যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘তৰে কি তারা বলে যে, এ কাহিনী মোহাম্মদের বানানো? বলো, এটা যদি আমার মনগড়া হয়ে থাকে, তবে আমার অপরাধের জন্যে আমিই দায়ী । আর তোমাদের অপরাধের দায় থেকে আমি মুক্ত ।' (আয়াত ৩৫) অর্থাৎ হে মোহাম্মদ, তুমি বলো, এটা যদি আমি বানিয়ে থাকি, তাহলে এর দায়দায়িত্ব আমার ওপর বর্তাবে। আর আমি যখন এ কাজটাকে অপরাধ বলেই মনে করি, তখন এ কাজ আমার দ্বারা হওয়ার সম্ভাবনা খুবই কম । আর তোমরা আমার ওপর বানোয়াট কাহিনী রচনা করার মিথ্যা অপবাদ আরোপ করে এবং শেরেক ও রসূলের দাওয়াত প্রত্যাখ্যানের মাধ্যমে যে অপরাধ করেছ, সে ব্যাপারে আমি দায়মুক্ত। মধ্যবর্তী এ ভিন্ন প্রসংগের আয়াতটি কোরআনের চলমান কাহিনীর সাথে পুরোপুরি সংস্ববহীন নয়। কেননা এটা সমগ্র কাহিনীর সঠিক শিক্ষার একটা অংশ । অহাগ্রাবন ও ঈমানদারদের উদ্ধার পর্ব ৩৬ নং আয়াত থেকে পুনরায় শুরু হচ্ছে হযরত নূহের কাহিনী । এখানে কাহিনীর দ্বিতীয় দৃশ্য তুলে ধরা হয়েছে। নূহ (আ.) কর্তৃক আল্লাহর নির্দেশ লাভের দৃশ্যটা লক্ষ্য করুন, “নূহের কাছে নির্দেশ এলো যে, তোমার জাতির মধ্য থেকে ইতিমধ্যে যারা ঈমান এনেছে, । (আয়াত নং ৩৬ ও ৩৭) কেননা সতকীর্করণ, দাওয়াত দান ও যুক্তিতর্ক প্রদর্শনের পালা শেষ হয়ে গেছে। যাদের মনে ঈমান আনার যোগ্যতা ছিলো, তারা ইতিমধ্যে ঈমান এনেছে । যারা অবশিষ্ট রয়েছে, তাদের আর সে যোগ্যতা নেই। এভাবেই আল্লাহ তায়ালা নূহকে ওহী পাঠান । কেননা তিনিই তার বান্দাদের সম্পর্কে সর্বাধিক জ্ঞান রাখেন। কোথায় সম্ভাবনা আছে, আর কোথায় সম্ভাবনা নেই, তা তিনিই ভালো জানেন । কাজেই নিষ্ফল দাওয়াত চালিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই । আর তারা যতোই কুফরী, চ্যালেঞ্জ, ব্যংগ বিদ্বূপ ও অস্বীকৃতি জ্ঞাপন করুক, তাতে হে নূহ, তোমার কিছু আসে যায় না। ‘অতএব তারা যা যা করে, তাতে তুমি ব্বিত হয়ো না ।' অর্থাৎ তুমি উদ্বিগ্ন হয়ো না। তুমি তাদের কাজকে গুরুত্ব দিও না । তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাদেরও কিছু করণীয় নেই । কেননা তাদের মধ্যে আর কোনো কল্যাণ নেই । কাজেই তাদের ব্যাপারটা বাদ দাও । তাদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের সময় সমুস্থিত। ‘আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহীর তত্বাবধানে নৌকা বানাও’ আমার নির্দেশ ও তদারকীতে নৌকা বানাও । ‘আর যালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। কেননা তারা অবশ্য অবশ্যই পানিতে ডুববে ।' অর্থাৎ তাদের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে। কাজেই তাদের সম্পর্কে আমাকে আর কিছু বলো না । তাদেরকে হেদায়াত করার দোয়াও করো না । তাদের বিরুদ্ধে বদদোয়াও করো না। অন্যত্ৰ বলা হয়েছে যে, তিনি যখনি তাদের সম্পর্কে হতাশ হয়ে পড়লেন, তখন তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। তবে হতাশা যে এই ওহীর পরই এসেছিলো, সেটা বোধগম্য । চূড়ান্ত ফয়সালার সময় যখন উপস্থিত হয়, তখন দোয়া নিরর্থক হয়ে যায় । ঘটনার তৃতীয় দৃশ্য হলো, হযরত নূহের নৌকা বানানোর দৃশ্য ৷ এ সময় তিনি তীর জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং তাদেরকে দাওয়াত দেয়া ও তাদের সাথে তর্ক করা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছিলেন। ১১ সূস্সা হৃদ ০০০০03৯৮০) ০০ পাল্লা ১২ মনখিল ৩ VID DOTA TO: VIO DOLCON

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।