দেখা যায়, তার অর্থ এ নয় যে, ed SO পরিবর্তন হতে দেখে. ইসলাঁমের দিকে ঝুঁকেছে। বরং এর অর্থ এই যে, তাওহীদী আকীদা প্রত্যেক নবীর হাতে বাস্তবায়িত হবার পর পরবর্তী বংশধরের মধ্যে তার কিছু প্রভাব রেখে যান। এমনকি পরবর্তী বংশধরগুলো বিপথগামী হয়ে গেলেও সেই প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারে না। ফলে জাহেলী আকীদার উৎকর্ষ সাধিত হতে হতে তা এক সময় আসল তাওহীদী আকীদার কাছাকাছি চলে যায় কিন্তু আসল তাওহীদী আকীদা মানবেতিহাসে যারতীয় পৌত্তলিক আকীদার চেয়েও প্রাচীন । এ আকীদা প্রথম দিন থেকেই পূর্ণাংগ আকীদা হিসাবে প্রতিষ্ঠিত হয়। কেননা তার উৎস কোনো মানবীয় চিন্তাধারা ও বিবর্তনশীল আকীদা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং প্রথম দিন থেকেই তা পূর্ণাংগ ও নির্ভুল হয়ে থাকে । এ হলো কোরআনে ঘোষিত ইসলামী আকীদা এবং এর ওপরই সমগ্র ইসলামী চিন্তাধারা গড়ে উঠেছে। সুতরাং কোনো মুসলিম গবেষক যখন ইসলামের পক্ষে যুক্তি প্রদর্শন করে, তখন তার পক্ষে কোরআনে বর্ণিত এই সুস্পষ্ট আকীদা থেকে সরে আসার এবং তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষকরা যে সব মতবাদ উদ্ভাবন করেছেন তাকে গ্রহণ করার কোনোই অবকাশ থাকে না। ইসলামের পক্ষ সমর্থন করতে গিয়ে এক শ্রেণীর লেখকের কিরূপ পদশ্থলন ও ভুলক্রটি সংঘটিত হয়েছে, তার বিশদ তালিকা দেয়া এখানে সম্ভব নয় তবে এর একটামাত্র নমুনা তুলে ধরবো ৷ অধ্যাপক আব্বাস মাহমুদ আল আঙন্কাদ তার লেখা গ্রন্থ 'আল্লাহ’-এর আকীদা সংক্রান্ত অধ্যায়ে লিখেছেন, ‘মানুষ জ্ঞান বিজ্ঞান ও শিল্পে যেমন উন্নৃতি করেছে, তেমনি আকীদা বিশ্বাসেও উন্নতি করেছে ।' ‘তার প্রাথমিক সময়কার আকীদা বিশ্বাস তার প্রাথমিক জীবনের সাথে সংগতিপূর্ণ ছিলো । তার জ্ঞান বিজ্ঞান এবং শিল্পও ছিলো তদ্রুপ ৷ প্রাথমিক যুগের বিজ্ঞান ও শিল্প প্রাথমিক যুগের এবাদাত ও ধর্মের চেয়ে উন্নত মানের ছিলো না । আর এর কোনো একটাতেও বাস্তবতার উপাদান অন্যটাতে বাস্তবতার উপাদানের চেয়ে বেশী নয়। ‘জ্ঞান বিজ্ঞান ও শিল্পের জন্যে মানুষ যেমন চেষ্টা সাধনা করে, ধর্মের জন্যে তার তার চেয়েও কঠিন ও দীর্ঘস্থায়ী চেষ্টা সাধনা করা উচিত ৷” | ‘কেননা যে বিবিধ জিনিস কখনো বিজ্ঞানের এবং কখনো শিল্পের আলোচ্য বিষয় হয়ে থাকে, তার বাস্তবতার চেয়ে বিশ্ব প্রকৃতির বাস্তবতাকে উপলব্ধি করা অনেক বেশী কষ্টসাধ্য ও সুদূর পরাহত ।' ‘সূর্যকে মানুষ স্বচক্ষেই দেখে এবং সমগ্র শরীর দিয়েই উপলব্ধি করে। তথাপি এই দেদীপ্যমান সূর্যের প্রকৃত পরিচয় মানুষের অজানা রয়ে গেছে। সাম্প্রতিক কাল পর্যন্ত পন্ডিতেরা বলে এসেছেন, পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে আর সূর্যের গতিবিধি ও তার গ্রহণাদির ব্যাখ্যা দিয়ে এসেছেন স্বপ্নের তাবীর ও ধাঁধার ব্যাখ্যা দেয়ার মত। তবে কেউ সূর্যকে অস্বীকার করার কথা কল্পনাও করেনি । কেননা তার প্রকৃত রহস্য সম্পর্কে মানুষের বিবেক বুদ্ধি অথৈ অন্ধকারে নিমজ্জিত ছিলো এবং সম্ভবত এখনো আছে ৷' ‘সুতরাং আদিম জাহেলিয়াতের যুগে বিভিন্ন ধর্মের মূলনীতির অনুসন্ধান প্রচলিত ধর্মভীরুতাকে বাতিল প্রমাণ করে না । কিংবা তা কোনো অসন্ভব জিনিসের অনুসন্ধানে লিপ্ত হয়েছে, এ কথাও প্রমাণ করে না। এটা শুধু এ কথাই প্রমাণ করে যে, মহাসত্য এতো বড় ও বিশাল জিনিস যে, একটা নির্দিষ্ট যুগে বিশ্ববাসী তাকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারে ন' ' বরং মানব জাতি যুগ যুগ ধরে তাকে জানবার ও বুঝবার চেষ্টা করে এবং পর্যায়ক্রমে ও £ য় তাকে বোঝে । >> স্ুন্লা কুল AUPE; OPE ।নবিন্ল ৩ TV TV: UO i LO. UV TSO: @
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।