যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

এ মন্তব্য থেকে জানা যায় যে, এ সূরায় যে সব কেসসা কাহিনী রয়েছে, তার উদ্দেশ্য নিন্নরূপ, * ওহীর প্রকৃত স্বরূপ, যা মোশরেকরা অস্বীকার করে থাকে। এ সব কেসসা-কাহিনী অজানা ও অদৃশ্য জগত থেকে আগত ৷ রসূল (স.) ও তার জাতি এগ্তলো জানতো না এবং এগুলোর তেমন পরিচিতিও ছিলো না । এগুলো শুধু সর্বজ্ঞ ও মহাজ্ঞানী আল্লাহর কাছ থেকে ওহী যোগেই এসেছে। * হযরত নূহ, যিনি হযরত আদমের পর মানব জাতির দ্বিতীয় আদিমতম পূর্ব পুরুষ, তার আমল থেকেই ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস একই ছিলো এবং আজও একই রয়েছে। * নবীদের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের আপত্তি ও অভিযোগসমূহের স্বরূপ উদঘাটন, যা তারা বারবার উল্লেখ করে থাকে । তাদের কাছে আগত নিদর্শনাবলী, অকাট্য যুক্তি প্রমাণাদি ও শিক্ষাসমূহ একটি প্রজন্মের কাছে ভ্রান্ত প্রমাণিত হলেও অন্য প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্য হওয়ায় কোনো বাধা থাকে না। * সুসংবাদ ও সতর্কবাণীসমূহের কার্যকারিতা বিশ্লেষণ, যেমন নবীরা সুসংবাদ ও সতর্কবাণী উচ্চারণ করে থাকেন । এটা একটা এঁতিহাসিক সাক্ষ্য প্রমাণ । * ইতিহাস ও প্রকৃতির অমোঘ নিয়ম, যা কখনো লংঘিত হয় না এবং যার ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব বা স্বজনগ্রীতি হয় না। ‘সংযমীদের জন্যেই শেষ পরিণতি ও শেষ সাফল্য । তারাই মুক্তি পায় ও স্থলাভিষিক্ত হয় । * এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির এবং এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের প্রকৃত যোগসূত্র হলো আকীদা বিশ্বাস । এ আকীদা-বিশ্বাসই সকল মোমেনকে একমাত্র আল্লাহর আনুগত্যের বন্ধনে আবন্ধ করে। হযরত নূহের আমলের এই প্লাবন সম্পর্কে কয়েকটা প্রশ্ন জাগে, এ প্লাবন কি দুনিয়াজোড়া ছিলো, না শুধু হযরত নুহের অধ্যুষিত এলাকার মধ্যে সীমিত ছিলো? হযরত নূহ কোন দেশে বাস করতেন? সেই দেশের সীমা প্রাচীন আমলেই বা কী ছিলো, আধুনিক যুগেই বা কী? এ সব প্রশ্রের আনুমানিক জবাব ছাড়া সঠিক জবাব দেয়া সম্ভব নয়। ইসরাঈলী বর্ণনা থেকে এর যে. জবাব পাওয়া যায়, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই । এ সব বর্ণনা কোরআনের কেসপা কাহিনীর প্রকৃত উদ্দেশ্য নির্ণয়েও কোনো সাহায্য করে না। তবে কোরআনের আয়াতের ভাষা থেকে বাহ্যত মনে হয়, সে যুগে হযরত নূহের জাতিই ছিলো সারা বিশ্বের সম মানব গোষ্ঠী, আর তারা পৃথিবীর যে এলাকায় বাস করতো সেটাই ছিলো তৎকালীন একমাত্র মনুষ্য অধ্যুষিত ভূখন্ড । প্রাবন ওই সমগ্র এলাকাটা জুড়েই সংঘটিত হয়েছিলো এবং নৌকার আরোহীরা ছাড়া এ এলাকার সমগ্র সৃষ্টিই ধ্বংস হয়ে গিয়েছিলো । এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যে সময়ে সংঘটিত হয়েছিলো, সেটা এতো প্রাচীন যুগ, যার সম্পর্কে ইতিহাস কিছুই জানে না । সেই প্রাগৈতিহাসিক যুগের এ ঘটনা সম্পর্কে আমাদের জানার একমাত্র নির্ভরযোগ্য সূত্র হলো ওহী ৷ এ সূত্র থেকে আমরা এর চেয়ে বেশী কিছু জানতে পারি না। ‘ইতিহাস’ সেদিন কোথায় ছিলো? ইতিহাস একটা সাম্প্রতিক জিনিস, যা মানবেতিহাসের খুব সামান্য সংখ্যক ঘটনাই সংরক্ষণ করে। আর যেটুকু সংরক্ষণ করে, তাতেও ভুল নির্ভুল, সত্য মিথ্যা উভয় রকমের তথ্যের সংমিশ্রণ রয়েছে। ওহীর মাধ্যমে আমরা যেটুকু জানতে পারি তা সম্পূর্ণ নির্ভুল এবং তা নিয়ে প্রশ্ব তোলার কোনোই অবকাশ নেই । এ নিয়ে প্রশ্ব তোলার অর্থই হলো প্রকৃত ঘটনার বিকৃতি ও অধপতন । যার মন মগযে ইসলামের মূলমন্ত্র যথাযথভাবে বদ্ধমূল হয়েছে, সে এ ধরনের বিকৃতি ও অধপতনের শিকার হতে পারে না। | ১১ সূরা হল ৫২০৩) ______ পান্না ১২ অনখিল ৩ | WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।