নয়, বরং আদর্শ ও আকীদা সংক্রান্ত জনসমষ্টির নাম । হযরত নূহের এই ছেলে মোমেন ছিলো না। কাজেই সে তার মতো একজন নবীর পরিবারের সদস্য হতে পারে না। এ জবাব দেয়া হয়েছে অত্যন্ত দৃঢ় ও বলিষ্ঠ ভাষায় এবং হুমকি ও ভসনার সুরে । ‘আল্লাহ বলেন, হে নূহ, সে তো তোমার পরিবারের লোক নয়। সে অসৎ কর্মশীল ৷ ....... ’ (আয়াত ৪৬) এটা ইসলামের অন্যতম প্রধান মূলনীতি । আকীদা বিশ্বাসের এক্য দু'জন মানুষের মধ্যে এমন বন্ধন ও এমন ঘনিষ্ঠতার সৃষ্টি করে, যা রক্ত সম্পর্ক বা অন্য কোনো আত্মীয়তা করতে পারে না । ‘সে তোমার পরিবারের লোক নয়। সে অসৎ কর্মশীল ৷' কাজেই সে ওরসজাত সন্তান হলেও সে তোমার কেউ নয় এবং তুমিও তার কেউ নও । কেননা প্রথম ও আসল যোগসূত্র ও বন্ধন ছিন্ন হয়ে গেছে। এরপর আর কোন আত্বীয়তার বন্ধন থাকতে পারে না। আর যেহেতু নূহ আল্লাহর কাছে এমন একটা ওয়াদা পালনের জন্যে দোয়া করেছিলেন, যা পালিত হয়নি বলে তার মনে হচ্ছিলো । তাই এর জবাবে কিছুটা হুমকি ও ‘অতএব, তুমি যা জানো না, তা আমার কাছে চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না।' অর্থাৎ তুমি আত্মীয়তার বন্ধন বা আল্লাহর ওয়াদার প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞ থেকে যাও, এ আশংকায় তোমাকে উপদেশ দিচ্ছি। আসলে আল্লাহর ওয়াদা তার যথার্থ ব্যাখ্যা অনুসারে বাস্তবায়িত হয়েছে এবং তোমার পরিবারের যথার্থ সদস্য যারা, তারা সত্যই মুক্তি পেয়েছে। এ পর্যায়ে একজন যথার্থ মোমেন বান্দা হিসাবে হযরত নূহ (আ.) ভয় পেয়ে যায় যে, তিনি তার প্রতিপালকের ব্যাপারে কোনো পদস্থলন করে বসলেন কিনা । তাই তার কাছে ক্ষমা ও আশ্রয় চান। সে বললো, হে আমার প্রতিপালক, আমি যা জানি না, তা তোমার কাছে চাওয়া থেকে আমি তোমার আশ্রয় চাই! ....... (আয়াত ৪৭) তৎক্ষণাৎ নূহ (আ.) আল্লাহর রহমত পেয়ে ধন্য হন, তার মন শাস্ত হয়ে যায়। এবং তিনি ও তার সৎ বংশধররা কল্যাণ লাভ করেন। আর অন্যরা পায় মর্মস্তুদ আযাব । ‘বলা হলো, হে নূহ! তুমি ও তোমার সঙ্গীদের একাংশ আমার পক্ষ থেকে শাস্তি ও বরকত সহকারে মাটিতে নেমে পড় । অন্যদেরকে আমি সুখ ভোগ করাবো। অতপর আমার পক্ষ তারা যন্ত্রণাদায়ক আযাবও ভোগ করবে ।' (আয়াত ৪৮) নুহের প্রাবন সম্পর্ককে বিভিন্ন ধর্সনের জনশক্তি ‘কাহিনীর এ শেষ আয়াতটিতে নূহ (আ.) ও তার ঈমানদার বংশধরের জন্যে মুক্তি ও ংবাদ এবং তাদের মধ্যে যারা দুনিয়ালোলুপ তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তির হুমকি দেয়া হয়েছে । সূরার শুরুতেও ছিলো সুসংবাদ ও হুশিয়ারী । আর কাহিনীর মধ্য দিয়ে সেটাই বাস্তব রূপ লাভ করলো । এ জন্যেই সবার শেষে এভাবে মস্তব্য করা হয়েছে, ‘এ হচ্ছে অদৃশ্য জগতের ঘটনাবলী, যা আমি তোমার কাছে ওহীযোগে পাঠিয়েছি। তুমি ও তোমার জাতি ইতিপূর্বে এগুলো জানতে না। সুতরাং ধৈর্যধারণ করো । নিশ্চয়ই শেষ ফল সংযমীদের জন্যে ৷’ (আয়াত ৪৯) WWW.DOIKLHUUDV.DLOSSpot.con
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।