যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এটা আসলে অসম্পূর্ণ তাওহীদের স্তর । এ স্তরে পৌছতেও কোনো জাতিকে সভ্যতার অনেকগুলো স্তর পেরিয়ে আসতে হতো । ইত্যবসরে জ্ঞানেরও প্রসার ঘটতো। এ পর্যায়ে সমকালীন অসভ্য ও বর্বর জাতিগুলোর মধ্যে প্রচলিত কুসংস্কার মেনে নেয়া বিবেকবান গোষ্ঠীগুলোর পক্ষে সম্ভব হতো না। তাই তারা আল্লাহকে পূর্ণতা ও পবিত্রতার প্রায় সর্বোত্তম প্রতীক হিসাবে চিহ্নিত করতো । তারা এবাদাতকে প্রকৃতির অপার রহস্য নিয়ে চিন্তা গবেষণার সাথে যুক্ত করতো এবং আল্লাহর ইচ্ছা ও সূক্ষ্ম জ্ঞানকে এবাদাতের অংশ গণ্য করতো । এ সব শক্তিশালী জাতির মাবুদকে কখনো কখনো ‘সর্বশ্রেষ্ঠ মাবুদ’ ও ‘সঠিক মাবুদ’ নামে আখ্যায়িত করা হতো । অন্যান্য জাতির ক্ষুদ্র ক্ষদ্ব খোদাকে ফেরেশতার পর্যায়ে বা আকাশ থেকে বিতাড়িত মাবুদ হিসাবে চিহ্নিত করা হতো !' গ্রন্থকার অধ্যাপক আল আক্কাদের নিজের মতামত এবং তার উদ্ধৃত তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞদের মতামত- এই উভয়টা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে, মানব জাতি নিজেই নিজের আকীদা বিশ্বাস গড়ে তুলেছে। এ কারণে তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক, জ্ঞানগত, সৃষ্টিগত ও রাজনৈতিক স্তরভেদ পরিলক্ষিত হয়। আর বহুত্‌ থেকে দ্বিত্‌ ও একত্বের পর্যায়ে পৌছা একটা চিরন্তন ধারাবাহিক বিবর্তন । লেখকের পুস্তকের ভূমিকার প্রথম বাক্যটা থেকে এ ধারণা স্পষ্ট হয়ে ওঠে । সেখানে তিনি বলেছেন, ‘এ পুস্তকের আলোচ্য বিষয় মাবুদ সংক্রান্ত আকীদা বিশ্বাস কিভাবে গড়ে উঠলো এবং মানব জাতির সর্ব প্রথম মাবুদের সন্ধান করা থেকে শুরু করে এক আল্লাহর পরিচয় লাভ ও তাওহীদের পরিচ্ছন্ন ধারণায় উপনীত হওয়া পর্যন্ত কিভাবে এই বিশ্বাস বিকাশ লাভ করলো ।' পক্ষান্তরে এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, ইলাহ সংক্রান্ত আকীদার গঠন সম্পর্কে কোরআন যে দ্বার্থহীন বর্ণনা দিয়েছে, তা আল আক্কাদ সাহেবের পুস্তক ‘আল্লাহ’তে ব্যক্ত করা ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন, যা তিনি তুলনামূলক ধর্মতত্তববিদদের ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত হয়ে লিখেছেন । আল্লাহ তায়ালা যা বলেছেন তা এই যে, প্রথম মানব আদম (আ.) তাওহীদ বিশ্বাসের সাথে পুরোপুরিভাবে পরিচিত ছিলেন। তিনি যে তাওহীদকে জানতেন, তা যাবতীয় দ্বিত্‌ব, ত্রিত্‌ ও বহুত্বের ধারণা থেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ছিলো । তিনি জানতেন, এই তাওহীদ বা একত্ববাদের দাবী হলো একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করা । এ আকীদা তিনি তার সন্তানদেরকে শিখিয়েছেন। সুতরাং মানবেতিহাসের আদিমতম ও প্রাচীনতম প্রজন্গুলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের ও প্রভুকে চিনতোই না । তারপর কালের আবর্তনক্রমে আদমের বংশধরদের মধ্য থেকে কিছু কিছু প্রজন্ম তাওহীদ থেকে বিদ্যুত ও ভ্ৰষ্ট হয়ে গেলো । তারা একাধিক মাবুদের ভ্রান্ত ধারণায় নিমজ্জিত হলো । অবশেষে নূহ (আ.) এসে পুনরায় তাওহীদ শিক্ষা দিলেন । যারা জাহেলিয়াত তথা শেরেককে আঁকড়ে ধরে রাখলো, তাদের সবাইকে আল্লাহ ডুবিয়ে মারলেন এবং এক আল্লাহর অনুগত মানুষ ছাড়া আর সবাই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেলো । এই বেঁচে যাওয়া তাওহীদপন্থাদের একাংশ আবার দীর্ঘকাল পর তাওহীদ থেকে বিপথগামী হলো । আবার অন্য রসূল আসলেন এবং আবার নতুন করে তাওহীদের দাওয়াত দিলেন। এভাবেই প্রত্যেক রসূল নিজ ভূমিকা পালন করেছেন। ‘তোমার পূর্বে আমি যাকে রসূল বানিয়ে পাঠিয়েছি, তাকে বলেছি যে, আমি ছাড়া আর কোনো ইলাহ বা খোদা নেই । অতএব আমার এবাদাত করো ।’ (আম্বিয়া) MEG ত লালা লিল ত ১৯৯ সুরা ফুদ FE ) TT VWVW.UUOIKTUUV. VLOS SDPO. TU

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।