 8৪১ থেকে ৫০ পর্যন্ত) অনুরূপ সম্পর্ক ছিলো ইবরাহীম (আ.) ও তার বংশধরদের মধ্যে, যার উদাহরণ আল্লাহ সূরা বাকারায় দিয়েছেন। স্মরণ করো, যখন ইবরাহীমকে তার প্রতিপালক কিছু কথা দ্বারা পরীক্ষা করলেন । ইবরাহীম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলো . আল্লাহ তায়ালা বললেন, আমি তোমাকে বিশ্ব মানবের নেতা বানাবো । ইবরাহীম বললো, আমার বংশধরের মধ্য থেকেও? আল্লাহ তায়ালা বললেন, আমার নিয়োগ যালেমরা পাবেনা ।....... (আল বাকারা, আয়াত ১২০-১২৬) স্বামী ও স্ত্রীর মধ্যেও যে এই বন্ধন পুরোপুরি ঈমান ও সৎকর্মনির্ভর, তার উদাহরণ হিসাবে হযরত নূহ (আ.) ও তার কাফের স্ত্রী, হযরত লৃত (আ.) ও তার কাফের স্ত্রী এবং ফেরাউন ও তার মোমেন স্ত্রীর উদাহরণ দেয়া হয়েছে । (সূরা আত তাহরীম, আয়াত ১০ ও ১১) ৯১ সুরা হুদ (২১০) পাক্সা ১২৷ মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.conm

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।