‘আমি তোমাদেরকে বলছি না যে, আমার কাছে আল্লাহর সমস্ত অর্থভান্ডার রয়েছে’ কাজেই আমি এ দাবীও করি না যে, আমি সম্পদশালী কিংবা অন্যদেরকে সম্পদশালী করার ক্ষমতা রাখি । ‘আমি অদৃশ্য তথ্যও জানি না ৷’ কাজেই কোনো অতিমানবিক ক্ষমতা বা আল্লাহর সাথে রসূলসুলভ সম্পর্কের উর্ধের কোনো সম্পর্ক আমি দাবী করিনা । ‘আমি নিজেকে ফেরেশতা বলেও দাবী করিনা ৷' অর্থাৎ তোমাদের ওপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা ও তোমাদের চোখে উচ্চতর মর্যাদা লাভ করার উদ্দেশ্যে আমি তোমাদের ধ্যান ধারণা অনুযায়ী মানবীয় গুণের চেয়ে উচ্চতর গুণের অধিকারী বলে নিজেকে দাবী করি না । ‘তোমাদের চোখে যারা নানা দোষে দুষ্ট, তাদের সম্পর্কে আমি বলি না যে, আল্লাহ তায়ালা কখনো তাদের কল্যাণ করবেন না ।' অর্থাৎ তোমাদের দাপ্ভিকসুলভ মানসিকতাকে পরিতৃপ্ত করার জন্যে বা তোমাদের বস্তুবাদী মূল্যায়নকে সমর্থন করার জন্যে এ রকম কথা আমি বলতে প্রস্তুত নই । ‘তাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন'' অর্থাৎ আমাদের কাছে তাদের বাহ্যিক অবস্থাই বিবেচ্য । তাদের বাহ্যিক অবস্থা দেখলে তাদেরকে শ্রদ্ধা করতেই ইচ্ছা হয় এবং আল্লাহ তায়ালা তাদের কল্যাণ করবেন- এই আশাই জন্বে। | ‘তাহলে আমি অবশ্যই যালেম হয়ে যাবো ৷’ অর্থাৎ উল্লেখিত কথাগুলোর মধ্য থেকে কোনো একটাও যদি আমি বলি, তাহলে যে সত্যকে প্রচার করার জন্যে আমি এসেছি, তার প্রতি আমার অবিচার করা হবে। এতে আমার নিজের ওপরও যুলুম করা হবে এবং নিজেকে আনল্পাহর গযবের শিকার করা হবে। আর এতে জনগণের ওপর যুলুম করা হবে এবং জনগণকে আল্লাহ তায়ালা যে মর্যাদা দিয়েছেন, তার চেয়ে নিম্নতর মর্যাদা দেয়া হবে। এভাবে নূহ (আ.) নিজের ব্যক্তিসত্বা ও নবীসত্বার ওপর থেকে সব রকমের কৃত্রিম ও ভ্রান্ত ধারণা অপনোদন করেন, যা তীর জাতির নেতৃস্থানীয় লোকেরা রসূল ও রেসালাতের মধ্যে অনুসন্ধান করতো । তিনি তাদের কাছে সকল ভ্রান্ত ধারণামুক্ত হয়ে একমাত্র সেই মহাসত্য নিয়ে উপস্থিত হন, যা কোনো বস্তুবাদী স্বার্থের জোড়াতালির অপেক্ষা রাখে না । এভাবে তিনি তাদেরকে নির্ভেজাল সত্য ও তার শক্তিরধ্কাছে ফিরিয়ে দেন, যাতে তারা প্রকৃত সত্যের মুখোমুখি হতে পারে এবং নিজেদের জন্যে একটা হেদায়াতের পথ খুঁজে পায় । রেসালাতের নিরেট সত্যের বিনিময়ে কাউকে খুশী করার চেষ্টা এবং কোনো ধরনের বিকৃতিকে তিনি আদো প্রশ্রয় দেন না। এভাবে তিনি পরবর্তকালের ইসলামী দাওয়াত ও আন্দোলন পরিচালনাকারীদের জন্যে একটা নমুনা এবং ক্ষমতাশালীদের সামনে আসল ও নির্ভেজাল সত্যের শিক্ষা উপস্থাপনের একটা পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। এ পদ্ধতি আপোষহীন এবং তা কাউকে খুশী করার মানসিকতাকে প্রশ্রয় দেয় না। এখানে মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা আছে, কিন্তু মাথা নোয়ানোর শিক্ষা নেই । আদর্শের ব্যাপারে নমনীয়তা নেই । এ পর্যায়ে এসে নূহ (আ.)-এর জাতির সমাজপতিরা যুক্তির লড়াই-এ জয়লাভের আশা ছেড়ে Sie rade cide desindsbeicin bes liad addons Baan WW We. DOLKL টা D LOZ DOL.
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।