____________ তাফসীর ফী যিলালিল কোক্রআন | ‘তিনি বললেন, আল্লাহ তায়ালা নিজে যাকে অনুগ্রহ করেন, সে ছাড়া আর কেউ আজ আল্লাহর আযাব থেকে রেহাই পাবেনা ।' .... অর্থাৎ পাহাড় পর্বত যাই বলো না কেন, আজ আল্লাহর দয়া ছাড়া কোন কিছুই কাউকে রক্ষা করবে না। মুহূর্তের মধ্যে দৃশ্য পাল্টে যায় । মহা প্লাবন সব কিছুকে খ্রাস করে ফেলে । পিতা পুত্রের মাঝে তরংগ আড়াল হয়ে পড়লো এবং সে ডুবে গেলো ।' হাজার হাজার বছর পর আজও আমরা এ ঘটনার বিবরণ ক্রদ্ধম্বাসে পড়তে গিয়ে এমন আতংকিত হয়ে যাই, যেন দৃশ্যটা এখনই স্বচক্ষে দেখছি। নৌকা পাহাড় সমান ঢেউয়ের ওপর দিয়ে চলছে, স্নেহকাতর নূহ (আ.) ছেলেকে একের পর এক ডেকেই চলেছেন। আর তার দর্পিত পুত্র তার ডাক উপেক্ষা করে চলেছে। সহসা এক ভয়ংকর তরংগ এসে এক মুহূর্তেই সব কিছুর মীমাংসা করে দেয়। যেন কোনো ডাকও আসেনি, কেউ তাতে সাড়াও দেয়নি! এই দুর্যোগ পিতা ও পুত্রের মাঝে যতোটা মানব মনকে ভারাক্রান্ত করেছিলো, ঠিক ততোটাই প্রাবিত করেছিলো পৃথিবীকে । অন্য কথায়, মানবীয় মনে ও নিস্তব্ধ প্রকৃতিতে তা একই ধরনের ভীতির স্বাক্ষর রেখেছিলো। এটা কোরআনের এক উল্লেখযোগ্য শৈল্পিক সৌন্দর্য ৷ -. এরপর দুর্যোগ থেমে গেলো নীরবতা নেমে এলো পৃথিবীতে ৷ সব কিছুর ফয়সালা হয়ে গেলো এবং স্থিতিশীলতা বিরাজ করতে লাগলো । | ‘বলা হলো, হে পৃথিবী, তোমার পানিকে শুষে নাও এবং হে আকাশ, বৃষ্টি থামাও। ........ (আয়াত 88) \ অর্থাৎ পৃথিবী তার পেটের ভেতরে পানিকে শুষে নিলো এবং তার পিঠে আর কোনো পানি রইলোনা। ‘অতপর নৌকাটা জুদী পাহাড়ের ওপর থামলো অর্থাৎ স্থায়ীভাবে থামলো । ‘আর বলা হলো, যালেমদের ওপর অভিসম্পাত হোক! এ সংক্ষিপ্ত বাক্যটি দ্বারা তখনকার পরিস্থিতির গভীরতম দৃশ্য অংকন করা হয়েছে ‘বলা হলো’ এরূপ পরোক্ষ ভাষায় বলায় কে বললো তার উল্লেখ করা হলো না। অর্থাৎ তারা বিশ্বের প্রাণীকুলের জীবন থেকে, আল্লাহর দয়া ও করুণা থেকে এবং মানব জাতির স্মৃতি থেকে দূর হয়ে ধুয়ে মুছে যাক, আর কখনো তাদেরকে স্বরণ করা হবে না । দুর্যোগ থেমে যাওয়া, ভীতি দূর হয়ে যাওয়া ও নৌকা জুদী পর্বতে থামার পর নূহের অন্তরে পুনরায় পিতৃন্নেহ জেগে উঠলো । ‘নূহ তার প্রভুকে ডেকে বললো, হে আমার প্রভু, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত । আর তোমার ওয়াদা সত্য ৷ তুমি বিজ্ঞতম নিষ্পত্তিকারী ৷’ (আয়াত ৪৫) অর্থাৎ আমার পরিবারকে তুমি রক্ষা করবে বলে ওয়াদা করেছিলে। তোমার ওয়াদা তো ভংগ হবার কথা নয় । আমার ছেলে তো আমার পরিবারভূক্ত । আর তুমি বিজ্ঞতম নিল্পত্তিকারী । কাজেই তোমার কোন ফয়সালা তো অযৌক্তিক হতে পারে না। তিনি নিজের পরিবারের মুক্তি চেয়েই একথা বলেছিলেন তার ওয়াদায় ও ফয়সালায় কী যুক্তি, তা জানতে চেয়েছিলেন। অতপর তার কাছে যে জবাব এলো, তাতে তার ভুলে যাওয়া একটা বিষয় স্বরণ করিয়ে দেয়া হলো । আল্লাহর চোখে, আল্লাহর দ্বীনে ও তার মানদন্ডে পরিবার রক্ত সম্পর্কীয় জনসমষ্টির নাম ১ম হল ক লান ১ত মলছিল ত VWW: UOTKTAV. DIOGSPOT. TO
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।