ঈমান আনুক- এছাড়া আর কিছু আমি তাদের কাছে প্রত্যাশা করি.না। আমি দাওয়াতের বিনিময়ে অর্থ সম্পদ চাই না । তা যদি চাইতাম, তাহলে বিত্তশালীদেরকে আমি ভালোবাসতাম, দর্দ্রিদেরকে ভালোবাসতাম না । অথচ ধনী ও দর্দ্রি আমার কাছে সমান । যে ব্যক্তি মানুষের অর্থ-সম্পদের লোভ করে না, তার কাছে ধনী ও দরিদ্র সমান হয়ে থাকে । ‘আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে প্রাপ্য ।' অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি প্রতিদান কামনা করি না । ‘আর যারা ঈমান এনেছে, তাদেরকে আমি তাড়িয়ে দিতে চাই না ৷' হযরত নূহের এই জবাব থেকে আমরা বুঝতে পারি যে, দান্ভিক সমাজপতিরা হযরত নূহের তাঁর প্রতি ঈমান আনা যায় কিনা বিবেচনা করে দেখতো । তারা ওই সব নিম্নস্তর্রে মানুষের সাথে এক সাথে বসা ও এক পথে চলার ব্যাপারে উন্নাসিকতা দেখাতো। হযরত নূহ (আ.) সাফ কথা বলে দিলেন, ওদেরকে তাড়িয়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। ওরা ঈমান এনেছে। এখন ওদের ভাগ্য আল্লাহর হাতে । আমার হাতে নয়। ‘তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমরা একটা জাহেল জনগোষ্ঠী ৷' অর্থাৎ আল্লাহর মানদন্ডে কোন মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন হয়ে থাকে, সে সম্পর্কে তোমরা অজ্ঞ । আর ধনী হোক গরীব হোক, সকল মানুষের পরিণাম ও ভাগ্য যে আল্লাহর হাতে নিবদ্ধ, সেটা তোমরা জানো না। ‘হে আমার জাতি, ওদেরকে যদি তাড়িয়ে দেই, তাহলে আল্লাহ্র শাস্তি থেকে আমাকে কে বাচাবে? তোমরা কি স্বরণ করবে না? (আয়াত ৩০) অর্থাৎ আল্লাহর নির্ধারিত মানদন্ড ও মূল্যবোধকে যদি আমি বিকৃত করি, যে জড়বাদী মূল্যবোধগুলোকে অনুসরণ করার জন্যে নয়, বরং সংশোধন করার জন্যে আল্লাহ তায়ালা আমাকে পাঠিয়েছেন, সেই মূল্যবোধগুলোকেই যদি আমি আল্লাহর মোমেন বান্দাদের ওপর প্রয়োগ করি এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই মোমেন বান্দাদের ওপর যদি আমি যুলুম করি, তাহলে আমাকে আল্লাহর আযাব থেকে কে রক্ষা করবে? বস্তুত আল্লাহ ধনী ও গরীব সকলেরই প্রভু । | দুৰ্বলের ও সবলের খোদা । তিনি মানুষকে মূল্যায়ন করেন তোমাদের মূল্যবোধের আলোকে নয়, | অন্য মূল্যবোধের আলোকে ৷ তিনি সবাইকে একই দৃষ্টিতে দেখেন এবং একই মানদন্ডে মাপেন। সেটা হচ্ছে ঈমানের মানদন্ড । তাই এই মোমেনদেরকে দেখে তোমর্] যতোই নাক সিটকাও, তারা | আল্লাহর তত্ন্বাবধানে রয়েছে। ‘তোমরা কি স্মরণ করবে না?’ অর্থাৎ একটা বিকারগ্রস্ত সামাজিক পরিবেশ তোমাদেরকে তোমাদের আসল নির্ভুল স্বাভাবিক মানদন্ডকে ভুলিয়ে দিয়েছে। সেটাকে কি তোমরা স্বরণ করবে না? পরবর্তী ৩১ নং আয়াতে হযরত নূহ (আ.) নিজের আসল ব্যক্তিত্ব ও রসূলসুলভ বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছেন। পার্থিব ও জড়বাদী মূল্যবোধগুলোকে খন্ডন করে প্রকৃত ও নৈতিক মূল্যবোধগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে রসূলকে যারা অনুসরণ করতে চায়, তারা যেন একনিষ্ঠভাবেই তার কাছে আসে এবং আন্তাহর সম্ভুষ্টির উদ্দেশ্যেই তাকে যথাযথভাবে অনুসরণ করে। ১১ সূন্সা হদ ০ (১৯৯৫১) পাকা ১২ সমনখিল ৩ | WWW.bDOIKIAb. bIoSSpot. Com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।