যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাফ্সীকর ফী যিলান্সিন্স কোরআন হয়ে অধীর হয়ে ওঠে । যুক্তির যুদ্ধে হেরে যাবে, এটা তাদের কাছে অসহনীয় লাগে । যৌক্তিক ও স্বাভাবিক প্রমাণের বিশ্বাস করা তাদের পক্ষে অসন্ভব। তাই সহসাই তারা যুক্তি ছেড়ে হুমকির পথ ধরে। ‘তারা বললো, হে নূহ, আমাদের সাথে তুমি অনেক তর্ক করেছো। এখন তুমি যে জিনিসের ভয় দেখাও, তাই নিয়ে এসো, যদি সত্যবাদী হয়ে থাকো ।' (আয়াত ৩২) আমরা দেখতে পাচ্ছি, অক্ষমতা কিভাবে আস্ফালনে রূপান্তরিত হয় এবং দুর্বলতা কিভাবে সবলতার পোশাকে আবৃত হয়। সত্যের বিজয়ের ভীতি থেকে কখনো কখনো চ্যালেঞ্জ ও বেপরোয়াভাবের জন্য হয়। ‘সুতরাং তুমি যার ভয় দেখাও, সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো ৷' অর্থাৎ তুমি যে যন্ত্রণাদায়ক শাস্তির ভয় দেখাও, তা নামাও দেখি৷ কেননা আমরা তোমাকে বিশ্বাসও করি না এবং তোমার হুমকিরও পরোয়া করি না। কিন্তু এতো প্রত্যাখ্যান ও চ্যালেঞ্জ হযরত নূহ (আ.)-এর নবীসূলভ গুণাবলীকেও করছে না এবং তাকে সত্যের দাওয়াত থেকে নিরুৎসাহিত করছে না। তিনি তার জাতিকে তাদের ভুলে যাওয়া সত্য স্বরণ করিয়ে দেন এবং তিনি যে রসূল ছাড়া আর কিছু নন ও তার কাজ সত্যকে পৌছে দেয়া ছাড়া আর কিছু নয়, সে কথা মনে করিয়ে দেন। আযাব নামিয়ে আনাটা তো তার কাজ নয়, আল্লাহর কাজ । তিনিই সব কিছু নির্ধারণ করেন এবং আযাবকে তরান্বিত বা বিলম্বিত করার যৌক্তিকতা স্থির করেন। আল্লাহ তায়ালা যে নীতি স্থির করেন, সেটাই কার্যকর হয় তিনি তাকে ঠেকাতেও পারেন | না, বদলাতেও পারেন না। তিনি একজন রসূল । তাই শেষ মুহূর্ত পর্যন্ত সত্যকে প্রকাশ ও প্রচার করে যাওয়া তার কর্তব্য । জাতি তাকে যতোই প্রত্যাখ্যান করুক বা চ্যালেঞ্জ করুক, তাতে তিনি সত্য প্রচার ও দাওয়াত থেকে বিরত থাকতে পারেন না। ‘নূহ বললো, আযাব নিয়ে আসা একমাত্র আল্লাহরই কাজ এবং তাঁর ইচ্ছাধীন । তোমরা তাকে | প্রতিহত করতে পারো না । আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না .......... ’ (আয়াত ৩৩ ও ৩৪) অর্থাৎ আল্লাহর নীতি যখন এটাই দাবী করে যে, তোমাদের বিভ্রান্তির দ্বারা তোমরা ধ্বংস হয়ে যাবে, তখন এ নীতি তোমাদের মধ্যে কার্যকর হবেই, তা আমি যতোই উপদেশ দেই না কেন। আমার উপদেশ দ্বারা তোমাদের উপকৃত হওয়ার পথ যে আল্লাহ তায়ালা স্বয়ং রুদ্ধ করেছেন তা নয়, বরং তোমাদের নিজেদের কর্মকান্ডই আন্তাহর নীতি কার্যকরী হওয়ার পথ সুগম করেছে এবং তোমরা বিপথগামী হয়েছ । এ বিপথগামিতার যে ফল আল্লাহ তায়ালা স্থির করে রেখেছেন, তা ঠেকানোর কোনো ক্ষতা তোমাদের নেই । তোমরা সব সময় আল্লাহর মুঠোর মধ্যে রয়েছো এবং তিনিই তোমাদের সর্ব বিষয়ের পরিকল্পক ও পরিণাম নির্ধারক । তাঁর কাছে ফিরে যাওয়া, তার কাছে হিসাব নিকাশ ও কর্মফল প্রাপ্তি থেকে তোমাদের নিস্তার নেই । ‘তিনিই তোমাদের প্রতিপালক এবং তার কাছেই তোমরা ফিরে যাবে ।' নূহ (আ.)-এর ঘটনার এ পর্যায়ে সহসা এ ঘটনার ওপর কোরায়শদের প্রতিক্রিয়া ব্যক্ত করা ও তার জবাব দেয়া হয়েছে। মোহাম্মদ (স.)-এর সাথে তাদের আচরণের ইতিহাসের নূহের কাহিনীর সাথে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। আর কোরায়শরা একথাও বলতো যে, এ কাহিনী মোহাম্মদেরই (স.) মনগড়া ৷ এ প্রতিক্রিয়ার জবাবেই নূহের কেসসার মাঝখানে ৩৫ নং আয়াতটা ১ ছল সন নালা তত সলিল ৩ WWW.DOIKLHAV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।