যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

বেশ কিছু সংখ্যক জাতির পৌরাণিক ইতিহাসে ও জনশ্রুতিতে এমন একটা .প্রাবনের উল্লেখ পাওয়া যায়, যা অতি প্রাচীনকালে সংঘটিত হয়েছিলো এবং তার কারণ ছিলো ওই সময়কার মানব প্রজন্বের পাপ ও আল্লাহদ্রোহিতা । বনী ইসরাঈলের ‘আদিম পুস্তক’ নামক পুস্তকে যে সব প্রাচীন উপাখ্যান সন্নিবেশিত হয়েছে, তাতেও নূহ (আ.)-এর প্রাবনের উল্লেখ পাওয়া যায়। কিন্তু এ সব | কাহিনী ও উপাখ্যানকে কোরআনে বর্ণিত প্লাবন কাহিনীর পাশাপাশি রাখা চলে না। এ সব অনির্ভরযোগ্য ও অজানা সূত্রে বর্ণিত কেসসা কাহিনীকে কোরআনের সত্য কাহিনীর সাথে মিলিয়ে একাকার করা বাঞ্চনীয় নয়। যদিও বিভিন্ন জাতির জনশ্রুতিতে এ সব কেসসা কাহিনীর উপস্থিতি প্রমাণ করে যে সব জাতি যে এলাকায় বসবাস করতো, সেই সব এলাকায় ওই প্লাবন সংঘটিত । আর না হোক, এটুকু প্রমাণিত হয় যে, ওই প্রাবন থেকে যারা বেঁচে গিয়েছিলো, তাদের বংশধররা যখন পৃথিপীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, তথন তাদের মুখে মুখে ওই প্লাবনের কাহিনী বিস্তার লাভ করেছে। ইহুদীদের ধর্মীয় পুস্তকাদির সমন্বয়ে ‘আমিদ পুস্তক' এবং খৃষ্টানদের বাইবেলসমূহের সমন্বয়ে | ‘আধুনিক পুস্তক’ নামে যে ‘পবিত্ৰ পুস্তক’ রয়েছে, তা হুবহু আল্লাহর কাছ থেকে নাযিল হওয়া পুস্তক নয়। ইহুদীদের গণ গ্রেফতারীর সময় ব্যাবিলনবাসীর হাতে তাওরাতের মূল গ্রন্থ ভশ্বীভূত হয়ে গিয়েছিলো । এর প্রায় পাঁচশো বছর পর হযরত ঈসার (আ.) জন্মের পূর্বে হযরত ওযায়ের (আ.) ওই গ্রন্থকে পুনলিপিবদ্ধ করেন এবং তাতে তাওরাতের অবশিষ্টাংশ সন্নিবেশিত করেন এই গ্রস্থ নিছক সংকলন ছাড়া আর কিছু নয়। ইনজীল বা বাইবেলের অবস্থাও তদ্রপ । হযরত ঈসার তিরোধানের প্রায় একশো বছর পর তার শিষ্যরা নিজেদের স্থৃতি থেকে এগুলোকে সংকলন করেন। তারপর তাতে আরো বন্ধ কল্পকাহিনী সংযোজিত হয়। তাই ওই পুস্তকগুলোর সব কটির কাছ থেকে কোনো একটা বিষয়েও নিশ্চিত ও সন্দেহাতীত,কোনো তথ্য পাওয়ার আশা করা যায় না। এবার এ ঘটনার বিবরণ থেকে আমরা এর শিক্ষা আলোচনা করতে চাই । এর শিক্ষা একটা নয়, অনেক । হযরত নূহের কাহিনী থেকে হুদের কাহিনীতে প্রবেশ করার আগে আমি এ বিষয়ে আলোচনা করবো । নূহ (আ.)-এর এ জাতি জাহেলিয়াত, কুফরী, বাতিলপ্রীতি এবং এক আন্তাহর দাসত্ব ও আনুগত্যের আহ্বান সম্বলিত ইসলামী আন্দোলনের বিরোধিতায় কতোখানি কট্টর, হঠকারী ও একগুঁয়ে ছিলো, তা তো আমরা দেখতেই পেলাম ৷ নূহের (আ.) এ জাতি হযরত আদম (আ.)-এর বংশধর ৷ ইতিপূর্বে আমরা সূরা আরাফ ও সূরা বাকারা থেকে জানতে পেরেছি যে, আদম (আ.) বেহেশত থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন শুধু এখানে খেলাফতের দায়িত্ব পালন করার | উদ্দেশ্যে । এই দায়িত্বটা পালন করার জন্যেই আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করেছিলেন এবং এর জন্যে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা দান করেছিলেন। আর এ যোগ্যতা ও দক্ষতা লাভ করার আগে আল্লাহ তায়ালা তাকে তার পদস্থলন থেকে তাওবা করা ও তাওবা করার পদ্ধতি ও ভাষা শিক্ষা দিয়েছিলেন সেই সাথে তিনি আদম (আ.) ও তার স্ত্রী ও সম্ভানদের কাছ থেকে এ মর্মে অংগীকারও নিয়েছিলেন যে, ভবিষ্যতে আল্লাহর কাছ থেকে যে নির্দেশ ও বিধান আসবে, তার অনুসরণ করবে এবং তার বংশধরদের চিরশক্র শয়তানের অনুসরণ করবে না। সুতরাং এ কথা নির্দ্িধায় বলা যায় যে, আদম (আ.) যখন পৃথিবীতে নামেন, তখন তিনি একজন পরিপূর্ণ যুসলমান এবং আল্লাহর হেদায়াতের অনুসারী ছিলেন। এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই যে, পৃথিবীতে মানুষ সর্বপ্রথম যে আকীদা ও আদর্শের সন্ধান পেয়েছিলো, সেটা: ইসলাম ছাড়া আর কিছু ছিলো না। সে সময়ে ইসলাম ছাড়া আর কোনো আকীদা ও ধর্মের অস্তিত্‌ ছিলো না । হযরত নূহের এ জাতির উদ্ভব আদম (আ.)-এর বংশধরের কতো প্রজন্ম পরে (২০৪) পান্না ১২ মনবিশ্স ৩ TD. DIOS SPOT. TOM ১৯> সুক্সা স্বুদ PIVOT DOT

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।