[_ ভ্াফসীর কী যিলালিল কেরআন প্ অনুরূপভাবে সূরার শুরুতে রসূল (স.) সম্পর্কে কাফেরদের বক্তব্য তুলে ধরা হয়েছে যে, ‘কাফেররা বললো, এতো নিশ্চয়ই প্রকাশ্য জাদুকর ।' আর ফেরাউন ও তার দল বলের বক্তব্য তুলে ধরা হয়েছে যে, ‘মূসা যখন তাদের কাছে সত্য নিয়ে এলো, তখন তারা বললো, এতো নিশ্চয়ই প্রকাশ্য জাদুকর । উভয় বক্তব্যে কী অপূর্ব সাদৃশ্য! সুরায় হযরত ইউনুসের ঘটনা খুব সামান্যই এসেছে। তবু নাম রাখা হয়েছে সূরা ইউনুস । হযরত ইউনুসের ঘটনার উল্লেখ শুধু এতোটুকু, ‘এমন কোনো দৃষ্টান্ত নেই যে, কোনো জাতি আযাব দেখার পর ঈমান এনেছে, অতপর তার | সে ঈমান তার জন্যে ফলদায়ক হয়েছে। কেবল ইউনুসের জাতি ছাড়া । তারা যখন ঈমান আনলো, তখন আমি তাদেরকে দুনিয়ার জীবনে অপমানজনক শাস্তি থেকে মুক্তি দিয়েছিলাম এবং তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছিলাম ৷’ তবে এতদসত্তেও হযরত ইউনুসের ঘটনা এক শ্রেণীর মানুষের জন্যে একমাত্র উল্লেখযোগ্য দৃষ্টান্ত । যারা আযাব এসে যাওয়ার আগে আত্মশুদ্ধির করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্যে অবশ্যই এটা একটা দৃষ্টান্ত । সময় থাকতে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণ করার এ এক চমৎকার উদাহরণ । ইউনুসের জাতিই ইতিহাসে একমাত্র জাতি, যারা সামষ্টিকভাবে নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে, ফলে নবীর প্রত্যক্ষ দাওয়াত প্রত্যাখ্যানের যে পরিণাম আল্লাহর বিধানে নির্ধারিত রয়েছে, সে অনুসারে হযরত ইউনুস তাদের জন্য আযাবের ভবিষ্যদ্বাণী করেন। কিন্তু তারা পুনরায় সামষ্টিকভাবে আত্মশুদ্ধি করে ঈমান আনে। ফলে আল্লাহ তাদের আযাব থেকে মুক্তি দেন । এভাবে সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত এমন অখডড সমন্বয় ও সংযোগ দেখতে পাই যে, সূরাটাকে একটা অখন্ড ও সুসংবদ্ধ একক না মেনে উপায় থাকেনা। এ ভূমিকায় উদ্ধৃত আয়াতগুলো থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে, প্রভুত্ব ও দাসত্ব, উভয়ের প্রকৃত পরিচয় এবং ওই প্রকৃত পরিচয়ের স্বাভাবিক ফল স্বরূপ মানব জীবনে যে পরিবর্তন আসা আবশ্যক, সেটাই এ সূরার প্রধান ও মূল আলোচ্য বিষয় । এ ছাড়া ওহী, আখেরাত ও পূর্ববর্তী নবীদের ঘটনাবলীসহ অন্য যে সব বিষয় আলোচিত হয়েছে, তা আলোচিত হয়েছে মূলত ওই প্রধান আলোচ্য বিষয়টির বিশ্লেষণের প্রয়োজনে, তার গভীরতা ও ব্যাপকতা বোঝানোর উদ্দেশ্যে এবং মানুষের জীবনে, বিশ্বাসে, এবাদাতে ও কাজ কর্মে তা যে পরিবর্তন কামনা করে, সেটা বুঝানোর লক্ষ্যে । বস্তুত প্রভুত্ ও দাসত্বের বিষয়টি শুধু এ সূরার নয়, বরং সমগ্র কোরআনের এবং বিশেষত কোরআনের মক্কী অংশের মূল আলোচ্য বিষয় । সমগ্র কোরআনের প্রধান আলোচিত বিষয় এই যে, বিশ্বজগতের ইলাহ তথা প্রভু, প্রতিপালক, মনিব, বিধাতা ও সর্বময় অধিপতি কে, তার সার্বভৌমত্ব, নিরংকুশ প্রভুত্ব ও সর্বময় কর্তৃত্ব, দাসত্ব ও তার সীমানা-চৌহদ্দী- যা অতিক্রম করা যায় না। মানুষকে কিভাবে তার প্রকৃত প্রভু ও মনিবের দাসে পরিণত করা যায় এবং কিভাবে সেই একমাত্র প্রভু ও মনিবের সর্বময় প্রভুত্ব, নিরংকুশ কর্তৃত্ব ও সার্বভৌমত্বের প্রতি মানুষের স্বীকৃতি আদায় করা যায়। এ ছাড়া আর যা কিছু আলোচিত হয়েছে, তা মানব জীবনে এ সত্যের দাবী কী কী ও কত সুদূর প্রসারী, তা বোঝানোর জন্যেই আলোচিত হয়েছে। আর গভীরভাবে চিন্তা করলে বুঝা যাবে যে, এ মহা সত্যের ব্যাপারে কোরআনের এত বিশদ আলোচনা সম্পূর্ণ যুক্তিসংগত । কেননা এটা কোরআনের প্রধান আলোচ্য বিষয় । এর জন্যে সকল নবীর প্রেরণ ও সমস্ত আসমানী কেতাব নাযিল করা সম্পূর্ণ ন্যায়সংগত । আল্লাহ তাই বলেন, | ১০ সুরা ইন্ডসুপ_ (৬৯০) __ পারা ১১ মনবিশল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.conm
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.