যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপভাবে, ক্ষুদ্র সত্যগুলোকেও তারা পর্যায়ক্রমে এবং অধিকতর জটিল ও অভিনব পন্থায় হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। যে সত্যগুলোকে মানুষ বিবেক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও চেতনা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে, মহাসত্যকে উপলব্ধি করার চেষ্টা করে তার চেয়েও বিস্ময়কর ও কঠিন পন্থায় ।' ‘বিভিন্ন ধর্মের তুলনামূলক পর্যালোচনা সংক্রান্ত বিদ্যা এমন বহু অলীক কাহিনী ও বিভ্রান্তিকর তত্ব উদঘাটিত করেছে, যার ওপর আদিম যুগের মানুষ ঈমান এনেছিলো। প্রাচীন সভ্যতার অনুসারী জাতিগুলো বা আদিম উপজাতিগুলোর মধ্যে আজও এ সব বিভ্রান্তি বিদ্যমান । তুলনামূলক ধর্ম পর্যালোচনা থেকে এর বিপরীত কোনো জিনিস উদঘাটিত হবার কথা ছিলো না, আর প্রাচীন কালের ধর্মগুলোর এ সব বিভ্রান্তি ও অজ্ঞতা থেকে মুক্ত থাকারও কথা ছিলো না। মানবীয় বিবেক বুদ্ধি এ ছাড়া অন্য কোনো ফলাফল আশাও করতে পারতো না । আর এই ফলাফলে এমন কোনো নতুন জিনিস নেই, যা বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর মনে হয় অথবা ধর্মের মৌলতত্ব্বের ব্যাপারে তাদের নতুন করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন অনুভূত হয়। বস্তুত প্রাথমিক যুগের মানুষ প্রাকৃতিক সত্যকে পুরোপুরিভাবে এবং সব রকমের অলীক কল্পনা থেকে মুক্ত অবস্থায় উপলব্ধি করেছিলো, এ কথা প্রমাণ করার জন্যে যেসব জ্ঞানীজন প্রাচীন কালের ধর্মগুলো নিয়ে গবেষণা করার উদ্যোগ নেন, তারা একটা অসম্ভব কাজেরই উদ্যোগ নেন’ অনুরূপভাবে অধ্যাপক আল আন্ধাদ তার ওই পুস্তকের ‘এশী আকীদার স্তরসমূহ' শীর্ষক অধ্যায়ে লিখেছেন, তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞগণ সাধারণভাবে তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। প্রাচীন জাতিগুলো খোদার ওপর ঈমান আনতে গিয়ে এ স্তরগুলো অতিক্রম করেছে, প্রথম স্তরটা হলো একাধিক খোদায় বিশ্বাসের স্তর, দ্বিতীয় স্তর কতিপয় খোদাকে অগ্রাধিকার দেয়ার স্তর, তৃতীয় স্তর, একক খোদার স্তর বা তাওহীদ । একাধিক খোদায় বিশ্বাসের স্তরে থাকাকালে প্রাচীন উপজাতিগুলো ডজন ডজন থেকে শুরু করে শত শত খোদায় বিশ্বাস করতো ৷ কখনো কখনো প্রত্যেক বড় পরিবারের আলাদা খোদা থাকতো অথবা খোদার প্রতিনিধি হিসাবে একটা করে তাবীজ বা মাদুলী থাকতো । ওই মাদুলী তাদের প্রার্থনা ও কোরবানী গ্রহণ করতো । দ্বিতীয় স্তরে এসে খোদার সংখ্যা অনেক থাকলেও তাদের মধ্য থেকে কেউ কেউ অগ্রাধিকার পেতো । এর কারণ কখনো এই হতো যে, ওই ইলাহ ছিলো কোনো বড় গোত্রের ইলাহ, তাই ওই গোত্রের প্রভাবাধীন সকল ছোট ছোট গোত্র ওই খোদারই উপাসনা করতো । এই সব ছোটো ছোটো গোত্র নিজ নিজ খাদ্য ও আত্মরক্ষার প্রশ্রে বড় গোত্রের ওপর নির্ভরশীল থাকতো । আবার কখনো কখনো এর কারণ ছিলো এই যে, এই বড় খোদা অন্যান্য খোদার তুলনায় মানুষের বৃহত্তর দাবী পূরণ করতো । যেমন একটা বিরাট অঞ্চলের মানুষ ‘বৃষ্টির খোদা’র মুখাপেক্ষী থাকতো । অনুরূপ, ‘বাতাসের রব’ সমগ্র জনগোষ্ঠীর আশা ও ভয়ভীতির কেন্দ্রবিন্দু থাকতো ৷ অন্যান্য প্রাকৃতিক উপাদানের ভারপ্রাপ্ত রবেরা থাকতো এই দুই রবের অধীন। তৃতীয় স্তরে গোটা জাতি একটা অঞ্চলে সকল ব্যাপারে একই রবের উপাসনা করতো । বিভিন্ন অঞ্চলে একাধিক রবের অস্তিত্ব তখনো মান্য করা হতো । এ স্তরে একটা অঞ্চলের অধিবাসী তার চেয়ে ছোট বা দুর্বল অপর অঞ্চলের অধিবাসীদের ওপর নিজেদের রাজত্ব ও আধিপত্য চাপিয়ে দেয়ার সাথে সাথে তাদের খোদার উপাসনাও চাপিয়ে দিত । এরূপ ক্ষেত্রে দুর্বল ও অধীন জাতির রাজা যেমন শক্তিশালী জাতির অধীন হতো, তেমনি তাদের মাবুদও হতো বৃহত্তর জাতির মাবুদের অনুগত বা তাবেদার ।

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।