যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

_______________ তাফসীর ফী খিলালিল কোরআন | ঘটেছিলো, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না । এ জাতি যখন জাহেলিয়াতে লিপ্ত হয়েছিলো, সে কথা এ সূরাতেও বর্ণনা করা হয়েছে, তখন এ কথা নির্দ্িধায় বলা যায় যে, এ জাহেলিয়াত তার সমস্ত খারাপ উপসর্গগুলো যথা পৌত্তলিকতা, পৌত্তলিকতা থেকে উদ্ভূত অপসংস্কৃতি, তার এঁতিহ্য ও মতাদর্শসহ মানব জাতির ওপর চড়াও হয়েছে মানব জাতি ইসলাম থেকে বিচ্যুত হয়ে এ জাহেলিয়াতকে গ্রহণ করেছে শয়তানের কুপ্ররোচনার প্রভাবে এবং মানব মনে সৃষ্ট জন্নগৃত ফাক ফোকর দিয়ে । এ সমস্ত ফাক ফোকর দিয়ে আল্লাহর দুশমন ও মানুষের দুশমন শয়তানের অনুপ্রবেশ ঘটে থাকে। আর সেটা ঘটে তখনই, যখন মানুষ আন্তাহর নির্দেশ পালনে শৈথিল্য দেখায় এবং ছোট বড় সব কাজে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো আদেশ পালন করতে লেগে যায়। আল্লাহ তায়ালা মানুষকে কিছুটা নির্বাচনের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, এর দ্বারা আসলে তার পরীক্ষা নেয়া হয়। এ স্বাধীনতাটুকু দ্বারা সে আল্লাহর বিধানের অনুসরণও করতে পারে, যার ফলে তার আজন্য শত্রু শয়তানের ওয়াস ওয়াসা তার ওপর কার্যকর হয় না, আবার এ দ্বারা সে আল্লাহর বিধান থেকে বিপথগামী হয়ে অন্যের বিধানেরও অনুসারী হতে পারে। এ ধরনের বিপথগামিতা প্রথমে অতি ক্ষুদ্র আকারেও ঘটতে পারে, অতপর শয়তান সেই সুযোগ গ্রহণ করে তাকে সেই চরম জাহেলিয়াতের পথে টেনে নিয়ে যেতে পারে, যেখানে আদম (আ.)-এর বংশধররা বহু যুগ পরে এবং বহু প্রজন্মের পরে নিক্ষিপ্ত হয়েছে। অথচ হযরত আদম (আ.) নিজেও একজন মুসলিম নবী ছিলেন এবং তাঁর জীবদ্দশায় নিজের. বংশধরকেও তিনি ইসলামের পথে পরিচালিত করেছেন। বস্তুত পৃথিবীতে সর্বপ্রথম যে আকীদা ও আদর্শের উত্তব ঘটেছে, তা ছিলো এক আল্লাহর আনুগত্য এবং তীর একক প্রভুত্ব ও কর্তৃত্বের ওপর প্রতিষ্ঠিত ইসলাম । আর এ সত্য আমাদেরকে তথাকথিত ‘তুলনামূলক ধৰ্মতাত্ত্বিক’ প্রগতিশীলদের উদ্ভাবিত এ তত্ত্বকে প্রত্যাখ্যান করতে উদ্বুদ্ধ করে যে, মানব জাতির সূচনাকালেই তাওহীদের উদ্ভব ঘটেনি, বরং শুরুতে পৌত্তলিকতা, একাধিক খোদার পূজা, প্রকৃতি পূজা, RoR) সূৰ্য পজা ও নক্ষত্র পূজা ইত্যাদি প্রচলিত ছিলো। পরে আকীদা বিশ্বাসের পর্যায়ক্রমিক বিবর্তন ঘটতে ঘটতে সর্বশেষে তাওহীদ তথা এক আল্লাহর এবাদাতের ধারণা জন্ম লাভ করেছে। তাদের এ তত্ত্ব সকল এশী ধর্মমত, ওহী ও রেসালাতের ভিত্তিমূল ধ্বংস করে দেয়। এ তত্ত্ব এটাই প্রমাণ করে যে, ধর্ম মানুষের তৈরী এবং যুগ যুগ ধরে মানুষের চিন্তায় যে বিবর্তন ঘটেছে, সেই বিবর্তনেরই সর্বশেষ স্তরের ফসল হলো তাওহীদবাদী ধর্ম ইসলাম । ইসলামের পক্ষে যুক্তি প্রদর্শনকারী লেখকদের কারো কারো পদস্থলন ঘটেছে। ধর্মের ইতিহাস নিয়ে গবেষণাকারীরা যে সব মতবাদ উদ্ভাবন করেছে, তারা অবচেতনভাবে তারই অনুসরণ করে। তারা যদিও যথেষ্ট দরদ ও আবেগের সাথে ইসলামের পক্ষ সমর্থন করে, কিন্তু কার্যত ইসলামের সেই মৌলিক আকীদা বিশ্বাসকে ধ্বংস করে দেয়, যা কোরআনে দ্বর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে। কোরআন স্পষ্ট ভাষায় বলেছে যে, হযরত আদম (আ.) ইসলামের আকীদা নিয়েই এসেছিলেন আর আদম (আ.)-এর বংশধরদের মধ্যে যাদেরকে শয়তান ইসলাম থেকে পৌত্তলিক জাহেলিয়াতের দিকে টেনে নিয়ে গিয়েছিলো, হযরত নূহ (আ.) সেই ইসলামই পুনরায় তাদের সামনে উপস্থাপন করেছিলেন। বলা বান্থল্য, এ ইসলাম ছিলো শতকরা একশো ভাগ তাওহীদভিত্তিক । হযরত নূহের পর এ ধারা অব্যাহত থাকে । লোকেরা ইসলাম ছেড়ে জাহেলিয়াতের অনুসারী হতো । আর নবীরা সবাই তাওহীদভিত্তিক ইসলাম নিয়ে আসতেন। আল্লাহর কাছ থেকে আগত এ আকীদায় কখনো কোনো পরিবর্তন ঘটেনি, পরিবর্তন ঘটেছে শুধু ওই আকীদার সাথে সংশ্লিষ্ট আইন ও বিধানে জাহেলী আকীদা বিশ্বাসে যে পরিবর্তন সূচিত হতে | ১১ সুস্ৰা হুদ ১৫২০৫১) পারা >২ সমনধিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।