____________ তাহফ্ৰসীর ফী যিলালিল কোরআন >| নির্দ্বিধায় বলা যায় যে, কোরআনের বক্তব্য এবং আল-আন্কাদ সাহেবের তুলনামূলক ধর্মতত্বববিদদের দ্বারা প্রভাবিত হয়ে লেখা পুস্তক ‘আল্লাহ'র বক্তব্য সম্পূর্ণ পরস্পরবিরোধী'। আর ধর্মতত্ব সংক্রান্ত গবেষকদের মতামতও পরস্পর বিরোধী মতবাদ ছাড়া কিছু নয়। ‘আল্লাহ' তো দূরের কথা, খোদ মানুষ সম্পর্কেও তাদের কারো কথাই শেষ কথা প্রমাণিত হয়নি । আন্পাহ তায়ালা যখন তার কেতাবে এরূপ অকাট্য ভাষায় কোন কথা বলেন, আর অন্য কেউ যখন তার সম্পূর্ণ বিরোধী কথা বলে, তখন আল্লাহর কথাই অগ্রগণ্য । বিশেষত যারা ইসলামকে যাবতীয় সন্দেহ সংশয় থেকে মুক্ত করে দেখাতে চান, তাদের জন্যে একথা আরো বেশী গুরুত্বপূর্ণ । ইসলামের আকীদাগত ভিত্তি ও মূলনীতি হলো, তা আল্লাহর পক্ষ থেকে ওহীযোগে এসেছে এবং তা কোনো মানুষের মনগড়া নয়। ইসলাম প্রথম দিন থেকেই তাওহীদের শিক্ষা নিয়ে এসেছে। ইতিহাসের কোন একটা যুগেও তা তাওহীদকে বাদ দিয়ে আসেনি । ইসলামের এই আকীদাগত ভিত্তিকে ধসিয়ে দিলে ইসলামের কোনো উপকার করা হয় না। অনুরূপভাবে, ইসলামের নিজের কথা বাদ দিয়ে তুলনামূলক ধর্মতাত্বিকদের কথা প্রচার করলেও ইসলামের কোনো সেবা হয় না। কেননা ওই ধর্মতাত্ববিকদের উদ্দেশ্য হলো, আল্লাহর দ্বীনের মূল ভিত্তিকে ধ্বংস করা । ইসলামের ভিত্তি হলো আল্লাহর পক্ষ থেকে আগত ওহী, কোনো মানুষের মনগড়া প্ৰগতিবাদী চিন্তা নয়। আশা করি, এ সংক্ষিপ্ত আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে যে, কোনো অনৈসলামী উৎস থেকে ইসলাম সংক্রান্ত তথ্য গ্রহণ করা কত বিপজ্জনক । অনুরূপভাবে এও জানা গেলো যে, যারা ইসলামের মূল উৎসকে উপেক্ষা করে শুধু পাশ্চাত্য চিন্তাধারার আলোকে গবেষণার কাজ করেন, তারা আন্তরিকভাবে ইসলামের দুশমনদের আরোপিত অপবাদ প্রক্ষালণ করতে চাইলেও তাতে তারা সফলকাম হতে পারেন না । বরং তাদের মন মগযকে পাশ্চাত্যের চিন্তাধারাই আচ্ছন্ন করে রাখে এবং তারা ইসলামের সেবার মনোভাব নিয়ে হলেও যাই লেখেন তা ইসলামের ক্ষতির কারণ হয়ে দাড়ায় । আল্লাহ যথার্থই বলেছেন, ‘এ কোরআন সর্বোত্তম পথই প্রদর্শন করে।' (সূরা বনী হযরত নূহের ঘটনার শিক্ষা নিয়ে আরো কিছু জরুরী আলোচনা আমার বাকী রয়েছে। এবার সেই বাকী আলোচনার দিকে পুনরায় মনোনিবেশ করছি। সর্বপ্রথম যে প্রসংগটা গুরুত্বের সাথে বিবেচনার দাবী রাখে তাহলো, হযরত নূহের ছেলেকে তার পরিবারের অংশ বলে স্বীকার না করা । এটা ইসলামী আন্দোলন ও ইসলামী আকীদা বিশ্বাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক । | ‘নূহকে ওহীযোগে বলা হলো, তোমার জাতির মধ্য থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না । নূহ বললো, হে আমার প্রভু, আমার ছেলে তো আমার পরিবারের অংশ । তোমার ওয়াদা তো আল্লাহ তায়ালা বললেন, হে নূহ! সে তোমার পরিবারের সদস্য নয়। কেননা সে ” (আয়াত ৩৬ থেকে ৪৭) এ আয়াত কটি থেকে যে শিক্ষা পাওয়া যায় তা এই যে, ইসলামের দৃষ্টিতে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন অন্যান্য আদর্শের তুলনায় বিশেষ বৈশিষ্ট্যপূৰ্ণ । ইসলামের স্বভাব প্রকৃতি, উদ্দেশ্য ও লক্ষ্য | যেমন গভীর তাদের পারস্পরিক সম্পর্ক বন্ধনও তেমনি গভীর ।
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।